উদ্দীপকের গোমতী নদীর সাথে মিসরীয় সভ্যতার কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায় ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের গোমতী নদীর সাথে মিসরীয় সভ্যতার নীল নদের সামঞ্জস্য পাওয়া যায়। মিসরীয় সভ্যতা প্রাচীন সভ্যতাসমূহের অন্যতম। মিসরকে নীল নদের দান হিসেবে অভিহিত করা হয়। কারণ মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মিসরের ক্ষেত্রে নীল নদের এ অবদানই গোমতী নদীর ক্ষেত্রে লক্ষ করা যায়। উদ্দীপকের গোমতী নদীর তীরবর্তী এলাকা প্লাবনে প্লাবিত হয়ে ক্ষতির সম্মুখীন হলে সরকার নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের ব্যবস্থা করেছেন। মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও নীল নদের এমন ভূমিকা লক্ষ করা যায়। এ সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অতুলনীয়। মিসরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপাতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভাতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। তারাই প্রথম প্লাবনের হাত থেকে রক্ষা পেতে নীল নদে বাঁধ নির্মাণ করেছিল। আবার বাঁধের সাহায্যে পানি ধরে রেখে তারা কৃষিকাজে ব্যবহার করত। এভাবে ঘর-গৃহস্থালির কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই নীল নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিসর নীল নদের দানের ফলেই শস্য-শ্যামল ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত কুমিল্লার উন্নয়নে গোমতী নদীর ভূমিকা মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানেরই ইঙ্গিত বহন করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের গোমতী নদীর সাথে মিসরীয় সভ্যতার কোন নদীর সামঞ্জস্য পাওয়া…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর