উদ্দীপকে উল্লেখিত করুণ ঘটনাটি প্রাক-ইসলামি আরবের সামাজিক অবস্থার কোন দিকটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত করুণ ঘটনাটি প্রাক-ইসলামি আরব সমাজে নারী নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনের দিককে নির্দেশ করছে। নারীরা হচ্ছে মায়ের জাতি। তারা জনগোষ্ঠীর প্রায় অর্ধেক অংশ। তারপরেও প্রায় সব যুগেই নারীরা সমাজে অবহেলিত, নিগৃহীত এবং নির্যাতনের শিকার হয়েছে। পুরুষশাসিত সমাজের পশ্চাদপদ কুসংস্কারাচ্ছন্ন দৃষ্টিভঙ্গি নারীর মর্যাদা এবং অধিকারকে ভূলুণ্ঠিত করে এসেছে। উদ্দীপকে এ বাস্তবতারই এক চিত্র অঙ্কিত হয়েছে। প্রাক-ইসলামি আরব সমাজেও নারীর এমন করুণ ও মর্যাদাহীন অবস্থা দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে 'জাহান ডিপার্টমেন্টাল স্টোর' এর কর্মী রূপা বেশ কিছু দিন ধরে কাজে না আসছে না। রূপার খোঁজ-খবর নেওয়ার জন্য মিসেস নাজমা জাহান তার বাসায় যান। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে মিসেস নাজমা জাহানকে জানায়, স্বামীর নির্যাতনের কারণে সে অসুস্থ। এমনকি রূপার মদ্যপ স্বামী তার দুই মেয়েকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। প্রাক-ইসলামি আরব সমাজেও নারী এরূপ পাশবিক নির্যাতনের শিকার হতো। ঐ সময় তাদের উল্লেখযোগ্য কোনো সামাজিক মর্যাদা ছিল না। দাসীদের ভোগ্যপণ্যের মতো হাটে- বাজারে বিক্রি করা হতো। মেয়ে শিশু জন্ম দেওয়াকে আরবরা অপমানজনক মনে করত। তাই অনেকেই কন্যাসন্তানকে জীবন্ত কবর দিতেও তারা দ্বিধা করত না। অনাচার, ব্যভিচার, নারী হত্যা ছিল তাদের নিত্যনৈমিত্তিক কাজ। প্রাক-ইসলামি আরব সমাজে পুরুষের কাছে নারীর জীবন ও সম্মানের কোনো মূল্য ছিল না। এক কথায় তৎকালীন নারী সমাজ ছিল অধিকারবঞ্চিত, নির্যাতিত ও অবহেলিত। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রাক- ইসলামি আরব সমাজে নারীর করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত করুণ ঘটনাটি প্রাক-ইসলামি আরবের সামাজিক অবস্থার কো…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর