শেয়ারFacebookWhatsApp

প্রাচীন ও বিশ্বসভ্যতার কোন কোন দিকটি তোমার কাছে বেশি অনুসরণীয় মনে হয়? পাঠ্যবই হতে মূল্যায়ন করো।

উত্তর: প্রাচীন মিসরীয় সভ্যতার স্থাপত্য, চিত্রকলা ও দর্শন আমার কাছে অনুসরণীয় মনে হয়। প্রাচীন মিসরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। প্রাচীন মিসরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড। ফারাওদের মৃত দেহকে মমি করে সংরক্ষণ করা হতো এবং বিশালাকৃতির পিরামিডের কোনো একটি স্থানে সমাহিত করা হতো। মূল্যবান জিনিস সম্বলিত ফারাওদের মৃত দেহ যাতে চুরি না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হতো। পিরামিড ত্রিভূজের আকৃতিতে তৈরি উচু সমাধিসৌধ । মিসরীয়দের পিরামিড ছাড়াও তাদের অন্যান্য ভাস্কর্য আমাদেরকে আকর্ষণ করে। বড় বড় পাথর কেটে চমৎকার মূর্তি তারা নির্মাণ করেছিল । স্ফিংকস এর মূর্তি তাদের অন্যতম নিদর্শন। মিসরীয়রা মন্দিরের দেয়ালে মমি ও কফিনের ওপর চিত্র অঙ্কন করতো। এসব চিত্র ফ্রেসকো রীতিতে অঙ্কিত হতো বিধায় অনেক দিন টিকে থাকতো। মিসরীয়রা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ব্যবহার জানতো। মিসরীয়দের যে জিনিস বেশি অনুসরণযোগ্য তাহলো তাদের দর্শন ও দৃষ্টিভঙ্গি। প্রাচীন মিসরীয় সমাজ ছিল মাতৃতান্ত্রিক । সমাজে পুরুষের ন্যায় নারীর অধিকার বলবৎ ছিল। মিসরীয় সমাজে নারীরা উচ্চ মর্যাদা ভোগ করতো। তাদের বিজ্ঞানচর্চা, চিকিৎসা পদ্ধতি ও সাহিত্য চর্চা আমাকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে । পরিশেষে বলা যায়, মানবসভ্যতার বিকাশে মিসরীয়দের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী সকল সভ্যতাই তাদের কাছে ঋণী ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

প্রাচীন ও বিশ্বসভ্যতার কোন কোন দিকটি তোমার কাছে বেশি অনুসরণীয় মনে …

উদ্দীপক

নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রাচীন বলে স্বীকৃত। প্রাচীন এই সভ্যতা পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা। সভ্যতার ...শিল্পকলা, কৃষি, লিখন পদ্ধতি, ধর্ম ও শাসনব্যবস্থার কাছে পরবর্তীকালের ইতিহাসে তাদের অবদান বিশ্বস্বীকৃত। তাদের সরকার পদ্ধতি, স্থাপত্য, প্রাচ্য ও প্রতীচ্যের সকল সভ্যতা ঋণী। এ সভ্যতা ২৫০০ বছরেরও অধিককাল স্থায়ী হয়েছিল।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

পের-অ (Per- O) শব্দের অর্থ রাজকীয় বাড়ি ।

উত্তর

ইউরোপীয় লিবিয়ান, এশীয় সেমিটিক ও আফ্রিকান নুবিয়ান রাজাদের সংমিশ্রণে সৃষ্ট মিসরের রাজনৈতিক ইতিহাস একটি আলোকোজ্জ্বল ঘটনা। মিসরের রাজনৈতিক ইতিহাসকে প্রাক-রাজবংশীয় যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, মধ্য রাজবংশীয় যুগ এবং নতুন রাজবংশীয় বা সাম্রাজ্যের যুগে বিভক্ত করা যায়। প্রাক-রাজবংশীয় যুগে মিসর ছোট ছোট ৪০টি 'নোমে বা নগররাষ্ট্রে বিভক্ত ছিলো। খ্রি.পূর্ব ৪৩০০ অব্দে 'নামার' নামে একজন বীর যোদ্ধা নিম্ন মিসর ও উচ্চ মিসরকে একত্রিত করেন। প্রাচীন রাজবংশে মিসর ছয়টি ক্ষুদ্র রাজবংশে বিভক্ত ছিল। এর প্রথম রাজা ছিলেন মেনেস । মধ্যরাজবংশীয় যুগের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেরহাপেটরা । তিনি দ্বন্দ্ব-কলহ দূর করে মিসরকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনেন। মধ্য-রাজবংশীয় মিসরে বৈদেশিক আক্রমণের শিকার হয়। বৈদেশিক আক্রমণকে যুগে প্রতিহত করার জন্য মিসরীয়রা একত্রিত হলে শুরু হয় নতুন রাজবংশ ।

উত্তর

প্রাচীন মিসরীয়রা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী ছিল এবং তাদের আবিষ্কৃত চিত্রভিত্তিক লিখন পদ্ধতি 'হায়ারোগ্লিফিক' ছিল বিশ্বসভ্যতার অন্যতম আবিষ্কার। প্রাচীন মিসরীয়রা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করতো এবং দেবতা মেনে পূজা করত। তারা বিশ্বাস করতো যে, প্রকৃতিকে দেব-দেবীরাই নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। তাদের প্রধান দেবতা ছিল সূর্য দেবতা আম রে। মিসরীয়দের জীবন, মৃত্যু ও উর্বরতার দেবতা ছিল ওসিরিস ও তার স্ত্রী আইসিস। একইভাবে মিসরীয়দের সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান ছিল লিখন পদ্ধতির আবিষ্কার । উদ্দীপকে এ দিকটিই ফুটে উঠেছে। উদ্দীপকে বলা হয়েছে যে, মিসরীয়দের সরকার পদ্ধতি, স্থাপত্য, শিল্পকলা, কৃষি, লিখন পদ্ধতি ও ধর্ম পরবর্তীকালের প্রাচ্য ও প্রতীচ্যের সকল সভ্যতা ঋণী। অনুরূপ চিত্র লক্ষ করা যায় মিসরীয়দের ধর্ম বিশ্বাস ও চিত্রভিত্তিক 'হায়ারোগ্লিফিক' নামক লিখন পদ্ধতির ক্ষেত্রে। প্রাচীন মিসরীয়রা সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করত এবং তাদেরকে দেবতার মতোই সম্মান করতো। মিসরীয়রা মনে করতো যে, মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা ফিরে আসে। তাদের মৃত্যুর পর পাপ-পুণ্যের হিসাব হবে এবং পুণ্যবানরা মহাসুখ ভোগ করবে এবং পাপীরা অন্ধকারে নিক্ষিপ্ত হবে। মিসরীয়রা সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন। এ কাজে নেতৃত্ব দেন ফারাও ইখনাটন। তাদের ধর্মে অনেক কুসংস্কার প্রবেশ করে এবং ধর্ম অবক্ষয়ের দিকে ধাবিত হয়। প্রাচীন মিসরীয়রা নগর সভ্যতা গড়ে তোলার সাথে সাথে পবিত্র লিপি তথা চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে। যা আজ ঐতিহাসিকদের কাছে এক বিস্ময়ের কারণ। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানাপ্রকার দ্রব্য, প্রকৃতি ও বিষয়ের ছবি আঁকা থাকতো। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্র, পাথরের ফলক এবং কবরের গায়ে খোদাই করা হতো। এ পদ্ধতিতে প্রায় ৭৫০টি চিত্রলিপি ব্যবহার করা হয়েছিল। প্যাপিরাস আবিষ্কৃত হলে লিপিকে কাগজে উৎকীর্ণ করা হয়। সুতরাং বলা যায়, সভ্যতায় মিসরীয়দের অবদান অপরিসীম।

উত্তর

প্রাচীন মিসরীয় সভ্যতার স্থাপত্য, চিত্রকলা ও দর্শন আমার কাছে অনুসরণীয় মনে হয়। প্রাচীন মিসরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। প্রাচীন মিসরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড। ফারাওদের মৃত দেহকে মমি করে সংরক্ষণ করা হতো এবং বিশালাকৃতির পিরামিডের কোনো একটি স্থানে সমাহিত করা হতো। মূল্যবান জিনিস সম্বলিত ফারাওদের মৃত দেহ যাতে চুরি না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হতো। পিরামিড ত্রিভূজের আকৃতিতে তৈরি উচু সমাধিসৌধ । মিসরীয়দের পিরামিড ছাড়াও তাদের অন্যান্য ভাস্কর্য আমাদেরকে আকর্ষণ করে। বড় বড় পাথর কেটে চমৎকার মূর্তি তারা নির্মাণ করেছিল । স্ফিংকস এর মূর্তি তাদের অন্যতম নিদর্শন। মিসরীয়রা মন্দিরের দেয়ালে মমি ও কফিনের ওপর চিত্র অঙ্কন করতো। এসব চিত্র ফ্রেসকো রীতিতে অঙ্কিত হতো বিধায় অনেক দিন টিকে থাকতো। মিসরীয়রা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ব্যবহার জানতো। মিসরীয়দের যে জিনিস বেশি অনুসরণযোগ্য তাহলো তাদের দর্শন ও দৃষ্টিভঙ্গি। প্রাচীন মিসরীয় সমাজ ছিল মাতৃতান্ত্রিক । সমাজে পুরুষের ন্যায় নারীর অধিকার বলবৎ ছিল। মিসরীয় সমাজে নারীরা উচ্চ মর্যাদা ভোগ করতো। তাদের বিজ্ঞানচর্চা, চিকিৎসা পদ্ধতি ও সাহিত্য চর্চা আমাকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে । পরিশেষে বলা যায়, মানবসভ্যতার বিকাশে মিসরীয়দের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী সকল সভ্যতাই তাদের কাছে ঋণী ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।