শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি মক্কার শাসনব্যবস্থার কোন পরিষদের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি আরবের মক্কার শাসনব্যবস্থার আল-মালার সামঞ্জস্য রয়েছে।প্রাক-ইসলামি আরবে শুধু মক্কাকে কেন্দ্র করে একটি নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে। মক্কা নগর একদল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কর্তৃক শাসিত হতো। এ ব্যবস্থাপক সভাকে বলা হতো মালা। প্রাক-ইসলামি আরবে 'আল-মালা' নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা ছিল। বিভিন্ন গোত্রের গোত্রপতি দ্বারা গঠিত মালা মক্কার শাসনব্যবস্থা পরিচালনা করত। তাদের কার্যনির্বাহী ক্ষমতা সীমিত হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। এ পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এর উদ্দেশ্য ছিল শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সম্ভাব তৈরি করা। তবে এ পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। এটি কেবল পরামর্শ দিতে পারত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল- ১. রিফাদাহ: তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ;২. সিকায়াহ: তীর্থযাত্রীদের প্রয়োজনীয় পানীয় সরবরাহ;৩. হিজাবা: কাবাগৃহ ঢেকে রাখার ব্যবস্থা;৪. লিওয়া: যুদ্ধের সময় পতাকা বহন।যে কক্ষে এ পরিষদের সভা বসত সেটি 'দারুল নদওয়া' নামে পরিচিত। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানে করা হতো। অবশ্য মক্কা নগরী ও কাবাগৃহ বিষয়ে সমস্যা সমাধানের জন্য সবাই কাবাগৃহের প্রাঙ্গণে একত্র হয়ে সিদ্ধান্ত নিতেন।অতএব, উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি আরবের মক্কার শাসনব্যবস্থার আল-মালার সামঞ্জস্য রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি মক্কার শাসন…

উদ্দীপক

জাভা দ্বীপে তখন কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। অধিবাসীরা রক্তের সম্পর্কের ভিত্তিতে সমাজ গঠন করে বসবাস করত। সমাজের প্রতিনিধিদের দ্বারা গঠিত পরিষদ দ্বীপের প্রধান শহরের শান্তি-শৃঙ্খলা দেখভাল করতেন। দ্বীপবাসীর অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। অধিবাসীদের আয়ের উৎস ছিল সীমিত। বছরের নির্দিষ্ট একটি সময়ে দ্বীপের সৌন্দর্য দর্শনে আসা বাইরের দেশের পর্যটকদের ঘিরে কিছু মানুষ ব্যবসা-বাণিজ্য করে জীবন-জীবিকা নির্বাহ করত।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026

উত্তর

উকাজ মেলায় নির্বাচিত যে সেরা ৭টি কবিতা কাব্যগৃহের গায়ে ঝুলিয়ে রাখা হতো তাই আসসাবউল মুয়াল্লাকাত।

উত্তর

আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব অধিবাসীকেই বেদুইন বলে অভিহিত করা যায়। মুহম্মদ রেজা-ই-করীমের মতে, "যাদের স্থায়ী বাসস্থান নেই তারাই বেদুইন বা যাযাবর।” সৈয়দ আমীর আলীর মতে, “মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। অর্থাৎ যে সমস্ত আরব মরুপ্রান্তরকে ভালোবেসে অস্থায়ীভাবে বসবাস করে তারাই বেদুইন। আরব অধিবাসীদের শতকরা ৮০% মরুভূমির বাসিন্দা (যাযাবর)। এজন্য তাদের 'আহল-উল-বাদিয়া' বা মরুবাসীও বলা হয়। মরুবাসী বেদুইনরা ছিল উদ্দাম ও বেপরোয়া।

উত্তর

উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি আরবের মক্কার শাসনব্যবস্থার আল-মালার সামঞ্জস্য রয়েছে।প্রাক-ইসলামি আরবে শুধু মক্কাকে কেন্দ্র করে একটি নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে। মক্কা নগর একদল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কর্তৃক শাসিত হতো। এ ব্যবস্থাপক সভাকে বলা হতো মালা। প্রাক-ইসলামি আরবে 'আল-মালা' নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা ছিল। বিভিন্ন গোত্রের গোত্রপতি দ্বারা গঠিত মালা মক্কার শাসনব্যবস্থা পরিচালনা করত। তাদের কার্যনির্বাহী ক্ষমতা সীমিত হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। এ পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এর উদ্দেশ্য ছিল শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সম্ভাব তৈরি করা। তবে এ পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। এটি কেবল পরামর্শ দিতে পারত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল- ১. রিফাদাহ: তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ;২. সিকায়াহ: তীর্থযাত্রীদের প্রয়োজনীয় পানীয় সরবরাহ;৩. হিজাবা: কাবাগৃহ ঢেকে রাখার ব্যবস্থা;৪. লিওয়া: যুদ্ধের সময় পতাকা বহন।যে কক্ষে এ পরিষদের সভা বসত সেটি 'দারুল নদওয়া' নামে পরিচিত। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানে করা হতো। অবশ্য মক্কা নগরী ও কাবাগৃহ বিষয়ে সমস্যা সমাধানের জন্য সবাই কাবাগৃহের প্রাঙ্গণে একত্র হয়ে সিদ্ধান্ত নিতেন।অতএব, উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি আরবের মক্কার শাসনব্যবস্থার আল-মালার সামঞ্জস্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে জাভাবাসীর অর্থনৈতিক অবস্থার মতো আরবদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না।মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষিকাজের অনুপযোগী। ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক-ইসলামি আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহুরে আরব এ দুই শ্রেণিতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থাও ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়িভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসায় বাণিজ্য। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। শহরবাসী আরবরা ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিসর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর-বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল।প্রাক-ইসলামি আরবে পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা একস্থান থেকে অন্যস্থানে বিচরণ করত। এসময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীর একটি পেশা হিসেবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায়ই বিভিন্ন স্থান থেকে আগত বণিকগোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে, এ দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও জড়িত ছিল। তায়েফেও কৃষিপণ্য উৎপাদন হতো বলে জানা যায়।উদ্দীপকের জাভা দ্বীপবাসীর অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। কষ্টসাধ্য কিছু পেশার বাইরে অধিবাসীদের আয়ের উৎস ছিল সীমিত। বছরের নির্দিষ্ট একটি সময়ে দ্বীপের সৌন্দর্য দর্শনে আসা বাইরের দেশের পর্যটকদের ঘিরে কিছু মানুষ ব্যবসায় বাণিজ্য করে জীবন-জীবিকা নির্বাহ। করত। যা প্রাক-ইসলামি আরবের অর্থনৈতিক অবস্থার অনুরূপ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি মক্কার শাসন… | Prosthuti