শেয়ারFacebookWhatsApp

'জোর যার মুল্লুক তার' উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: প্রশ্নে উল্লিখিত "জোর যার মুলুক তার"- উক্তিটির সাথে আমার পাঠ্যপুস্তকের প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থার মিল রয়েছে।প্রাক-ইসলামি যুগে আরবদের মধ্যে রাজনৈতিক ঐক্য বলতে কিছুই 'ছিল না। 'রাজনৈতিকভাবে গোটা আরব ছিল শতধাবিভক্ত। অত্যন্ত নৈরাজ্যকর ও বিশৃঙ্খলাপূর্ণ আরব উপদ্বীপে কেন্দ্রীয় শাসন বলতে কিছুই ছিল না। সমগ্র উপদ্বীপে গোত্রভিত্তিক শাসন বিদ্যমান ছিল। গোত্রের বিদ্বেষ তাদের রাজনৈতিক জীবনকে দুর্বিষহ করে তোলে। ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেন, "আরবদের ধর্মীয় এবং রাজনৈতিক জীবন সম্পূর্ণরূপে আদিম অবস্থায় ছিল।” তবে নিজ গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল অপরিসীম এবং গোত্রভিত্তিক সমাজব্যবস্থার ফলে গোত্রের প্রধান ছিল সর্বেসর্বা। গোত্রের প্রধানকে 'শেখ' বলা হতো। শেখদের মর্জির ওপর শান্তি-শৃঙ্খলা নির্ভর করত। শেখদের স্বেচ্ছাচারিতার জন্য গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলত। গোত্রের প্রধানের ইচ্ছায় অন্যান্য সদস্যের জীবন পরিচালিত হতো। নীতিবোধ ও সুস্থ জীবনযাত্রা সম্বন্ধে প্রাক-ইসলামি যুগের আরবদের কোনো ধারণা ছিল না। ফলে দেশে কোনো বিধিবদ্ধ আইন না থাকায় 'জোর যার মুলুক তার' বা 'শক্তিই আইন'- এ নীতি সর্বত্র প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত (Blood for Blood), চক্ষুর বদলে চক্ষু, দাঁতের বদলে দাঁত নীতিতে তারা বিশ্বাসী ছিল।পরিশেষে বলা যায়, আলোচ্য উদ্দীপকে জাতিসংঘের মহিলা বিষয়ক সম্পাদক ক্রিস্টিন মেডোনা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যে মন্তব্য করেন তা আমার পাঠ্যপুস্তকের প্রাক-ইসলামি যুগের রাজনৈতিক অরাজক অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

'জোর যার মুল্লুক তার' উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

সার্কভুক্ত দেশগুলোর মহিলা পরিষদের অনুষ্ঠানে জাতিসংঘের মহিলাবিষয়ক সম্পাদক ক্রিস্টিন, মেডোনা অধিকার রক্ষায় নারী আন্দোলনের কার্যকর ভূমিকার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। তাদের কোনো অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে অনেকগুলো স্ত্রী রাখতে পারত। তারা 'জোর যার মুল্লুক তার' নীতিতে বিশ্বাসী ছিল।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

ইয়েমেন' শব্দের অর্থ সুখী।

উত্তর

আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উট ছিল আরবের যাযাবরদের ধাত্রীসম আর যাতায়াতের একমাত্র বাহন ও আদান-প্রদানের মাধ্যম। অর্থাৎ আরবে নৌ-চলাচলের উপযোগী কোনো নদনদী না থাকায় ব্যবসায় বাণিজ্যের প্রধান বাহন ছিল উট। তাই উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয়।

উত্তর

উদ্দীপকে প্রাক-ইসলামি আরবের অধিকার বঞ্চিত নারীদের করুণ চিত্র ফুটে উঠেছে।উদ্দীপকটি পাঠে আমরা জানতে পারি, ভারতীয় উপমহাদেশে একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তাদের কোনো অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে অনেকগুলো স্ত্রী রাখতে পারত। ভারতীয় উপমহাদেশের এ সামাজিক চিত্রের সাথে প্রাক-ইসলামি আরবের নারীদের সামাজিক অবস্থানের সাদৃশ্য রয়েছে। প্রাক-ইসলামি তথা জাহিলি যুগে নারীর কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীরা ভোগবিলাসের সামগ্রী হিসেবে বিবেচিত হতো এবং তাদেরকে বাজারের পণ্যদ্রব্যের ন্যায় বেচাকেনা করা হতো। এ প্রসঙ্গে ঐতিহাসিক খোদাবক্স বলেন, "যুদ্ধ, নারী এবং মদ- এ তিনটি বস্তু আরবদের মজ্জাগত বিষয় ছিল।” তৎকালে আরবের পুরুষরা নারীদের সাথে গৃহপালিত পশুর মতো আচরণ করত এবং যখন খুশি স্ত্রীকে তালাক দিতে পারত। শুধু তাই নয়, সে সময়ে সবচেয়ে ঘৃণ্য প্রথা ছিল- তারা নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত করব দিত। কন্যা সন্তানের জন্মকে তারা অভিশাপ ও লজ্জাজনক মনে করত। এছাড়া কোনো কোনো দুর্বল গোত্র সবল গোত্র কর্তৃক পরাজিত হয়ে লুণ্ঠিত হওয়ার ভয়ে নিজ কন্যাকে ভবিষ্যৎ অপমানের হাত হতে রক্ষার জন্য জীবন্ত করব দিতেও কুণ্ঠাবোধ করত না।অতএব বলা যায়, উদ্দীপকের ভারতীয় উপমহাদেশের নারীদের চিত্রটি প্রাক-ইসলামি আরবের নারীদের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

প্রশ্নে উল্লিখিত "জোর যার মুলুক তার"- উক্তিটির সাথে আমার পাঠ্যপুস্তকের প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থার মিল রয়েছে।প্রাক-ইসলামি যুগে আরবদের মধ্যে রাজনৈতিক ঐক্য বলতে কিছুই 'ছিল না। 'রাজনৈতিকভাবে গোটা আরব ছিল শতধাবিভক্ত। অত্যন্ত নৈরাজ্যকর ও বিশৃঙ্খলাপূর্ণ আরব উপদ্বীপে কেন্দ্রীয় শাসন বলতে কিছুই ছিল না। সমগ্র উপদ্বীপে গোত্রভিত্তিক শাসন বিদ্যমান ছিল। গোত্রের বিদ্বেষ তাদের রাজনৈতিক জীবনকে দুর্বিষহ করে তোলে। ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেন, "আরবদের ধর্মীয় এবং রাজনৈতিক জীবন সম্পূর্ণরূপে আদিম অবস্থায় ছিল।” তবে নিজ গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল অপরিসীম এবং গোত্রভিত্তিক সমাজব্যবস্থার ফলে গোত্রের প্রধান ছিল সর্বেসর্বা। গোত্রের প্রধানকে 'শেখ' বলা হতো। শেখদের মর্জির ওপর শান্তি-শৃঙ্খলা নির্ভর করত। শেখদের স্বেচ্ছাচারিতার জন্য গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলত। গোত্রের প্রধানের ইচ্ছায় অন্যান্য সদস্যের জীবন পরিচালিত হতো। নীতিবোধ ও সুস্থ জীবনযাত্রা সম্বন্ধে প্রাক-ইসলামি যুগের আরবদের কোনো ধারণা ছিল না। ফলে দেশে কোনো বিধিবদ্ধ আইন না থাকায় 'জোর যার মুলুক তার' বা 'শক্তিই আইন'- এ নীতি সর্বত্র প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত (Blood for Blood), চক্ষুর বদলে চক্ষু, দাঁতের বদলে দাঁত নীতিতে তারা বিশ্বাসী ছিল।পরিশেষে বলা যায়, আলোচ্য উদ্দীপকে জাতিসংঘের মহিলা বিষয়ক সম্পাদক ক্রিস্টিন মেডোনা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যে মন্তব্য করেন তা আমার পাঠ্যপুস্তকের প্রাক-ইসলামি যুগের রাজনৈতিক অরাজক অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।