শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র কোন সভ্যতার স্বাক্ষর বহন করে ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের চিত্র সুমেরীয় সভ্যতার স্বাক্ষর বহন করে। মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ হলো সুমেরীয় সভ্যতা। এ সভ্যতার উন্মেষ হয় ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায়। একদল সুমেরীয় ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ার উত্তর- পূর্বাঞ্চল, বিশেষত এলেমের পাহাড়ি অঞ্চল থেকে এসে দক্ষিণ মেসোপটেমিয়ার নিম্নাঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের নামানুসারেই এটি সুমেরীয় সভ্যতা নামে পরিচিত হয়। কৃষি, কারিগরি শিক্ষা, লিখন পদ্ধতি, আইন, জ্ঞান-বিজ্ঞান, ধর্ম ও শিল্পের বিকাশে সুমেরীয়দের অনেক ভূমিকা রয়েছে। বিশেষ করে লিখন পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে এ সভ্যতার উৎকর্ষের ধারা আরও বেগবান হয়েছিল। উদ্দীপকের চিত্রে সুমেরীয় চিত্রলিপিরই নমুনা প্রদর্শিত হয়েছে । উদ্দীপকের চিত্রে কিছু বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে যেগুলো দিয়ে মানুষের মাথা, পায়ে হাঁটা, যব গাছ, বানানো রুটি, পানির স্রোত, দিন, উড়ন্ত পাখি ইত্যাদি বোঝানো হয়েছে। পাঠ্য বইয়ের ভিত্তিতে বলা যায়, এ চিহ্নগুলো সুমেরীয় লিখন পদ্ধতির প্রতিই ইঙ্গিত করে। মানবসভ্যতার বিকাশে সুমেরীয়দের অন্যতম প্রধান অবদান হচ্ছে একটি নিজস্ব লিখন পদ্ধতির উদ্ভাবন । প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিসরীয়দের মতো চিত্রলিপিভিত্তিক। পরবর্তী সময়ে লেখাকে গতিশীল করতে তারা নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করে যা 'কিউনিফর্ম' (Cuneiform) বা কীলকাকার নামে পরিচিত। সুমেরীয়রা কাদামাটির ফলকে খাগের কলম দিয়ে কিছু প্রতীক ফুটিয়ে তুলত। চিহ্নগুলো দেখতে অনেকটা কীলক বা পেরেকের মতো। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি। এ লিপি বাঁ দিক থেকে ডানে লেখা হতো। সুমেরীয় ভাষায় ৫০০-এর বেশি কীলকাকার সাংকেতিক চিহ্নের সন্ধান পাওয়া যায়। উপরের চিত্রটিতে সুমেরীয় লিখন পদ্ধতির এসব সাংকেতিক চিহ্নকেই তুলে ধরা হয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের চিত্র কোন সভ্যতার স্বাক্ষর বহন করে ? ব্যাখ্যা করো ।

Dhaka · 2019

উত্তর

মিসরীয়দের নির্মিত পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির অনেক উঁচু সমাধিসৌধই হলো পিরামিড।

উত্তর

নীল নদ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে প্রধান ভূমিকা রাখায় মিসরকে নীল নদের দান বলা হয়। কৃষিসহ দৈনন্দিন কাজে প্রাচীন মিসরীয়দের ব্যবহৃত পানির প্রধান উৎস ছিল নীল নদ। প্রতিবছর বন্যার পর নীলনদের অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটির আস্তরণ পড়ত। এ পলিমিশ্রিত উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এছাড়া মিসরীয়দের লিখন পদ্ধতি ও পঞ্জিকা উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা চর্চা, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রেও নীল নদের ভূমিকা ছিল। এভাবে মিসরীয় সভ্যতার বিকাশ ও উন্নতির মূলে ছিল নীল নদ। এসব কারণে দেশটিকে নীল নদের দান বলা হয় ।

উত্তর

উদ্দীপকের চিত্র সুমেরীয় সভ্যতার স্বাক্ষর বহন করে। মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ হলো সুমেরীয় সভ্যতা। এ সভ্যতার উন্মেষ হয় ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায়। একদল সুমেরীয় ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ার উত্তর- পূর্বাঞ্চল, বিশেষত এলেমের পাহাড়ি অঞ্চল থেকে এসে দক্ষিণ মেসোপটেমিয়ার নিম্নাঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের নামানুসারেই এটি সুমেরীয় সভ্যতা নামে পরিচিত হয়। কৃষি, কারিগরি শিক্ষা, লিখন পদ্ধতি, আইন, জ্ঞান-বিজ্ঞান, ধর্ম ও শিল্পের বিকাশে সুমেরীয়দের অনেক ভূমিকা রয়েছে। বিশেষ করে লিখন পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে এ সভ্যতার উৎকর্ষের ধারা আরও বেগবান হয়েছিল। উদ্দীপকের চিত্রে সুমেরীয় চিত্রলিপিরই নমুনা প্রদর্শিত হয়েছে । উদ্দীপকের চিত্রে কিছু বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে যেগুলো দিয়ে মানুষের মাথা, পায়ে হাঁটা, যব গাছ, বানানো রুটি, পানির স্রোত, দিন, উড়ন্ত পাখি ইত্যাদি বোঝানো হয়েছে। পাঠ্য বইয়ের ভিত্তিতে বলা যায়, এ চিহ্নগুলো সুমেরীয় লিখন পদ্ধতির প্রতিই ইঙ্গিত করে। মানবসভ্যতার বিকাশে সুমেরীয়দের অন্যতম প্রধান অবদান হচ্ছে একটি নিজস্ব লিখন পদ্ধতির উদ্ভাবন । প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিসরীয়দের মতো চিত্রলিপিভিত্তিক। পরবর্তী সময়ে লেখাকে গতিশীল করতে তারা নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করে যা 'কিউনিফর্ম' (Cuneiform) বা কীলকাকার নামে পরিচিত। সুমেরীয়রা কাদামাটির ফলকে খাগের কলম দিয়ে কিছু প্রতীক ফুটিয়ে তুলত। চিহ্নগুলো দেখতে অনেকটা কীলক বা পেরেকের মতো। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি। এ লিপি বাঁ দিক থেকে ডানে লেখা হতো। সুমেরীয় ভাষায় ৫০০-এর বেশি কীলকাকার সাংকেতিক চিহ্নের সন্ধান পাওয়া যায়। উপরের চিত্রটিতে সুমেরীয় লিখন পদ্ধতির এসব সাংকেতিক চিহ্নকেই তুলে ধরা হয়েছে।

উত্তর

সুমেরীয় সভ্যতা আধুনিক সভ্যতার বিকাশ ও উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। প্রাচীন সুমেরীয় সভ্যতা নদীকে কেন্দ্র করে বিকশিত সভ্যতাগুলোর অন্যতম । সুমেরীয় সভ্যতার মানুষ কৃষি, শিল্প, সংস্কৃতি, আইন, শিক্ষা, ধর্ম, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছিল। কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। এগুলোর মধ্যে তাদের রাজধানী উর ছাড়াও লারমা, ইরুদু, কিশ, নিপ্পর, লাগাস উল্লেখযোগ্য। সুমেরীয়দের জীবিকার মূল উৎস ছিল কৃষি। কাঠের লাঙল, ধাতুর কাস্তে ও নিড়ানির ব্যবহার এবং সেচ ব্যবস্থার উদ্ভাবনের মাধ্যমে তারা উন্নত কৃষি পদ্ধতি গড়ে তোলে । সুশৃঙ্খল ও সুন্দর জীবনযাপনের জন্য সুমেরীয়রা একটি আইনকাঠামো গড়ে তুলেছিল। সুমেরীয় সম্রাট ডুঙ্গি (Dungi) এ বিধিবিধান তৈরি করেছিলেন। ঐতিহাসিকদের মতে, ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবি ভুঙ্গির আইনকে গ্রহণ করেই হাম্মুরাবির আইন সংহিতা' বা 'The Code of Hummurabi ' প্রণয়ন করেন। পাথরের স্বল্পতার কারণে সুমেরীয়রা রোদে শুকানো ইট দিয়ে ধর্মীয় মন্দির ও বিভিন্ন স্থাপনা তৈরি করত। সুমেরীয়রা উর শহরের মাঝখানে তাদের প্রধান ধর্মমন্দির বা জিগুরাত নির্মাণ করেছিল। সুমেরীয়রাই প্রথম কুমোরের চাকা আবিষ্কার করেছিল। সুমেরীয় সাহিত্যকর্মের মধ্যে বিখ্যাত ছিল 'প্লাবনের মহাকাব্য'। এছাড়া ইউরুকের কিংবদন্তির রাজা গিলগামেশকে কেন্দ্র করেই প্রাচীন সুমেরে বিখ্যাত মহাকাব্য 'গিলগামেশ' রচিত হয়েছিল। প্রাচীন সুমেরে ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল । ধর্মীয় উৎসবের সময় বের করতে গিয়েই তারা জ্যোতির্বিদ্যার উদ্ভাবন ও চর্চা শুরু করেছিল। দিনপঞ্জি আবিষ্কার সুমেরীয়দের প্রধান অবদান। তারা চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা উদ্ভাবন করেছিল। সুমেরীয়রা বছরকে ১২ মাসে বিভক্ত করে। এছাড়া ৬০ মিনিটে এক ঘণ্টা, ২৪ ঘণ্টায় একদিন, ৭ দিনে এক সপ্তাহ ইত্যাদি নির্ধারণ করেছিল তারা। পরিশেষে বলা যায়, নগর সভ্যতার বিকাশ, কৃষি, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চা প্রভৃতি ক্ষেত্রে সুমেরীয়রা তাৎপর্যপূর্ণ অবদান রেখে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।