উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির যে অঞ্চলের মিল আছে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির উর্বর ও মরু অঞ্চলের মিল রয়েছে। ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত। মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল। উদ্দীপকের কৃষির বিষয়টি আরব উপদ্বীপের উর্বর অঞ্চলের প্রতি ইঙ্গিত করে। আর কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা আরবের মরু অঞ্চলের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। উদ্দীপকে চট্টগ্রাম অঞ্চলের কৃষিদ্রব্য উৎপাদন পদ্ধতির কথা বলা হয়েছে। এছাড়া এখানে মানুষের কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা ফয়সালকে মুগ্ধ করে। প্রাক-ইসলামি আরব উপদ্বীপে শুধু উর্বর অঞ্চলে কৃষি উৎপাদন হতো। উর্বর তৃণভূমি অঞ্চলটি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল যেমন হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামউত ও ওমান। হেজাজ এর বিখ্যাত শহর মক্ক, মদিনা ও তায়েফ ছিল শস্য-শ্যামল ও ছায়া শীতল। এ কারণে এখানে প্রচুর কৃষি উৎপাদন হতো। হেজাজের উপকূলবর্তী প্রদেশগুলোতে পাহাড়ি ও অন্যবাদী অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-ভূখন্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাকসবজি, বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। তবে মরুবাসী আরবদের জীবন ছিল যাযাবর। তারা খাদ্য সংগ্রহ ও পশুদের তৃণভূমি রক্ষার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করতো। মরুময় প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত তাদেরকে সংগ্রাম করতে হতো। তাই ঝড়-ঝঞ্ঝাসহ যেকোনো অবস্থায় কষ্ট সহ্য করা তাদের জন্য খুবই ছিল। কষ্টসহিষ্ণু এ মরুবাসীরা 'রক্তের বদলে রক্ত 'নীতিতে বিশ্বাসী হলো অতিথিপরায়ণতায় ছিল সবচেয়ে এগিয়ে। চরম শত্রুও তাদের ঘরে আশ্রয় নিলে তারা অতিথিকে পরম যত্নে সমাদর করত। অবশেষে বলা যায়, উদ্দীপকের অঞ্চলের মাধ্যমে আরব উপদ্বীপের মরু ও উর্বর অঞ্চলের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির যে অঞ্চলের মিল আছে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর