উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমই মিসরীয় সভ্যতার উন্নয়নের ভিত্তি ছিল— মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমই মিসরীয় সভ্যতার উন্নয়নের ভিত্তি ছিল- মন্তব্যটি সঠিক। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে একসময় দিনের পর দিন বৃষ্টি হতো, ফলে নীল নদের পানি উপচে দুকূল ছাপিয়ে মানুষের কৃষি উৎপাদনসহ সব সহায় সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত। তাই প্রাচীন মিসরীয়রা নদী শাসন পদ্ধতি অবলম্বন করেছিল যা তাদের সভ্যতাকে আমূল উন্নয়নের দিকে নিয়ে যায। উদ্দীপকে এ বিষয়ের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, নদী শাসন ব্যবস্থা গ্রহণের ফলে নদীয়া ও সংশ্লিষ্ট এলাকা বন্যামুক্ত হয়। এতে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায় যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনে। মিসরীয়রা ও এমনটি করেছিল। তারা প্রতি বছর সংঘটিত বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি অবলম্বন করেছিল। এভাবে 'সমস্যা সমাধান করতে গিয়ে প্রাচীন মিসরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষির উপকরণ, সেচ ব্যবস্থা প্রভৃতির বিকাশ ঘটে। নদীতে বাঁধ দিয়ে মিসরীয়রা পানি ধরে রাখত। শুষ্ক মৌসুমে তারা কৃষিকাজে এ পানি ব্যবহার করত। এতে পুরো বছরই তারা জমিতে বিভিন্ন ধরণের ফসল উৎপাদন করতে পারত। অধিক ফসল চাষের প্রয়োজনীয়তার তাগিদে তারা বিভিন্ন কৃষিজ দ্রব্য উৎপাদন করত। এর কারণে মিসরের ব্যবসা-বাণিজ্যেও সমৃদ্ধি এসেছিল। মানুষের অর্থনৈতিক অবস্থা সচল হওয়ার কারণে নগরভিত্তিক বিভিন্ন বিষয় স্থাপিত হয়েছে। এসব কারণে খুব দ্রুত মিসরীয় সভ্যতার ব্যাপক উন্নয়ন ঘটে। উপরের আলোচনা থেকে বলা যায়, মিসরীয়রা নীল নদকে শাসন করেই বিভিন্ন কৃষি উৎপাদনের মাধ্যমে সভ্যতার উন্নয়ন ঘটায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমই মিসরীয় সভ্যতার উন্নয়নের ভিত্তি ছিল— …
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর