শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, ATN বাংলার কবিতা, প্রতিযোগিতায় প্রাক-ইসলামি যুগের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর: না, আমি মনে করি উদ্দীপকের মেলায় প্রাক-ইসলামি যুগের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয় নি। উদ্দীপকে উল্লিখিত ATN বাংলায় চ্যানেল শুধুমাত্র কবিতা আবৃত্তি স্থান পেয়েছে। এখানে অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ড স্থান পায়নি। তাই এখানে সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন ঘটেনি। ইসলাম-পূর্ব আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। মাসব্যাপী এ মেলায় কবিতা, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিপিবদ্ধ করে 'কাবা' শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। একারণে এ কবিতাগুলোকে সাব-আ-মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়। এ সময় অনেক কাসিদা বা গীতিকাব্য (ode) রচিত হয়। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনি নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐরতিহাসিক পি. কে. হিট্টির মতে, "পৃথিবীতে অন্য কোনো জাতি আবরদের মতো সাহিত্যচর্চায় এত, বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি।" কাসিদা ছাড়াও 'সাজা' বা আন্তঃমিলযুক্ত পদ্যের কথা জানা যায়। দিওয়ান আল-হামাসা', 'আল মুফাজ্জালিয়াত', 'কিতাব আল আগানি' প্রভৃতি গ্রন্থে প্রাক-ইসলামি যুগে আরবে রচতি গীতিকবিতাগুলো সংকলিত আছে। প্রাক-ইসলামি যুগে কাব্যচর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী-পুরুষ নির্বিশেষে সবাই কবিতাচর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনি ও যুদ্ধ-বিগ্রহের ঘটনাবলি। অশ্লীল বিষয়েও কবিতা রচিত হতো। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এ মেলায় নাচগান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উদ্ভদৌড় অনুষ্ঠিত হতো। পরিশেষে বলা যায়, উদ্দীপকের কবিতা প্রতিযোগিতায় আরবদের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয়নি। কেননা কবিতা ছাড়াও তারা সাহিত্য চর্চা, কুলজি রচনা, খেলাধুলাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড করত।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর, ATN বাংলার কবিতা, প্রতিযোগিতায় প্রাক-ইসলামি যুগের স…

উদ্দীপক

টিভি চ্যানেল ATN বাংলায় স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পশ্চিমবঙ্গ ও অন্যান্য দেশ থেকে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকমন্ডলী উক্ত অনুষ্ঠানের তিনজন কবিকে তাদের কবিতা আবৃত্তির জন্য পুরষ্কৃত করেন। এতে কবিরা উৎসাহিত হন। ফলে সমগ্র বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী কবিতা রচনায় আগ্রহী হয়। কোথাও কোথাও সাহিত্য মেলারও আয়োজন করা হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

প্রাক-ইসলামি আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম হানিফ সম্প্রদায়।

উত্তর

মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অগ্রগণ্য ছিল বলে মিসরকে নীল নদের দান বলা হয়। মিসরীয় সভ্যতার সূচনাকারী লোকেরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। প্রতিবছর গ্রীষ্মকালের বন্যায় নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে পলি জমা হতো এবং কৃষি উৎপাদনের মাধ্যমে মিসরীয় সভ্যতা সমৃদ্ধি লাভ করতে থাকে। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিসরের উৎকর্ষ দেখে মিসরকে 'নীল নদের দান' বলা 'The Gift of the NileNile^{\prime} বলে উল্লেখ করেছেন।

উত্তর

ATN বাংলার কবিতা প্রতিযোগিতার পুরুস্কার প্রাক-ইসলামি যুদ্ধের উকাজ মেলার কবিতা প্রতিযোগিতা তথা সাব-আ মুয়াল্লাকাতের পুরস্কারের অনুরূপ। সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মন ও মননে ইতিবাচক প্রভাব তৈরি হয়। মানব মনের শুদ্ধতম ভাবনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটে সাহিত্যের মধ্য দিয়ে। সাহিত্য চর্চা মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে কবিতা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদানের দিকটি লক্ষণীয়। এক্ষেত্রে ATN বাংলা টিভি চ্যানেলের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিন জন কবিকে পুরস্কৃত করা হয়। ফলে তারা কাব্যচর্চায় আরও অনুপ্রেরণা লাভ করেন। প্রাচীন আরবের সাংস্কৃতিক জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কবিতা চর্চা। এক্ষেত্রে প্রাচীন আরবের অধিবাসীদের দক্ষতা, পারদর্শিতা ও ভাষাজ্ঞান ছিল অত্যন্ত উঁচু মানের। কাব্যপ্রীতি ছিল, তাদের সাহিত্য প্রতিভার উজ্জ্বলতম দিক। মক্কার বাৎসরিক উকাজ মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কবিতা প্রতিযোগিতা। প্রতি বছর এখানে কবিতা প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠ কবিদের পুরষ্কৃত করা হতো। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে কাবাঘরের দেয়ালে বুঝুলিয়ে রাখা হতো, যা সাবায়ে মুয়াল্লাকাত নামে পরিচিত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিযোগিতার পুরস্কার প্রাক-ইসলামি যুগের উকাজ মেলার কবিতা প্রতিযোগিতার পুরুষ্কারের সাথে তুলনীয়।

উত্তর

না, আমি মনে করি উদ্দীপকের মেলায় প্রাক-ইসলামি যুগের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয় নি। উদ্দীপকে উল্লিখিত ATN বাংলায় চ্যানেল শুধুমাত্র কবিতা আবৃত্তি স্থান পেয়েছে। এখানে অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ড স্থান পায়নি। তাই এখানে সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন ঘটেনি। ইসলাম-পূর্ব আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। মাসব্যাপী এ মেলায় কবিতা, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিপিবদ্ধ করে 'কাবা' শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। একারণে এ কবিতাগুলোকে সাব-আ-মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়। এ সময় অনেক কাসিদা বা গীতিকাব্য (ode) রচিত হয়। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনি নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐরতিহাসিক পি. কে. হিট্টির মতে, "পৃথিবীতে অন্য কোনো জাতি আবরদের মতো সাহিত্যচর্চায় এত, বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি।" কাসিদা ছাড়াও 'সাজা' বা আন্তঃমিলযুক্ত পদ্যের কথা জানা যায়। দিওয়ান আল-হামাসা', 'আল মুফাজ্জালিয়াত', 'কিতাব আল আগানি' প্রভৃতি গ্রন্থে প্রাক-ইসলামি যুগে আরবে রচতি গীতিকবিতাগুলো সংকলিত আছে। প্রাক-ইসলামি যুগে কাব্যচর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী-পুরুষ নির্বিশেষে সবাই কবিতাচর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, কুলজি, বীরত্বপূর্ণ কাহিনি ও যুদ্ধ-বিগ্রহের ঘটনাবলি। অশ্লীল বিষয়েও কবিতা রচিত হতো। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এ মেলায় নাচগান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উদ্ভদৌড় অনুষ্ঠিত হতো। পরিশেষে বলা যায়, উদ্দীপকের কবিতা প্রতিযোগিতায় আরবদের সাংস্কৃতিক কর্মকান্ডের পূর্ণ প্রতিফলন হয়নি। কেননা কবিতা ছাড়াও তারা সাহিত্য চর্চা, কুলজি রচনা, খেলাধুলাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড করত।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।