শেয়ারFacebookWhatsApp

মানব সভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো

উত্তর: মানবসভ্যতার বিকাশে নদ-নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে বর্ণিত চৈনিক সভ্যতার উত্থান হয় হোয়াংহো নদীর তীরে। প্রাচীন মিশরীয় সভ্যতা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বিশ্বের অন্যান্য বিভিন্ন সভ্যতা নদীর তীরেই গড়ে ওঠেছিল। মিশরীয় সভ্যতার বিকাশে নীলনদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। মিশরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, নীলনদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন, মাছ শিকার, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। প্রতিবছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীলনদের দুকূল ছাপিয়ে যেত। চার মাস স্থায়ী এ বন্যায় নদের দু তীর প্লাবন শেষে উর্বর পলিমাটিতে নীলনদের উভয় তীর দৈর্ঘ্যে ৬০০ মাইল এবং প্রস্থে ১০ মাইল পর্যন্ত ভরে যেত। ফলে মিশরের জনগণ খুব সহজেই উর্বর মাটিতে ফসল উৎপাদন করতে পারত। কৃষি উৎপাদনই প্রাচীন মিশরীয়দের জীবিকার প্রধান উৎস হওয়ায় এই অঞ্চলকে কেন্দ্র করে বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল; সেচব্যবস্থার বিকাশ ও ক্ষুদ্র শিল্পের বিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। 'এর ফলে কৃষিকে কেন্দ্র করে মিশরের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় এবং নীলনদকে কেন্দ্র করে নতুন মানবসভ্যতা বিকাশ লাভ করে। তাছাড়া টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে ওঠেছিল। কেননা নদীতে যেমন পানের যোগ্য পানি পাওয়া যেত তেমনি পানি কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করা যেত। তাছাড়া নদ-নদীর মাধ্যমে বাণিজ্য পরিচালনা করা সহজ ছিল।সুতরাং আমরা বলতে পারি, মানব সভ্যতার বিকাশে নদ-নদী উদ্দীপকের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মানব সভ্যতার বিকাশে নদ-নদীর ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো

উদ্দীপক

নদ-নদী কেন্দ্রিক প্রাচীন মানবসভ্যতা গড়ে ওঠার ধারাবাহিকতায় হোয়াংহো নদীর তীরে প্রাচীন চৈনিক সভ্যতার উন্মেষ ঘটেছিল। একসময় বন্যার কারণে এ নদীর তীরবর্তী এলাকা প্রতিবছর প্লাবিত হতো। কিন্তু নদী শাসনব্যবস্থার ফলে উক্ত নদী চৈনিক জীবনযাত্রায় আশীর্বাদ বয়ে এনেছে। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহণ ব্যবস্থায় ও শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে অত্র নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন।

উত্তর

প্রাচীন বিশ্বসভ্যতার ইতিহাসে সুমেরীয়দের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তারা একটি নতুন ধরনের লিখন প্রক্রিয়ার উদ্ভাবন করে। প্রথমদিকে, তারা মিশরীয়দের মতো চিত্রলিপি ধরনের লেখা শুরু করে। দ্রুত ভাব প্রকাশের জন্য আস্তে আস্তে লিখন পদ্ধতিতে পরিবর্তন আসে। এভাবেই মেসোপটেমিয়ায় এক নতুন ধরনের লিপির উদ্ভাবন ঘটে। এ লিপির নাম দেওয়া হয় 'কিউনিফর্ম'। কাদামাটির নরম স্লেটে নলখাগড়ার কলম দিয়ে এক রকম কৌণিক রেখা ফুটিয়ে তোলা হতো। খাঁজকাটা এ চিহ্নগুলো দেখতে অনেকটা তীরের মতো। কোনো কোনোটিকে আবার ইংরেজি V অক্ষরের মতো মনে হয়। কিউনিফর্মকে বলা যায় অক্ষরভিত্তিক বর্ণলিপি।

উত্তর

চৈনিক সভ্যতার উন্মেষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন মিশরের নীলনদের সামঞ্জস্য রয়েছে।হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও চীনা সভ্যতার বিকাশে এ নদী বিশাল ভূমিকা পালন করে। নদী অববাহিকায় কৃষিকাজ ও প্রয়োজনীয় সেচের ব্যবস্থা। ফসল উৎপাদন থেকে শুরু করে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রেও হোয়াংহো নদী অবদান রেখেছে। মিশরীয় সভ্যতার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। আফ্রিকা মহাদেশের উত্তরভাগে নীলনদের অববাহিকায় সর্বপ্রথম প্রাচীন সভ্যতার উন্মেষ মিশরীয়রাই ঘটায়। মিশরীয় সভ্যতার জীবন পদ্ধতি নিয়ন্ত্রিত হতো এ নীলনদকে কেন্দ্র করে। নীলনদের ওপর এ অঞ্চলের মানুষজন অনেক বেশি নির্ভরশীল ছিল। তাদের খাওয়া-দাওয়া, জীবনযাত্রা, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই ছিল এ নদকে কেন্দ্র করে। প্রথমদিকে এ নদের প্লাবনে এখানকার জনসাধারণ বিপদগ্রস্ত হতো। কিন্তু মিশরীয়রা প্রকৃতির কাছে হার না মেনে কীভাবে এর মোকাবিলা করা যায় তাই ভাবত। কেননা, নীলনদের প্লাবন এ অঞ্চলকে উর্বরতা দান করেছিল। আর কৃষিভিত্তিক মিশরীয় সভ্যতার জন্য এ উর্বরতা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে মিশরীয়রা নদীতে বাঁধ নির্মাণ পদ্ধতি আবিষ্কার করেছিল। ফলে নীলনদ মিশরীয়দের দুঃখ ঘুচিয়ে আশির্বাদে পরিণত হয়। তারা কৃষি আবাদের মাধ্যমে প্রাচীন সভ্যতার গোড়াপত্তন করে।

উত্তর

মানবসভ্যতার বিকাশে নদ-নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে বর্ণিত চৈনিক সভ্যতার উত্থান হয় হোয়াংহো নদীর তীরে। প্রাচীন মিশরীয় সভ্যতা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বিশ্বের অন্যান্য বিভিন্ন সভ্যতা নদীর তীরেই গড়ে ওঠেছিল। মিশরীয় সভ্যতার বিকাশে নীলনদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। মিশরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, নীলনদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন, মাছ শিকার, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। প্রতিবছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীলনদের দুকূল ছাপিয়ে যেত। চার মাস স্থায়ী এ বন্যায় নদের দু তীর প্লাবন শেষে উর্বর পলিমাটিতে নীলনদের উভয় তীর দৈর্ঘ্যে ৬০০ মাইল এবং প্রস্থে ১০ মাইল পর্যন্ত ভরে যেত। ফলে মিশরের জনগণ খুব সহজেই উর্বর মাটিতে ফসল উৎপাদন করতে পারত। কৃষি উৎপাদনই প্রাচীন মিশরীয়দের জীবিকার প্রধান উৎস হওয়ায় এই অঞ্চলকে কেন্দ্র করে বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল; সেচব্যবস্থার বিকাশ ও ক্ষুদ্র শিল্পের বিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। 'এর ফলে কৃষিকে কেন্দ্র করে মিশরের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় এবং নীলনদকে কেন্দ্র করে নতুন মানবসভ্যতা বিকাশ লাভ করে। তাছাড়া টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে ওঠেছিল। কেননা নদীতে যেমন পানের যোগ্য পানি পাওয়া যেত তেমনি পানি কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করা যেত। তাছাড়া নদ-নদীর মাধ্যমে বাণিজ্য পরিচালনা করা সহজ ছিল।সুতরাং আমরা বলতে পারি, মানব সভ্যতার বিকাশে নদ-নদী উদ্দীপকের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।