উদ্দীপকে কবি সাহিত্যিকদের পুরস্কার প্রাক-ইসলামি যুগের কোন পুরস্কারের অনুরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কবি সাহিত্যিকদের পুরষ্কার প্রাক-ইসলামি যুগের সাব-আ-মুয়াল্লাকাতের রচয়িতাদের পুরস্কারের অনুরূপ।উদ্দীপকে উল্লিখিত বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে বহু মানুষের আগমন ঘটে এবং প্রতিবছর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়। উদ্দীপকের এ ঘটনার সাথে প্রাক-ইসলামি আরবের উকাজ মেলায় সাবআ-মুয়াল্লাকাত রচয়িতাদের প্রদত্ত পুরস্কারের মিল রয়েছে। তৎকালীন অন্যায়-অনাচারে পিষ্ট প্রাক-ইসলামি আরবের কাব্যচর্চা অনেকটা উন্নত ছিল। বর্তমান যুগের ন্যায় শিক্ষাব্যবস্থা না থাকলেও তাদের ভাষা এবং কবিতার কারণে সাংস্কৃতিক ব্যবস্থা অনেক উজ্জ্বল ছিল। গীতিকাব্য রচনা ও সাহিত্যচর্চায় আরবদের অপূর্ব সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়। সে সময় আরবরা তাদের সাহিত্যচর্চাকে কেন্দ্র করে বার্ষিক প্রাপ্ত সাতটি কবিতা সোনালি অক্ষরে লিপিবদ্ধ করে পবিত্র 'কারা' শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো বলে এ কবিতাগুলোকে 'সাব-আ'মুয়াল্লকাত' বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। এসব কবিরা ছন্দের মাধ্যমে তাদের বংশের গৌরবগাথা ও বীরত্বপূর্ণ কাহিনি ফুটিয়ে তুলত। এ যুগের কবিতার রচয়িতাগণ ছিলেন আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদ্দাদ, ইমরুল কায়েস, হারিস ইবনে হিল্লিজা ও জুহাইর ইবনে আবি সালমা। তারা তাদের জাতীয় ইতিহাস-ঐতিহ্য ও বংশীয় তালিকা তুলে ধরত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে কবি সাহিত্যিকদের পুরস্কার প্রাক-ইসলামি যুগের কোন পুরস্কারে…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর