উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের নারীদের অবস্থা মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মোহনপুরের নারীদের অবস্থার মতো প্রাক-ইসলামি আরবের নারীদের অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয়। প্রাক-ইসলামি যুগে আরবের নারীদের সামাজিক মর্যাদা বলে কিছু ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল পুরুষের অধীনে। সাধারণভাবে নারীরা ছিল সব ধরনের অধিকার থেকে বঞ্চিত এবং নির্যাতিত। তাই তাদেরকে ইচ্ছামতো ব্যবহার করাই ছিল তৎকালীন ভোগবিলাসী পুরুষের কাজ। এসব কারণে নারীদের অবস্থান অত্যন্ত শোচনীয় পর্যায়ে পৌছে গিয়েছিল। মোহনপুরের নারীরাও অধিকারবঞ্চিত ও কর্মক্ষম না হওয়ার কারণে অনুরূপ অবস্থানে পৌঁছেছে । উদ্দীপকে বর্ণিত মোহনপুরের নারীদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তারা পুরুষের মতো ফসল ফলাতে বা মাছ ধরতে অভ্যস্ত না হওয়ায় তাদেরকে বোঝা হিসেবে বিবেচনা করা হয়। তাদেরকে কোনো সামাজিক মর্যাদা দেওয়া হয় না। প্রাক-ইসলামি আরবেও নারীরা ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। পুরুষেরা একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করত। কিন্তু তাদেরকে বৈবাহিক মর্যাদা দিত না। তখন বিমাতা, সহোদর ভগ্নিকেও বিবাহ করার মতো ঘৃণ্য প্রথা প্রচলিত ছিল। নারীরা পণ্যদ্রব্যের মতো হাটে-বাজারে বিক্রি হতো। অনেক পিতা দারিদ্র্য ও লজ্জার ভয়ে কন্যাসন্তানকে জীবন্ত কবর দিত। কোনো কোনো গোত্রের লোকেরা কন্যাসন্তানকে হত্যা করে গর্ববোধ করত । উপরের আলোচনায় স্পষ্ট হয় যে, মোহনপুরের নারী সমাজ এবং প্রাক- ইসলামি যুগের নারীদের অবস্থা ছিল অত্যন্ত মানবেতর ও দুর্বিষহ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের নারীদের অবস্থা মূল্যায়ন করো ।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর