সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিসরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই প্রতিচ্ছবি— উক্তিটি ব্যাখ্যা করো ।
উত্তর: পদ্ধতিগত দিক থেকে উদ্দীপকে বর্ণিত সিন্ধু সভ্যতার কৃষিব্যবস্থা মিসরীয় কৃষিব্যবস্থারই প্রতিচ্ছবি । কৃষিকাজের জন্য পানিসেচ ও উর্বর ভূমি প্রয়োজন হয়। নদীর অববাহিকায় এ দুইয়ের প্রাপ্তিই সুনিশ্চিত হয়। ফলে কৃষি উৎপাদনের জন্য নদীর পার্শ্ববর্তী ভূমি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। আলোচ্য মিসর ও সিন্ধু সভ্যতা তার প্রমাণ বহন করে। উদ্দীপকে বর্ণিত সিন্ধু সভ্যতা সিন্ধু নদকে ঘিরে গড়ে উঠেছে। সিন্ধুর অববাহিকায় তারা কৃষির ব্যাপক প্রচলন করেছিল । সিন্ধুর পানি তাদের কৃষি কাজের মূল উৎস ছিল । নদীতে বাঁধ দিয়ে পানি ধরে রেখে তারা কৃষিকাজে ব্যবহার করত, যা মিসরীয় সভ্যতারই অনুরূপ। কারণ নীল নদের পানিবাহিত পলিমাটিতে মিসরীয়রা চাষাবাদ করে প্রচুর ফসল ফলাতে সমর্থ হয়েছিল । নদীতে বাঁধ দিয়ে তারা পানি ধরে রাখত এবং শুষ্ক মৌসুমে তারা কৃষিকাজে এ পানি ব্যবহার করত। এভাবে বিভিন্ন প্রকার কৃষিজ দ্রব্য উৎপাদন হতো প্রচুর পরিমাণে। যার কারণে মিসরের ব্যবসা-বাণিজ্যেও সমৃদ্ধি এসেছিল। আর এ কৃষি উৎপাদন প্রাচীন মিসরীয়দের প্রধান জীবিকা হওয়ায় এ সময় কৃষিকে কেন্দ্র করেই বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল, সেচ ব্যবস্থা ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছিল। এভাবে প্রাচীন মিসরীয়রা কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছিল। পরিশেষে বলা যায়, নদীকেন্দ্রিক সভ্যতা হওয়ায় উদ্দীপকের সিন্ধু এবং প্রাচীন মিসরীয় সভ্যতা উভয়ই কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিসরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই প্রতিচ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর