শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত অবস্থার ন্যায় আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও সে দেশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে— মূল্যায়ন করো ।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত অবস্থার মতো আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও তাদের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রা, মানসিক গঠন তথা চরিত্র গঠনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরিবেশই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নতুন মাত্রা দিয়েছে। উদ্দীপকেও এমনটি লক্ষ করা যায় । উদ্দীপকে বাংলাদেশের সিলেট ও সাতক্ষীরা অঞ্চলের কথা বলা হয়েছে। পরিবেশ অনুযায়ী এ দুই এলাকার মানুষের জীবনযাত্রা, আচার-আচরণ সবকিছুতেই ভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আরবের পরিবেশও সেখানকার মানুষের বৈশিষ্ট্যকে এভাবেই নিয়ন্ত্রণ করেছে। মরুবাসী আরবরা অত্যন্ত রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ সৈনিক। তারা রক্তের বদলে রক্তনীতিতে বিশ্বাসী। কারণ আরবের মরু অঞ্চলের অনাবৃষ্টি, পানীয় জলের অভাব, চারণ ভূমির স্বল্পতার জন্য এখানকার মানুষ প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করত। প্রতিকূল পরিবেশের সাথে এ লড়াই তাদেরকে কষ্টসহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল করে গড়ে তুলেছে। খাদ্যের অভাব মরুবাসী আরবদের চরিত্রে উদ্দাম ও অপ্রতিরোধ্য গতি সৃষ্টি করেছে। ফলে নিজের ভালো, স্বার্থপরতা আর কঠোরতাই তাদের চরিত্রের মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তবে শহরবাসী আরবদের ক্ষেত্রে এর সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ করা যায়। আরবের দক্ষিণাংশের পরিবেশ হলো সুশীতল ও শ্যামল। এ ধরনের আবহাওয়া এখানকার জনগণকে করেছে মার্জিত, দয়ালু ও পরোপকারী। নির্মল, কোমল, ভদ্র আচরণের মাধ্যমে নিমেষেই তারা অন্যের মনে স্থান করে নিতে পারে । পরিশেষে বলা যায়, আরবের মদিনা, ইয়েমেন ও তায়েফের অধিবাসীরা যখন শান্ত পরিবেশে গঠনমূলক চরিত্র গড়ে তুলেছে, তখন মক্কা ও অন্যান্য স্থানের অধিবাসী আত্মকলহ ও গোত্রীয় দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবেশের ব্যাপক প্রভাবের কারণেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমন হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত অবস্থার ন্যায় আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও সে দেশ…

উদ্দীপক

লাবন্য শীতের ছুটিতে সিলেট অঞ্চলে বেড়াতে গেল। সেখানে সে বিভিন্ন কৃষিদ্রব্য, উৎপাদন পদ্ধতি এবং স্থানীয় লোকের কষ্টসহিষ্ণুতা ও তাদের আতিথেয়তা দেখে বিস্মিত হয়। পাহাড়ি এলাকার চাষাবাদ পদ্ধতির সাথে তার নিজ এলাকা সাতক্ষীরা অঞ্চলের অনেক অমিল খুঁজে পায়। সে আরো লক্ষ করল মানুষের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবারসহ সব কিছুই যেন এলাকাভিত্তিক আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

ভূ-প্রকৃতি অনুসারে আরব দেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে ।

উত্তর

জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায় । 'জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূ-খণ্ডকে উপদ্বীপ বলা হয় । এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ । এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির উর্বর ও মরু অঞ্চলের মিল রয়েছে । ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত । মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল । উদ্দীপকের কৃষির বিষয়টি আরব উপদ্বীপের উর্বর অঞ্চলের প্রতি ইঙ্গিত করে। আর কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা আরবের মরু অঞ্চলের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি । উদ্দীপকে সিলেট অঞ্চলের কৃষিদ্রব্য উৎপাদন পদ্ধতির কথা বলা হয়েছে। এছাড়া এখানের মানুষের কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা ফয়সালকে মুগ্ধ করে। প্রাক-ইসলামি আরব উপদ্বীপে শুধু উর্বর অঞ্চলেই কৃষি উৎপাদন হতো। উর্বর তৃণভূমি অঞ্চলটি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। যেমন— হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামউত ও ওমান। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তায়েফ ছিল শস্য-শ্যামল ও ছায়া-শীতল। এ কারণে এখানে প্রচুর কৃষি উৎপাদন হতো। হেজাজের উপকূলবর্তী প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদি অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাক-সবজি, বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। তবে মরুবাসী আরবদের জীবন ছিল যাযাবর। তারা খাদ্য সংগ্রহ ও পশুদের তৃণভূমি রক্ষার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করত। মরুময় প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত তাদেরকে সংগ্রাম করতে হতো। তাই ঝড়-ঝঞ্জাসহ যেকোনো অবস্থায় কষ্ট সহ্য করা তাদের জন্য খুবই সহজ ছিল। কষ্টসহিষ্ণু এ মরুবাসীরা “রক্তের বদলে রক্ত” নীতিতে বিশ্বাসী হলেও অতিথিপরায়ণতায় ছিল সবচেয়ে এগিয়ে। চরম শত্রুও তাদের ঘরে আশ্রয় নিলে তারা অতিথিকে পরম যত্নে সমাদর করত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের অঞ্চলের মাধ্যমে আরব উপদ্বীপের মরু ও উর্বর অঞ্চলের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অবস্থার মতো আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও তাদের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রা, মানসিক গঠন তথা চরিত্র গঠনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরিবেশই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নতুন মাত্রা দিয়েছে। উদ্দীপকেও এমনটি লক্ষ করা যায় । উদ্দীপকে বাংলাদেশের সিলেট ও সাতক্ষীরা অঞ্চলের কথা বলা হয়েছে। পরিবেশ অনুযায়ী এ দুই এলাকার মানুষের জীবনযাত্রা, আচার-আচরণ সবকিছুতেই ভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আরবের পরিবেশও সেখানকার মানুষের বৈশিষ্ট্যকে এভাবেই নিয়ন্ত্রণ করেছে। মরুবাসী আরবরা অত্যন্ত রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ সৈনিক। তারা রক্তের বদলে রক্তনীতিতে বিশ্বাসী। কারণ আরবের মরু অঞ্চলের অনাবৃষ্টি, পানীয় জলের অভাব, চারণ ভূমির স্বল্পতার জন্য এখানকার মানুষ প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করত। প্রতিকূল পরিবেশের সাথে এ লড়াই তাদেরকে কষ্টসহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল করে গড়ে তুলেছে। খাদ্যের অভাব মরুবাসী আরবদের চরিত্রে উদ্দাম ও অপ্রতিরোধ্য গতি সৃষ্টি করেছে। ফলে নিজের ভালো, স্বার্থপরতা আর কঠোরতাই তাদের চরিত্রের মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তবে শহরবাসী আরবদের ক্ষেত্রে এর সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ করা যায়। আরবের দক্ষিণাংশের পরিবেশ হলো সুশীতল ও শ্যামল। এ ধরনের আবহাওয়া এখানকার জনগণকে করেছে মার্জিত, দয়ালু ও পরোপকারী। নির্মল, কোমল, ভদ্র আচরণের মাধ্যমে নিমেষেই তারা অন্যের মনে স্থান করে নিতে পারে । পরিশেষে বলা যায়, আরবের মদিনা, ইয়েমেন ও তায়েফের অধিবাসীরা যখন শান্ত পরিবেশে গঠনমূলক চরিত্র গড়ে তুলেছে, তখন মক্কা ও অন্যান্য স্থানের অধিবাসী আত্মকলহ ও গোত্রীয় দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবেশের ব্যাপক প্রভাবের কারণেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমন হয়েছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।