উদ্দীপকে হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের কি মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: কৃষির জন্য নদীর নির্ভরতার দিক থেকে এবং সভ্যতার বিকাশে অবদানের দিক থেকে উদ্দীপকের হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:উদ্দীপক অনুসারে হোয়াংহো নদীর তীরে গড়ে উঠে চীনা সভ্যতা। নদীর তীরে বাঁধ নির্মাণ করে তারা একদিকে যেমন বন্যা মুক্ত হয় তেমনি সেই এই বদ্ধ পানিকে তারা সেচের কাজে লাগায়। আর এই পরিকল্পিত সেচ প্রকল্পের জন্য তাদের কৃষি উৎপাদনও বেড়ে যায় কয়েক গুণ। অর্থাৎ হোয়াংহো নদীর পানিকে কেন্দ্র করে বাড়তে থাকে চিনাদের কৃষি কার্যক্রম, যার ফলে সেখানে গড়ে উঠে চীনা সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতা ও গড়ে উঠেছে নীলনদকে কেন্দ্র করে। কেননা মিশরীয়দের তখন প্রধান জীবিকা ছিল কৃষি আর চাষাবাদের জন্য তারা নীলনদের পানি ব্যবহার করত। নদীতে বাঁধ দিয়ে তারা পানি সংরক্ষণ করত। আর শুষ্ক মৌসুমে সেই সংরক্ষিত পানি দিয়ে তারা ফসল উৎপাদন করত। এছাড়াও প্রতিবছর নীলনদ পানির সাথে প্রচুর পলিমাটি নিয়ে বহন করে আনত। যা জমিকে অনেক উর্বর করত। সব মিলিয়ে মিশরে অনেক বেশি পরিমাণ ফসল ও কৃষিজ দ্রব্য উৎপন্ন হতো। এতে করে মিশরের ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি এসেছিল। সে সময় সেচ ব্যবস্থা, বাঁধ নির্মাণ ইত্যাদির বিকাশ ঘটেছিল।তাই উপর্যুক্ত আলোচনাপূর্বক বলা যায়, কৃষির জন্য নদীর নির্ভরতার দিক থেকে এবং সভ্যতার বিকাশে অবদানের দিক থেকে উদ্দীপকের হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের কি মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর