উক্ত সমাজের সাথে বর্তমান সমাজের নারীর অবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: ইসলাম-পূর্ব যুগের নারীর অবস্থা আর বর্তমান সমাজে নারীর। অবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।আইয়ামে জাহিলিয়া যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু বর্তমান যুগে তা হয় না বরং কন্যা সন্তান জন্মকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। সে যুগে নারীরা পণ্যদ্রব্যের মতো বাজারে বিক্রয় হতো কিন্তু বর্তমানে নারীর একটা সামাজিক মর্যাদা রয়েছে। সে সময়ে নারীরা ছিল ভোগের সামগ্রী কিন্তু বর্তমান যুগে নারীর সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে। তৎকালীন পিতা, স্বামী বা নিকটাত্মীয়ের সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। কিন্তু বর্তমান সমাজে পিতা-স্বামী বা নিকটাত্মীয়ের সম্পত্তিতে নারীর অধিকার সুনির্দিষ্ট রয়েছে। সে যুগে নারীর কোনো মর্যাদা বা গুরুত্ব ছিল না কিন্তু বর্তমান যুগে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইয়ামে জাহিলিয়া যুগে বিমাতাকে পুত্রের সাথে বিবাহ দেওয়া হতো। আবার কখনো কখনো ভাইবোনের মধ্যেও বিবাহ অনুষ্ঠিত হতো। তৎকালীন যুগে মাতা, স্ত্রী ও কন্যা হিসেবে নারীর কোনো মর্যাদা ছিল না কিন্তু বর্তমান সমাজে মাতা, স্ত্রী ও কন্যা হিসেবে নারী জাতির মর্যাদা সুনির্দিষ্ট রয়েছে। সে সময়ে রাষ্ট্রীয় কোনো কাজে নারীরা অংশগ্রহণ করতে পারত না কিন্তু বর্তমান সমাজে নারীরা রাষ্ট্রীয় যেকোনো পদে অধিষ্ঠিত হতে পারে।পরিশেষে বলা যায়, আইয়ামে জাহিলিয়া যুগের নারী সমাজ আর বর্তমান যুগের নারী সমাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত সমাজের সাথে বর্তমান সমাজের নারীর অবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর