শেয়ারFacebookWhatsApp

“উক্ত মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলনমেলা” – বিশ্লেষণ করো।

উত্তর: উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছিল । উকাজ মেলা ছিল আরব সংস্কৃতির প্রতিচ্ছবি। সেখানে সাহিত্যের বাইরেও । অনেক কিছুর উপস্থিতি ছিল, যা আরবের তৎকালীন সংস্কৃতির পরিচয় বহন করত। প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার গুরুত্ব ছিল অপরিসীম। প্রতি বছর হজ মৌসুমে মক্কার উপকণ্ঠে উকাজ নামক স্থানে মেলা বসত। এ মেলা ছিল আরব জীবনের প্রাণের স্পন্দন এবং আনন্দ উল্লাসের তীর্থভূমি। উদ্দীপকে দেখা যায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে বই ক্রয়-বিক্রয়ের পাশাপাশি উন্মুক্ত মঞ্চে আবৃত্তি, সংগীত, প্রকাশনা উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উকাজ মেলারও সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কবিতা প্রতিযোগিতা। সুন্দর বাচনশক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা এ কবিতা পাঠের আসরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। প্রতিবছর এখানে কবিতা প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠ করিদেরকে পুরস্কৃত করা হতো। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, যা 'সাবায়ে মুয়াল্লাকাত' নামে পরিচিত। লেবানিজ-আমেরিকান পণ্ডিত পি. কে. হিট্টি বলেন, 'ইসলাম পূর্ব দিনগুলোতে উকাজ মেলা আরবে এক ধরনের মত বিনিময়ের শিক্ষায়তন বলে গণ্য হতো। এখানে সাহিত্য প্রতিযোগিতা ছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন খেলা যেমন- জুয়া, লাঠি, মল্লযুদ্ধ, বিভিন্ন ধরনের নৃত্য-গীত ইত্যাদি অনুষ্ঠিত হতো। এ মেলায় আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শিত হতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও ঐ মেলা থেকে আরবরা সংগ্রহ করত। এটি ছিল মোটামুটি আরব সংস্কৃতির সামগ্রিক চিত্র । পরিশেষে বলা যায়, বাংলা একাডেমির মেলাটির মতো 'উকাজ মেলা' কেবল সাহিত্যের গণ্ডিতেই আবদ্ধ ছিল না; বরং এর পরিসর ছিল বহুমাত্রিক। তখনকার আরব জীবনের অধিকাংশ বিষয়ই উকাজ মেলাকে কেন্দ্র করে পরিচালিত হতো । অর্থাৎ এ মেলা ছিল সংস্কৃতির এক মহামিলন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

“উক্ত মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলনমেলা” – বিশ্লেষণ করো।

উদ্দীপক

ভাষা আন্দোলনের সংগ্রামকে ধারণ করে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে বইমেলা অনুষ্ঠিত হয়। বই প্রকাশনা ও বিক্রয় ছাড়াও আলোচনাসভা, কবিতা পাঠ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে ।

Rajshahi · 2019

উত্তর

'জাজিরাতুল আরব' অর্থ আরব উপদ্বীপ ।

উত্তর

মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় । আরবের অধিকাংশ অঞ্চলই মরুময় । আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী । উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে । তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করতো। এ কারণে উটকে মরুভূমির জাহাজ' বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে প্রাক-ইসলামি আরব সংস্কৃতির উল্লেখযোগ্য বিষয় উকাজ মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতার মিল পাওয়া যায় । প্রাক-ইসলামি আরবদের জীবনের বিভিন্ন দিক সমুজ্জ্বল না হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যের একটি বিশেষ দিক হলো উকাজ মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতা । আরবদের সাংস্কৃতিক জীবনে এ মেলা ছিল বিশেষ তাৎপর্যবহ। উদ্দীপকে এ মেলারই প্রতিফলন লক্ষ করা যায় । উদ্দীপকে অমর একুশে বইমেলার কথা বলা হয়েছে। এ মেলায় বই প্রকাশনা ও বিক্রয় ছাড়াও আলোচনাসভা, কবিতা পাঠ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাক-ইসলামি আরব সংস্কৃতিতেও এ বিষয়গুলো চোখে পড়ে। তৎকালীন আরবদের প্রধান বৈশিষ্ট্য ছিল বাগ্মিতা। তাদের ভাষাজ্ঞান ছিল উন্নত। নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সবাই কবিতাচর্চা ও বাগ্মিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছে। এ সময় মক্কার কাছাকাছি উকাজের বার্ষিক মেলায় তাদের রচিত কবিতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হতো। এ প্রতিযোগিতায় নির্বাচিত সাতটি কবিতা পুরস্কৃত করা হতো। এ কবিতাগুলো সোনালি হরফে লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ কারণে এ কবিতাগুলোকে সাবায়ে-মুয়াল্লাকাত বা সাতটি ঝুলন্ত কবিতা বলা হতো। সুতরাং বলা যায়, উদ্দীপকটি প্রাক-ইসলামি আরব সংস্কৃতির উকাজ মেলার প্রতিচ্ছবি ।

উত্তর

উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছিল । উকাজ মেলা ছিল আরব সংস্কৃতির প্রতিচ্ছবি। সেখানে সাহিত্যের বাইরেও । অনেক কিছুর উপস্থিতি ছিল, যা আরবের তৎকালীন সংস্কৃতির পরিচয় বহন করত। প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার গুরুত্ব ছিল অপরিসীম। প্রতি বছর হজ মৌসুমে মক্কার উপকণ্ঠে উকাজ নামক স্থানে মেলা বসত। এ মেলা ছিল আরব জীবনের প্রাণের স্পন্দন এবং আনন্দ উল্লাসের তীর্থভূমি। উদ্দীপকে দেখা যায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে বই ক্রয়-বিক্রয়ের পাশাপাশি উন্মুক্ত মঞ্চে আবৃত্তি, সংগীত, প্রকাশনা উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উকাজ মেলারও সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কবিতা প্রতিযোগিতা। সুন্দর বাচনশক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা এ কবিতা পাঠের আসরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। প্রতিবছর এখানে কবিতা প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠ করিদেরকে পুরস্কৃত করা হতো। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, যা 'সাবায়ে মুয়াল্লাকাত' নামে পরিচিত। লেবানিজ-আমেরিকান পণ্ডিত পি. কে. হিট্টি বলেন, 'ইসলাম পূর্ব দিনগুলোতে উকাজ মেলা আরবে এক ধরনের মত বিনিময়ের শিক্ষায়তন বলে গণ্য হতো। এখানে সাহিত্য প্রতিযোগিতা ছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন খেলা যেমন- জুয়া, লাঠি, মল্লযুদ্ধ, বিভিন্ন ধরনের নৃত্য-গীত ইত্যাদি অনুষ্ঠিত হতো। এ মেলায় আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শিত হতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও ঐ মেলা থেকে আরবরা সংগ্রহ করত। এটি ছিল মোটামুটি আরব সংস্কৃতির সামগ্রিক চিত্র । পরিশেষে বলা যায়, বাংলা একাডেমির মেলাটির মতো 'উকাজ মেলা' কেবল সাহিত্যের গণ্ডিতেই আবদ্ধ ছিল না; বরং এর পরিসর ছিল বহুমাত্রিক। তখনকার আরব জীবনের অধিকাংশ বিষয়ই উকাজ মেলাকে কেন্দ্র করে পরিচালিত হতো । অর্থাৎ এ মেলা ছিল সংস্কৃতির এক মহামিলন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।