উদ্দীপকের আলোকে সে যুগের নারীদের সামাজিক ও অর্থনৈতিক বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের সাথে প্রাক আরব যুগের সাদৃশ্য রয়েছে। নিম্নে উদ্দীপকের আলোকে প্রাক আরব যুগের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা তুলে ধরা হলো: প্রাক আরব যুগে নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান ছিল অত্যন্ত দুর্বিষহ। তখন তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তিপূজায় বিভোর ছিল। তাই তারা নারীদের গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল না। প্রাক আরব যুগে নারীদের তেমন কোন সুদৃঢ় সামাজিক অবস্থান ছিল না। নারীদের গণ্য করা হতো ভোগ্যপণ্য হিসেবে। কোন কন্যা শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। এছাড়াও নারীদের বাজারে বিক্রি করা হতো। পুরুষরা ইচ্ছামত যেকোনো নারীকে বিয়ে করতে পারত এবং যেকোনো সময় তাদেরকে তালাক দিতে পারতো। কেননা তাদের বিবাহ ও তালাকের কোন নিয়ম ছিল না। তারা নারীদের প্রতি এতটাই ঘৃণ্য আচরণ করতে যে সেসময়ে মা এবং বোনকেও বিয়ে করার কথা ছিল। একাধিক ইচ্ছে থাকা সত্বেও তারা দাসীদের উপ-পত্নী হিসেবে ব্যবহার করত। প্রাক আরব যুগে নারীদের অর্থনৈতিক অবস্থানও ছিল শোচনীয়। মৃত স্বামীর সম্পত্তির অধিকারও ছিল না তাদের। এছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতেও ছিল না নারীদের কোন অধিকার। অনেক নারী লজ্জাও দারিদ্রতার কারণে আত্মহত্যা করতেন। তবে ধনাঢ্য মহিলাদের অবস্থান ছিল বেশ সুদৃঢ়। উদ্দীপকে ও নারীদের যেমন ছিলনা সামাজিক কোন অধিকার তেমন ছিল না অর্থনৈতিক কোন অধিকার। কেননা তৎকালীন সময়ে নারীদের সবাই ঘৃণার চোখে দেখতো এবং একই সাথে তাদের সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করত।তাই বলা যায়, প্রাক আরব যুগের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান ছিল অত্যন্ত শোচনীয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সে যুগের নারীদের সামাজিক ও অর্থনৈতিক বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর