'সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থায়ই প্রতিচ্ছবি'—উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: 'সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থায়ই প্রতিচ্ছবি' - নিম্নে উক্তিটি ব্যাখ্যা করা হলো: সিন্ধু নদের তীরে উদ্দীপকের সিন্ধু সভ্যতা ও নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয সভ্যতা। কেননা উভয় সভ্যতাই ছিল কৃষি নির্ভর। আর কৃষি ক্ষেত্রে উন্নতি সাধনের জন্য নদীর পানির ভূমিকা অপরিসীম। সিন্ধু সভ্যতায় ফসল উৎপাদনের জন্য তারা নদীর পানি আটকে রাখতে জমিতে বাঁধ দিত এবং সেই পানি তারা চাষবাসে ব্যবহার করত। এছাড়াও তারা বন্যার পানি সংরক্ষণ করত। চাষের জন্য তারা নালা কেটে পানি সেচ দেওয়ারও ব্যবস্থা করেছিল। এতে করে তারা কৃষি ব্যবস্থা অনেক উন্নতি সাধন করে। যার ফলে তারা যব, গম, তুলাসহ নানা ধরনের ফসল উৎপন্ন করতো। প্রাচীন মিশরীয়রাও চাষাবাদের জন্য নীলনদের পানি ব্যবহার করত। নদীতে বাঁধ দিয়ে তারা পানি সংরক্ষণ করত। আর শুষ্ক মৌসুমে সেই সংরক্ষিত পানি দিয়ে তারা ফসল উৎপাদন করত। এছাড়াও প্রতিবছর নীলনদ পানির সাথে প্রচুর পলিমাটি নিয়ে বহন করে আনত। যা জমিকে অনেক উর্বর করত। সব মিলিয়ে মিশরে অনেক বেশি পরিমাণ ফসল ও কৃষিজ দ্রব্য উৎপন্ন হতো। এতে করে মিশরের ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি এসেছিল। সে সময় সেচ ব্যবস্থা, বাঁধ নির্মাণ ইত্যাদির বিকাশ ঘটেছিল। তাই বলা যায়, 'সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থায়ই প্রতিচ্ছবি' উক্তিটি যথার্থ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থায়ই প্রত…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর