শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের গোত্রীয় চেতনার দিকটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: প্রাক ইসলামি আরবে গোত্র প্রথা প্রচলিত ছিল। তখনকার শহরবাসীরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বেশ উন্নতি করলেও গ্রামবাসীদের মাছ বা পশু শিকার ছাড়া কাজের কোন উপায় ছিল না। তাই খাদ্য ও পানির তাগিদে তারা ডাকাতি, লুটতরাজ, চুরি করতে বাধ্য হত। এই ডাকাতি, লুটতরাজের হাত থেকে বাঁচতে বেদুঈনদের মধ্যে গোত্র হয়ে বাস করার প্রবণতা বাড়ে। গোত্র বদ্ধ থাকার কারণে তাদেরকে পরবর্তীতে ডাকাতি লুটতরাজ ইত্যাদির কম সম্মুখীন হতে হতো। সকল গোত্রের এক একটি নির্দিষ্ট এলাকা ছিল যা জিরা নামে পরিচিত ছিল। পূর্ব শত্রুতা না থাকলে তারা অনাবৃষ্টির কারণে চারণভূমির সংকটকালীন সময়ে প্রতিবেশী জিরায় অবস্থান করত। তখন তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করত। তবে বেদুইনদের মধ্যে গোত্র চেতনা এতটাই প্রবল ছিল যে, তারা নিজ গোত্রের বাহিরের সবকিছুকে বিজাতীয়, ঘৃণার পাত্র ও শত্রু মনে করত। এর ফলে পুরুষানুক্রমে গোত্রে গোত্র শত্রুতা ও কলহ সঞ্জীবিত থাকে। এরই পরিপ্রেক্ষিতে রক্তের বদলে রক্তই মরুভূমির আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। উদ্দীপকেও আফগানিস্তানে গোত্রভিত্তিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। তারা জাতীয় স্বার্থের পরিবর্তে গোত্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিত। তারা নিজেদের গোত্রীয়দের সম্মান ও প্রভাব প্রতিপত্তির রক্ষায় যথেষ্ট আন্তরিক ছিল। কিন্তু একইভাবে অন্যান্য গোত্রদের তারা শত্রু ভাবতো এবং তাদের মর্যাদা দিতো না। এমনকি গোত্রীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হতো। তাই বলা যায়, উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের গোত্রীয় চেতনার দিকটি ফুটে উঠেছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আফগানিস্তান মধ্য এশিয়ার যুদ্ধ কবলিত একটি দেশ। এ দেশটি বিভিন্ন উপজাতি সমন্বয়ে গঠিত। উপজাতি গোত্রগুলোর মধ্যে গিলজাই, মোহাম্মদ, সাদোহাই,প্রভৃতি খুব প্রভাবশালী। উপজাতিগুলো নিজ গোত্রের স্বাধীনতা, সম্মান, প্রভাব, প্রতিপত্তি রক্ষার ক্ষেত্রে যতটা আন্তরিক, অন্য গোত্রের প্রতি ততটা শত্রুভাবাপন্ন। তারা জাতীয় স্বার্থের পরিবর্তে গোত্রীয় স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে । গোত্রীয় আধিপত্য প্রতিষ্ঠা বা অন্য কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়শয় সংঘর্ষ হয়। একবার সংঘর্ষ শুরু হলে তা গৃহযুদ্ধের রূপ নেয় এবং দীর্ঘস্থায়ী হয়।

Sylhet · 2021

উত্তর

মিশরীয়দের উদ্ভাবিত চিত্রলিপিভিত্তিক লিখন পদ্ধতিই হায়ারোগ্লিফিক।

উত্তর

ইসলাম পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদ এর বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায়। জাহেলিয়া যুগে আরব সমাজের মুষ্টিমের লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবের পূজা থেকে বিরত থাকতো। এদের সংখ্যা ছিল খুবই কম। তারা শুধু মূর্তিপূজা নয় তৎকালীন আরবের অন্যায় অত্যাচার কুসংস্কার অনৈতিক জীবনযাপন ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইব্রাহিম (আঃ) এর প্রচারিত তাওহীদের অনুসারী ছিল। জাহেলিয়া যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল।

উত্তর

উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের গোত্রীয় চেতনার দিকটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: প্রাক ইসলামি আরবে গোত্র প্রথা প্রচলিত ছিল। তখনকার শহরবাসীরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বেশ উন্নতি করলেও গ্রামবাসীদের মাছ বা পশু শিকার ছাড়া কাজের কোন উপায় ছিল না। তাই খাদ্য ও পানির তাগিদে তারা ডাকাতি, লুটতরাজ, চুরি করতে বাধ্য হত। এই ডাকাতি, লুটতরাজের হাত থেকে বাঁচতে বেদুঈনদের মধ্যে গোত্র হয়ে বাস করার প্রবণতা বাড়ে। গোত্র বদ্ধ থাকার কারণে তাদেরকে পরবর্তীতে ডাকাতি লুটতরাজ ইত্যাদির কম সম্মুখীন হতে হতো। সকল গোত্রের এক একটি নির্দিষ্ট এলাকা ছিল যা জিরা নামে পরিচিত ছিল। পূর্ব শত্রুতা না থাকলে তারা অনাবৃষ্টির কারণে চারণভূমির সংকটকালীন সময়ে প্রতিবেশী জিরায় অবস্থান করত। তখন তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করত। তবে বেদুইনদের মধ্যে গোত্র চেতনা এতটাই প্রবল ছিল যে, তারা নিজ গোত্রের বাহিরের সবকিছুকে বিজাতীয়, ঘৃণার পাত্র ও শত্রু মনে করত। এর ফলে পুরুষানুক্রমে গোত্রে গোত্র শত্রুতা ও কলহ সঞ্জীবিত থাকে। এরই পরিপ্রেক্ষিতে রক্তের বদলে রক্তই মরুভূমির আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। উদ্দীপকেও আফগানিস্তানে গোত্রভিত্তিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। তারা জাতীয় স্বার্থের পরিবর্তে গোত্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিত। তারা নিজেদের গোত্রীয়দের সম্মান ও প্রভাব প্রতিপত্তির রক্ষায় যথেষ্ট আন্তরিক ছিল। কিন্তু একইভাবে অন্যান্য গোত্রদের তারা শত্রু ভাবতো এবং তাদের মর্যাদা দিতো না। এমনকি গোত্রীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হতো। তাই বলা যায়, উদ্দীপকে ইসলাম পূর্ব আরবের গোত্রীয় চেতনার দিকটি ফুটে উঠেছে।

উত্তর

প্রাক-ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাময়। নিম্নে তৎকালীন রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করা হলো: তৎকালীন সময়ে কেন্দ্রীয় কোন শাসনব্যবস্থা না থাকায় আরবরা গোত্রীয় ব্যবস্থায় শাসন ব্যবস্থা পরিচালনা করতো। সকল গোত্রের এক একটি নির্দিষ্ট এলাকা ছিল যা জিরা নামে পরিচিত ছিল। প্রত্যেক গোত্রই তাদের গোত্রের জন্য একজন দলপতি নির্বাচিত করত। উক্ত দলপতি শেখ নামে পরিচিত হতো। তবে শেখের কোন নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগসহ সকল ক্ষেত্রেই শেখের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের মধ্যে গোত্র চেতনা এতটাই প্রবল ছিল যে, তারা নিজ গোত্রের বাহিরের সবকিছুকে বিজাতীয়, ঘৃণার পাত্র ও শত্রু মনে করত। এর ফলে পুরুষানুক্রমে গোত্রে গোত্র শত্রুতা ও কলহ সঞ্জীবিত থাকে। পানির নহর, গবাদি পশু, তৃণভূমিসগ বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও অন্যান্য গোত্রের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে যেত। পুরোপুরি অজ্ঞ থাকায় তখন কোন সুষ্ঠু বিচার ব্যবস্থা ছিল না। এ সময় আরবে সব জায়গায় জোর যার মুল্লুক তার নীতি প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত ইত্যাদি নীতিতে তারা বিশ্বাসী ছিল। মক্কার নেতৃত্বে আরব গোত্রপতিদের সাথে ব্যবসায়ীদের শান্তি চুক্তি হওয়ায় তখনকার সময়ে আরব একটি কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়েছিল। একই সাথে একটি গোত্রে গড়ে উঠছিল। এছাড়াও মক্কা নাগরিক এবং তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য মক্কা একটি সমিতি গঠন করা হয়েছিল। তাছাড়া আল-মালা নামে কি রাজনৈতিক সংগঠন ছিল। তারা গোত্র গুলোর মধ্যে শান্তি-শৃঙ্খলা ভারসাম্য মৈত্রী ইত্যাদি বজায় রাখতে চেষ্টা করত। কিন্তু তাদের কোন নির্বাহী ক্ষমতা ছিল না শুধুমাত্র পরামর্শ দিতে পারতো। তাই তখন সব ক্ষেত্রেই অরাজকতা লেগে থাকতো। উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে তাই বলা যায়, প্রাক-ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাময়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।