শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মিসরীয়দের সকল অবদানে ধর্মের প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সভ্যতার মতো মিসরীয়দের স্থাপত্য শিল্প, ভাস্কর্য, চারুকলাসহ সব ক্ষেত্রেই ধর্মের বিশেষ প্রভাব দেখা যায়। প্রাগৈতিহাসিক সময় থেকে মিসরীয়দের ধর্ম ছিল বহু ঈশ্বরবাদী। কালক্রমে তাদের মধ্যে একেশ্বরবাদের উন্মেষ ঘটেছিল। মিসরীয়রা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা এবং প্রাকৃতিক শক্তির (যেমন— সূর্য, চন্দ্র, ঝড়) অনুগ্রহ লাভের আশায় নানা ধরনের দেব-দেবীর পূজো করত । তাদের সব কাজকর্মে দেবতার সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কাজ করত। ফলে সভ্যতার বিকাশে মিসরীয়রা যেসব ক্ষেত্রে অবদান রেখেছে সেগুলোর প্রত্যেকটিতে ধর্মীয় প্রভাব ছিল। উদ্দীপকে বর্ণিত সভ্যতার মানুষের ওপরও প্রবল ধর্মীয় প্রভাব চোখে পড়ে। উদ্দীপকে বলা হয়েছে, উত্তরায়ন রাজ্যের পাহাড়ি অঞ্চলে প্রাপ্ত একটি প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে জানা যায়, ঐ সভ্যতার লোকেরা ধর্মীয় কারণে সুন্দর সুন্দর স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি শিল্পের বিকাশ ঘটায়। একইভাবে মিসরীয়দের ধর্মীয় বিশ্বাস মতে মানুষের মৃত্যুর পর তার শরীরে আত্মা ফিরে আসে। কিন্তু দেহ পচে গেলে আত্মার ফিরে আসতে সমস্যা হয়। তাই মিসরীয়রা মৃতদেহের পচন রোধের জন্য মমি তৈরি করে। মমি সংরক্ষণের জন্য তারা বড় বড় পাথর কেটে বিশাল আকৃতির পিরামিড তৈরি করে। পিরামিড প্রাচীন মিসরীয় স্থাপত্যের প্রধান নিদর্শন। পিরামিড এবং উপাসনার জন্য নির্মিত মন্দিরের প্রবেশপথের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাস্কর্য স্থাপন করা হতো। ভাস্কর্যে ধর্মীয় প্রতীক ব্যবহার করা হতো। মিসরীয় শিল্পীরা মন্দিরের দেওয়াল সাজাতে তাদের মনের মাধুরী মিশিয়ে সমুদ্রের ঢেউ, ফুটন্ত ফুল, ভূমি কর্ষণরত কৃষক প্রভৃতির মনোমুগ্ধকর ছবি আঁকত। মিসরীয়দের 'দর্শনের সঙ্গে ধর্মের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পারলৌকিক চিন্তা এবং নীতিবোধ ছিল তাদের দর্শনের প্রধান আলোচ্য বিষয়। প্রাচীন মিসরীয় সাহিত্যেরও সৃষ্টি হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান, পৌরাণিক কাহিনী, জাদু-টোনা প্রভৃতির মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে মিসরীয়দের চিকিৎসাবিদ্যাও ধর্ম এবং জাদুবিদ্যার ওপর প্রতিষ্ঠিত ছিল। অবশ্য পরে তারা ধর্মীয় প্রভাবমুক্ত উন্নত চিকিৎসাপদ্ধতি গড়ে তুলেছিল। উপরের আলোচনায় দেখা যায়, প্রাচীন মিসরীয় সভ্যতার স্থাপত্য, সাহিত্য, দর্শনসহ নানাক্ষেত্রে ধর্মের প্রভাব রয়েছে। সুতরাং বলা যায়, সভ্যতার বিকাশে তারা যেসব ক্ষেত্রে অবদান রেখেছে সেগুলোর প্রায় প্রত্যেকটিতেই ধর্মের প্রভাব বিদ্যমান।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মিসরীয়দের সকল অবদানে ধর্মের প্রভাব বিশ্লেষণ করো।

উদ্দীপক

সম্প্রতি উত্তরায়ন রাজ্যের পাহাড়ি অঞ্চলে একটি প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া যায়। ইতিহাসবিদগণ মনে করেন যে, এটি খুব উন্নত সভ্যতা ছিল। প্রাপ্ত উপাদানসমূহ বিশ্লেষণ করে তারা অভিমত প্রকাশ করেছেন যে, ঐ সভ্যতার মানুষ লেখাপড়া জানত এবং তারা একটি বিশেষ ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার করে। চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা এ লিখন পদ্ধতি কয়েকটি ধাপে বিকশিত হয়ে পূর্ণতা লাভ করে। তারা বসবাসের জন্য সুন্দর বাড়ি-ঘর তৈরি করেনি, কিন্তু ধর্মীয় কারণে সুন্দর স্থাপত্য শিল্প, ভাস্কর্য, চারুকলা প্রভৃতির উদ্ভাবন ও প্রসার ঘটায়। তাদের সকল কর্মে দেবতাদের সন্তুষ্টি বিধানের প্রবণতা পরিলক্ষিত হয়।

Dhaka · 2018

উত্তর

ইতিহাসের জনক হেরোডোটাস মিসরকে নীল নদের দান বলেছেন।

উত্তর

নীল নদ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে প্রধান ভূমিকা রাখায় মিসরকে নীল নদের দান বলা হয়। কৃষিসহ দৈনন্দিন কাজে প্রাচীন মিসরীয়দের ব্যবহৃত পানির প্রধান উৎস ছিল নীল নদ। প্রতিবছর বন্যার পর নীলনদের অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটির আস্তরণ পড়ত। এ পলিমিশ্রিত উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এছাড়া মিসরীয়দের লিখন পদ্ধতি ও পঞ্জিকা উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা চর্চা, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রেও নীল নদের ভূমিকা ছিল। এভাবে মিসরীয় সভ্যতার বিকাশ ও উন্নতির মূলে ছিল নীল নদ। এসব কারণে দেশটিকে নীল নদের দান বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সভ্যতার লিখনপদ্ধতির সাথে প্রাচীন মিসরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতির পুরোপুরি সাদৃশ্য রয়েছে। মানব সভ্যতায় মিসরীয়দের গুরুত্বপূর্ণ অবদান হলো লিখন পদ্ধতির উদ্ভাবন। তাদের উদ্ভাবিত লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক নামে পরিচিত। গ্রিক ভাষা থেকে আসা হায়ারোগ্লিফিক শব্দটির অর্থ পবিত্র লিপি। এটি এক ধরনের চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। উদ্দীপকে বর্ণিত লিখন পদ্ধতিতে এ লিপিরই ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, উত্তরায়ন রাজ্যে একটি প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া গেছে। ঐ সভ্যতার মানুষ চিত্রভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে । তাদের এ লিখন পদ্ধতি কয়েকটি ধাপে বিকশিত হয়। অনুরূপভাবে প্রাক-রাজবংশীয় যুগে (খ্রিষ্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ) মিসরীয় লিপির উদ্ভব হয়। তখন মিসরীয়রা তাদের বক্তব্য ছবি এঁকে প্রকাশ করত। যেমন—সূর্যকে বোঝাতে গোল বৃত্তের মাঝখানে তারা একটি বিন্দু বসিয়ে দিত। হ্রদ বোঝাতে পানির ঢেউ আঁকত। অবশ্য এই ছবির সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যেত না। তাই পরবর্তী সময়ে ছবি বা চিত্রের আরো উন্নয়ন ঘটে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশের জন্য একটি বিশেষ চিহ্নের ব্যবহার শুরু হয়। ছবি বা চিত্রভিত্তিক এ লিখন পদ্ধতিই হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি বিবর্তনের মাধ্যমে চূড়ান্ত রূপে পৌছতে তিনটি পর্যায় পার করেছে, যথা— চিত্রভিত্তিক (Pictographic), অক্ষরভিত্তিক (Syllabic) এবং বর্ণভিত্তিক (Alphabatic)। উদ্দীপকে উল্লেখিত লিখন পদ্ধতিও বিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের লিখন পদ্ধতির সাথে মিসরীয়দের হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতির পুরোপুরি মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সভ্যতার মতো মিসরীয়দের স্থাপত্য শিল্প, ভাস্কর্য, চারুকলাসহ সব ক্ষেত্রেই ধর্মের বিশেষ প্রভাব দেখা যায়। প্রাগৈতিহাসিক সময় থেকে মিসরীয়দের ধর্ম ছিল বহু ঈশ্বরবাদী। কালক্রমে তাদের মধ্যে একেশ্বরবাদের উন্মেষ ঘটেছিল। মিসরীয়রা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা এবং প্রাকৃতিক শক্তির (যেমন— সূর্য, চন্দ্র, ঝড়) অনুগ্রহ লাভের আশায় নানা ধরনের দেব-দেবীর পূজো করত । তাদের সব কাজকর্মে দেবতার সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কাজ করত। ফলে সভ্যতার বিকাশে মিসরীয়রা যেসব ক্ষেত্রে অবদান রেখেছে সেগুলোর প্রত্যেকটিতে ধর্মীয় প্রভাব ছিল। উদ্দীপকে বর্ণিত সভ্যতার মানুষের ওপরও প্রবল ধর্মীয় প্রভাব চোখে পড়ে। উদ্দীপকে বলা হয়েছে, উত্তরায়ন রাজ্যের পাহাড়ি অঞ্চলে প্রাপ্ত একটি প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে জানা যায়, ঐ সভ্যতার লোকেরা ধর্মীয় কারণে সুন্দর সুন্দর স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি শিল্পের বিকাশ ঘটায়। একইভাবে মিসরীয়দের ধর্মীয় বিশ্বাস মতে মানুষের মৃত্যুর পর তার শরীরে আত্মা ফিরে আসে। কিন্তু দেহ পচে গেলে আত্মার ফিরে আসতে সমস্যা হয়। তাই মিসরীয়রা মৃতদেহের পচন রোধের জন্য মমি তৈরি করে। মমি সংরক্ষণের জন্য তারা বড় বড় পাথর কেটে বিশাল আকৃতির পিরামিড তৈরি করে। পিরামিড প্রাচীন মিসরীয় স্থাপত্যের প্রধান নিদর্শন। পিরামিড এবং উপাসনার জন্য নির্মিত মন্দিরের প্রবেশপথের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাস্কর্য স্থাপন করা হতো। ভাস্কর্যে ধর্মীয় প্রতীক ব্যবহার করা হতো। মিসরীয় শিল্পীরা মন্দিরের দেওয়াল সাজাতে তাদের মনের মাধুরী মিশিয়ে সমুদ্রের ঢেউ, ফুটন্ত ফুল, ভূমি কর্ষণরত কৃষক প্রভৃতির মনোমুগ্ধকর ছবি আঁকত। মিসরীয়দের 'দর্শনের সঙ্গে ধর্মের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পারলৌকিক চিন্তা এবং নীতিবোধ ছিল তাদের দর্শনের প্রধান আলোচ্য বিষয়। প্রাচীন মিসরীয় সাহিত্যেরও সৃষ্টি হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান, পৌরাণিক কাহিনী, জাদু-টোনা প্রভৃতির মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে মিসরীয়দের চিকিৎসাবিদ্যাও ধর্ম এবং জাদুবিদ্যার ওপর প্রতিষ্ঠিত ছিল। অবশ্য পরে তারা ধর্মীয় প্রভাবমুক্ত উন্নত চিকিৎসাপদ্ধতি গড়ে তুলেছিল। উপরের আলোচনায় দেখা যায়, প্রাচীন মিসরীয় সভ্যতার স্থাপত্য, সাহিত্য, দর্শনসহ নানাক্ষেত্রে ধর্মের প্রভাব রয়েছে। সুতরাং বলা যায়, সভ্যতার বিকাশে তারা যেসব ক্ষেত্রে অবদান রেখেছে সেগুলোর প্রায় প্রত্যেকটিতেই ধর্মের প্রভাব বিদ্যমান।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।