শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইসলামপূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ইসলামপূর্ব আরবদের দাসদের অবস্থা ফুটে উঠেছে।উদ্দীপকে দেখা যায়, এক সময় পৃথিবীতে দাস ব্যবসার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিযোজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না বরং তাদের ওপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। উদ্দীপকের অনুরূপ অবস্থা ইসলাম পূর্ব আরবে বিদ্যমান ছিল। প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত ও হতাশাব্যঞ্জক। তখনকার সামাজিক অবস্থার চরম অধপতন হয়েছিল। প্রাক-ইসলামি আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণিতে বিভক্ত ছিল, যথা- ১. যাযাবর বেদুই, ২. শহরের স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবনযাপন করলেও বেদুইন আরবরা সভ্যজীবনের দেখা পায়নি। আরব সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাটে-বাজারে দাস-দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা ও সামাজিক মর্যাদা ছিল না। দাস-দাসীদের ওপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসীদের উপপত্নী হিসেবেও ব্যবহার করা হতো। তাদের জীবনমরণ, সুখ-দুঃখ প্রভুর মর্জির ওপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করারও অধিকার ছিল না। দাস-দাসীর সন্তানের ওপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল।অতএব উদ্দীপকে আইয়ামে জাহেলিয়ার যুগের দাসদের করুণ অবস্থার দিকটি ফুটে উঠেছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে ইসলামপূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

একসময় পৃথিবীতে দাস ব্যবসার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষি কাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো, ব্যক্তি স্বাধীনতা ছিল না বরং তাদের ওপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় একসময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের থেকে দেশকে রক্ষা করার জন্য X দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

উত্তর

হুদাইবিয়ার সন্ধি ৬২৮ সালে স্বাক্ষরিত হয়।

উত্তর

আইয়ামে জাহিলিয়া বলতে অন্ধকার যুগকে বোঝানো হয়েছে। ইসলাম-পূর্ব যুগে শতাব্দীকাল সমগ্র আরব এলাকা অপসংস্কৃতি, অজ্ঞতা, বর্বরতা, হত্যা, খুন, রাহাজানি, অত্যাচার-অনাচার, যুলুমের তিমির অমানিশায় আচ্ছন্ন হয়েছিল। ঐতিহাসিক খোদাবখসের মতে, "মদ, জুয়া ও নারী- এ তিনটি ছিল জাহেলি যুগে আরবদের নিত্যনৈমিত্তিক বস্তু।" মূলত ইসলামের আবির্ভাবের পূর্বের ১০০ বছর সময়কালকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। ইতিহাসে এ সময়কে অজ্ঞতা বা আইয়ামে জাহিলিয়া নামে আখ্যায়িত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইসলামপূর্ব আরবদের দাসদের অবস্থা ফুটে উঠেছে।উদ্দীপকে দেখা যায়, এক সময় পৃথিবীতে দাস ব্যবসার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিযোজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না বরং তাদের ওপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। উদ্দীপকের অনুরূপ অবস্থা ইসলাম পূর্ব আরবে বিদ্যমান ছিল। প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত ও হতাশাব্যঞ্জক। তখনকার সামাজিক অবস্থার চরম অধপতন হয়েছিল। প্রাক-ইসলামি আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণিতে বিভক্ত ছিল, যথা- ১. যাযাবর বেদুই, ২. শহরের স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবনযাপন করলেও বেদুইন আরবরা সভ্যজীবনের দেখা পায়নি। আরব সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাটে-বাজারে দাস-দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা ও সামাজিক মর্যাদা ছিল না। দাস-দাসীদের ওপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসীদের উপপত্নী হিসেবেও ব্যবহার করা হতো। তাদের জীবনমরণ, সুখ-দুঃখ প্রভুর মর্জির ওপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করারও অধিকার ছিল না। দাস-দাসীর সন্তানের ওপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল।অতএব উদ্দীপকে আইয়ামে জাহেলিয়ার যুগের দাসদের করুণ অবস্থার দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা তথা দাস ব্যবস্থার বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল' ইসলামর ইতিহাসের অনুরূপ। মন্তব্যটি যথার্থ। . কেননা, মহানবি (সা.) এ অবস্থা থেকে মুক্তির জন্য দাসদের অধিকার নিশ্চিত করে।উদ্দীপকের, মত প্রকাশের অধিকার না থাকায় একসময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের থেকে দেশকে রক্ষা করার জন্য X দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসলামের আগমনের পর দাসদের অবস্থার উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হয়। দাস-দাসী বা অধীনস্থদের সম্পর্কে সতর্ক হতে মহানবি (সা.) নির্দেশ করে বলেন, "তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের নির্যাতন করার অধিকার তোমাদের নেই। তোমরা যা খাবে ও পরবে, তাদেরকেও তা খাওয়াবে ও পরাবে।" এ থেকে ফুটে ওঠে যে, মালিক ও দাসদাসীদের খাবার-দাবার ও পোশাকের ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। আজ মুসলমানেরা মহানবি (সা.)-এর নির্দেশনা মানার জন্য উদগ্রীব হয়ে থাকে অথচ দাস-দাসী ও অধীনস্থদের প্রতি মহানবি (সা.)-এর এ আদেশের ব্যাপারে সতর্ক নয়। মহানবি (সা.)-এর যেকোনো হুকুম পালন করার মধ্যে পুণ্য (সওয়াব) নিহিত রয়েছে। তাই আমাদের সকলের উচিত- ১. দাস-দাসী বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। ২. উন্নত খাবার পরিবেশন করা। ৩. রুচিসম্মত পোশাক পরিধান করার সুযোগ দেওয়া। শহরে বা গ্রামে বাসাবাড়িতে বা বাইরে যারা ছোট চাকরি করে, তাদের সাথে আমাদের কীরূপ আচরণ করা উচিত, তা সহজেই অনুমেয়।পরিশেষে বলা যায়, মহানবি (সা.) দাস ব্যবস্থার অবসানকল্পে নানা পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের মর্যাদা দান করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।