শেয়ারFacebookWhatsApp

সাদৃশ্যপূর্ণ ঘটনার সাথে ইসলামপূর্ব আরবের সাংস্কৃতিক কর্মকাণ্ডের তুলনামূলক পর্যালোচনা কর।

উত্তর: প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অবস্থা ছিল খুবই উন্নত। উকাজ মেলা ছিল আরবের সাংস্কৃতিক প্রতিচ্ছবি। প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক জীবনে এর গুরুত্ব ছিল অপরিসীম। প্রতিবছর হজ মৌসুমে এ মেলাটা উকাজ নামক স্থানে অনুষ্ঠিত হতো। এ মেলা ছিল আরববাসীর প্রাণের স্পন্দন এবং আনন্দ উল্লাসের তীর্থভূমি। এ মেলায় দেশি ও আন্তর্জাতিক মানের নানা দ্রব্য প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করা হতো। এ মেলায় কবিতা প্রতিযোগিতা হতো এবং সাহিত্যচর্চার পাশাপাশি ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলা, জুয়া খেলা, বিভিন্ন ধরনের নৃত্য, গীতিকাব্য রচনা ইত্যাদি অনুষ্ঠিত হতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ওই মেলায় কেনাবেচা হতো। এটি ছিল আরব সংস্কৃতির সামগ্রিক রূপ। প্রাক-ইসলামে অনুষ্ঠিত উকাজ মেলা ছিল আরব সংস্কৃতির প্রতিচ্ছবি। সাহিত্যচর্চা এবং কবিতা প্রতিযোগিতা ছিল এ মেলার উল্লেখযোগ্য' একটি অংশ মাত্র। ঐতিহাসিক পি. কে. হিট্টি এ মেলাকে 'Academic Francaise [গণিত] এবং এ মেলায় নির্বাচিত কবিতাগুলোকে Public Register of the Arabs বলে অভিহিত করেছেন। সুতরাং উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলা প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অবস্থার চিত্র প্রদর্শন করে। তৎকালীন আরবের সাংস্কৃতিক অবস্থা ছিল খুবই উন্নত।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

সাদৃশ্যপূর্ণ ঘটনার সাথে ইসলামপূর্ব আরবের সাংস্কৃতিক কর্মকাণ্ডের তুল…

উদ্দীপক

জব্বারের বলীখেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, যা চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রতিবছরের ১২ বৈশাখে অনুষ্ঠিত হয়। জব্বারের বলীখেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘী ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। দূরদূরান্ত হতে হরেক রকমের ব্যবসায়িক পণ্য নিয়ে বিক্রেতাগণ হাজির হন। মেলা উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

উকাজ মেলায় নির্বাচিত শ্রেষ্ঠ সাতটি কবিতাকে 'সাবা মুয়াল্লাকা' বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। যা পবিত্র কাবার গায়ে ঝুলিয়ে রাখা হতো।

উত্তর

কাব্য রচনায় অপরিসীম অবদান রাখার জন্য ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয়। ইমরুল কায়েস সাবা মুয়াল্লাকা রচনায় ব্যাপক অবদান রাখেন। তার কাব্য প্রতিজ্ঞা ও সৃজনশীলতা ছিল অন্যান্য কবিদের চেয়ে শ্রেষ্ঠ। তাই তাকে ইংল্যান্ডের বিখ্যাত কবি শেক্সপিয়ারের সাথে তুলনা করে আরবের শেক্সপিয়র বলা হয়।

উত্তর

উদ্দীপকের বর্ণিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত ইসলামপূর্ব আরবের উকাজ মেলার মিল রয়েছে। উদ্দীপকে বর্ণিত জব্বারের বলীখেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলীখেলাকে কেন্দ্র করে লালদিঘী ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। দূরদূরান্ত হতে হরেক রকমের ব্যবসায়িক পণ্য নিয়ে বিক্রেতাগণ হাজির হন। মেলা উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। উদ্দীপকের এ বিষয়টির সাথে প্রাক-ইসলামি যুগের উকাজ মেলার সাদৃশ্য রয়েছে। ইসলাম-পূর্ব আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। ম্যাসব্যাপী এ মেলায় কবিতা পাঠের আসর, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তৎকালীন আরবের বিখ্যাত কবি ছিলেন আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদ্দাদ, ইমরুল কায়েস, তারাকা ইবনে আল-আদ, হারিস ইবনে হিল্লাজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন ইমরুল কায়েস। তাকে 'আরবের শেক্সপিয়র' হিসেবে অভিহিত করা হয়। সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিপিবদ্ধ করে কাবা শরিফের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। একারণে এ কবিতাগুলোকে সাবয়া মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়। এ মেলায় স্থানীয় বিভিন্ন দ্রব্যের পাশাপাশি বিদেশি পণ্যদ্রব্য প্রদর্শিত হতো। পণ্যের পশরা সাজিয়ে বসতো ব্যবসায়ীরা। এ মেলায় নাচ-গান, ঘোড়াদৌড় ও উস্ট্রদৌড় প্রতিযোগিতা ও নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে উকাজ মেলার মিল রয়েছে।

উত্তর

প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অবস্থা ছিল খুবই উন্নত। উকাজ মেলা ছিল আরবের সাংস্কৃতিক প্রতিচ্ছবি। প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক জীবনে এর গুরুত্ব ছিল অপরিসীম। প্রতিবছর হজ মৌসুমে এ মেলাটা উকাজ নামক স্থানে অনুষ্ঠিত হতো। এ মেলা ছিল আরববাসীর প্রাণের স্পন্দন এবং আনন্দ উল্লাসের তীর্থভূমি। এ মেলায় দেশি ও আন্তর্জাতিক মানের নানা দ্রব্য প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করা হতো। এ মেলায় কবিতা প্রতিযোগিতা হতো এবং সাহিত্যচর্চার পাশাপাশি ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলা, জুয়া খেলা, বিভিন্ন ধরনের নৃত্য, গীতিকাব্য রচনা ইত্যাদি অনুষ্ঠিত হতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ওই মেলায় কেনাবেচা হতো। এটি ছিল আরব সংস্কৃতির সামগ্রিক রূপ। প্রাক-ইসলামে অনুষ্ঠিত উকাজ মেলা ছিল আরব সংস্কৃতির প্রতিচ্ছবি। সাহিত্যচর্চা এবং কবিতা প্রতিযোগিতা ছিল এ মেলার উল্লেখযোগ্য' একটি অংশ মাত্র। ঐতিহাসিক পি. কে. হিট্টি এ মেলাকে 'Academic FrancaiseFrancaise^{\prime} এবং এ মেলায় নির্বাচিত কবিতাগুলোকে Public Register of the Arabs বলে অভিহিত করেছেন। সুতরাং উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলা প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক অবস্থার চিত্র প্রদর্শন করে। তৎকালীন আরবের সাংস্কৃতিক অবস্থা ছিল খুবই উন্নত।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।