চৈনিক সভ্যতার উন্মোষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন মিশরের নীলনদের সামঞ্জস্য নিরুপন কর।
উত্তর: চৈনিক সভ্যতার উন্মোষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন মিশরের নীলনদের সামঞ্জস্য রয়েছে। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও চীনা সভ্যতার বিকাশে এ নদী বিশাল ভূমিকা পালন করে। নদী অববাহিকায় কৃষিকাজ ও প্রয়োজনীয় সেচের ব্যবস্থা। ফসল উৎপাদন থেকে শুরু করে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রেও হোয়াংহো নদী অবদান রেখেছে। মিশরীয় সভ্যতার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। আফ্রিকা মহাদেশের উত্তরভাগে নীলনদের অববাহিকায় সর্বপ্রথম প্রাচীন সভ্যতার উন্মেষ মিশরীয়রাই ঘটায়। মিশরীয় সভ্যতার জীবন পদ্ধতি নিয়ন্ত্রিত হতো এ নীলনদকে কেন্দ্র করে। নীলনদের ওপর এ অঞ্চলের মানুষজন অনেক বেশি নির্ভরশীল ছিল। তাদের খাওয়া-দাওয়া, জীবনযাত্রা, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই ছিল এ নদকে কেন্দ্র করে। প্রথমদিকে এ নদের প্লাবনে এখানকার জনসাধারণ বিপদগ্রস্ত হতো। কিন্তু মিশরীয়রা প্রকৃতির কাছে হার না মেনে কীভাবে এর মোকাবিলা করা যায় তাই ভাবত। কেননা, নীলনদের প্লাবন এ অঞ্চলকে উর্বরতা দান করেছিল। আর কৃষিভিত্তিক মিশরীয় সভ্যতার জন্য এ উর্বরতা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে মিশরীয়রা নদীতে বাঁধ নির্মাণ পদ্ধতি আবিষ্কার করেছিল। ফলে নীলনদ মিশরীয়দের দুঃখ ঘুচিয়ে আশির্বাদে পরিণত হয়। তারা কৃষি আবাদের মাধ্যমে প্রাচীন সভ্যতার গোড়াপত্তন করে। সুতরাং বলা যায়, হোয়াংহো এবং নীলনদ দুই মহাদেশে দুটি সভ্যতার জন্ম দেয়। এজন্য এ দুটি নদীর ভূমিকা একই সূত্রে গাঁথা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
চৈনিক সভ্যতার উন্মোষের ক্ষেত্রে হোয়াংহো নদীর ভূমিকার সাথে প্রাচীন ম…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর