শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কবি সাহিত্যিকদের পুরস্কার প্রাক-ইসলামি যুগে কোন পুরস্কারের অনুরূপ ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের কবি-সাহিত্যিকদের পুরস্কার প্রাক-ইসলামি যুগের উকাজ মেলার পুরস্কারের অনুরূপ । প্রাক-ইসলামি আরবরা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সর্বত্র পরিচিত ও গৌরবান্বিত ছিল। তারা অধিকাংশ নিরক্ষর হলেও তাদের অসাধারণ প্রতিভা ছিল। এই প্রতিভার একটি বিশেষ ও আকর্ষণীয় দিক হলো কাব্যচর্চা। উদ্দীপকের পুরস্কারের মাধ্যমে তাদের এ কাব্যচর্চা ও পুরস্কার প্রাপ্তির দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকের মেলায় বিভিন্ন কবি-সাহিত্যিকগণের নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছোট ছোট শিশু-কিশোর ও কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা আবৃত্তি ও সাহিত্য চর্চা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ কবি- সাহিত্যিকদেরকে অমর একুশে পদক বা পুরস্কার প্রদান করেন। প্রাক- ইসলামি আরবেও এমন চিত্র লক্ষ করা যায়। আরবদের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতিবছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত উকাজে এ মেলা বসত। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। মেলায় নাচগান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উষ্ট্রদৌড় প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হতো । এ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। কবিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত সাতটি কবিতা সোনালি হরফে লিখে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপ সাতটি কবিতা একত্রে 'সাবায়ে মুয়াল্লাকাত' নামে পরিচিত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের পুরস্কার প্রাক- ইসলামি যুগের উকাজ মেলার পুরস্কারের প্রতিচ্ছবি ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে কবি সাহিত্যিকদের পুরস্কার প্রাক-ইসলামি যুগে কোন পুরস্কারের…

উদ্দীপক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বই মেলার আয়োজন করে। উক্ত মেলায় বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই মেলা প্রাঙ্গণে কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা, সাহিত্য আবৃত্তি করেন। এখানে সর্বস্তরের জনতার ঢল নামে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ কবি, সাহিত্যিকদেরকে অমর একুশে পদক পুরস্কার প্রদান করেন ।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

আইয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতার যুগ বা তমসার যুগ ।

উত্তর

জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায় । 'জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূ-খণ্ডকে উপদ্বীপ বলা হয় । এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ 1 এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।

উত্তর

উদ্দীপকের কবি-সাহিত্যিকদের পুরস্কার প্রাক-ইসলামি যুগের উকাজ মেলার পুরস্কারের অনুরূপ । প্রাক-ইসলামি আরবরা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সর্বত্র পরিচিত ও গৌরবান্বিত ছিল। তারা অধিকাংশ নিরক্ষর হলেও তাদের অসাধারণ প্রতিভা ছিল। এই প্রতিভার একটি বিশেষ ও আকর্ষণীয় দিক হলো কাব্যচর্চা। উদ্দীপকের পুরস্কারের মাধ্যমে তাদের এ কাব্যচর্চা ও পুরস্কার প্রাপ্তির দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকের মেলায় বিভিন্ন কবি-সাহিত্যিকগণের নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছোট ছোট শিশু-কিশোর ও কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা আবৃত্তি ও সাহিত্য চর্চা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ কবি- সাহিত্যিকদেরকে অমর একুশে পদক বা পুরস্কার প্রদান করেন। প্রাক- ইসলামি আরবেও এমন চিত্র লক্ষ করা যায়। আরবদের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতিবছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত উকাজে এ মেলা বসত। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। মেলায় নাচগান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উষ্ট্রদৌড় প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হতো । এ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। কবিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত সাতটি কবিতা সোনালি হরফে লিখে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপ সাতটি কবিতা একত্রে 'সাবায়ে মুয়াল্লাকাত' নামে পরিচিত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের পুরস্কার প্রাক- ইসলামি যুগের উকাজ মেলার পুরস্কারের প্রতিচ্ছবি ।

উত্তর

উদ্দীপকের মেলায় প্রাক-ইসলামি যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পূর্ণ প্রতিফলন হয়নি। প্রাক-ইসলামি আরবের সামাজিক, রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল হলেও সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদান ছিল স্বর্ণোজ্জ্বল। সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা আরববিশ্বের বাইরেও বিশেষ খ্যাতি অর্জন করেছিল। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র তাদের পদচারণায় মুখর ছিল। যার সবটুকুর ইঙ্গিত উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকের মেলা ও পুরস্কার প্রদানের ক্ষেত্রে প্রাক-ইসলামি আরবের উকাজ মেলা ও আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার প্রদানের বিষয়টি ফুটে উঠেছে। এটি ছাড়াও প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কিছু দিক রয়েছে। যেমন তখনকার আরবরা সাহিত্যচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করে। এ সময় অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনি নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। প্রাক-ইসলামি যুগে নারী-পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চৰ্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনি প্রভৃতি। এসব কবিতায় তাদের উন্নত ভাষাজ্ঞানের পরিচয় পাওয়া যায়। এ যুগের খ্যাতিমান কবিদের মধ্যে রয়েছে ইমরুল কায়েস, তারাফা, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া প্রমুখ। এ যুগে গদ্য রচনা ও প্রবাদ বাক্য চর্চার দৃষ্টান্তও লক্ষ করা যায়। বিখ্যাত পণ্ডিত আল- হাকিমের রচনায় কিছু আরবি প্রবাদবাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছে। জাহেলিয়া যুগেও আরবি ভাষা খুব সমৃদ্ধ ছিল। মধ্যযুগে, বহু শতাব্দীকাল ধরে আরবি ভাষা সভ্যজগতের শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির একমাত্র মাধ্যম ছিল। এছাড়া প্রাক-ইসলামি যুগে আরবরা অসাধারণ সৃজনশীল ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। এর একটি উদাহরণ হলো— তারা একশত পূর্বপুরুষের নাম মুখস্থ বলতে পারত । উপরের আলোচনা থেকে বোঝা যায়, প্রাক-ইসলামি যুগে আরব সংস্কৃতির নানামুখী দিক ছিল। উদ্দীপকে এগুলো সবকিছুর প্রতিফলন ঘটেনি।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।