উদ্দীপকে উল্লিখিত কোরিয়া উপদ্বীপের সাথে তোমার পঠিত কোন অঞ্চলে সাদৃশ্য রয়েছে?ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোরিয়া উপদ্বীপের সাথে প্রাচীন আরবের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে আরব। এটি এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তিন দিকে পানি ও এক দিকে স্থলবিশিষ্ট একটি অঞ্চল এটি। এর পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। উদ্দীপকের কোরিয়া উপদ্বীপ ও তিন দিকে সমুদ্রবেষ্টিত একটি দ্বীপ।ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল রয়েছে আরবে। আরব মূলত সিরিয়ার মরুভূমি, আফ্রিকার সাহারা ও গোবি মরুভূমির বিচ্ছিন্ন একটা অংশ। তাই আরবের অধিকাংশ স্থানই মরুভূমি হওয়ায় অঞ্চলটি তিন দিকে সমুদ্রবেষ্টিত হলেও এর অধিকাংশ স্থান ই অনুর্বর। ফলে এটি চাষাবাদের অনুপযোগী একটি অঞ্চল। উদ্দীপকের কোরীয় উপদ্বীপও একটি অনুর্বর অঞ্চল।তাই বলা যায়, তিন দিকে সমুদ্রবেষ্টিত ও অনুর্বর অঞ্চল বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত কোরিয়া উপদ্বীপের সাথে প্রাচীন আরবের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোরিয়া উপদ্বীপের সাথে তোমার পঠিত কোন অঞ্চলে সাদ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর