শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে তোমার পঠিত কোন যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে আমার পঠিত ওহুদের যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে।৬২৪ খ্রিষ্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধে পরাজয়ের মাত্র ১ বছর পরই ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশরা আবার মক্কা আক্রমণ করলে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশদের আক্রমণের সংবাদে মহানবি (সা.) ১০০০ সাহাবি নিয়ে কুরাইশদের প্রতিরোধ করার জন্য রওয়ানা হন। পথিমধ্যে কুখ্যাত মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ অনুচরসহ মুসলিম বাহিনী থেকে সরে দাঁড়ায়। ফলে মহানবি (সা.) মাত্র ৭০০ সৈন্য নিয়ে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করেন। কুরাইশরা মূলত বদর যুদ্ধে পরাজয়, মুসলমানদের প্রতি প্রতিহিংসা, নারীদের কুমন্ত্রণা ও আবু সুফিয়ানের বর্বর মানসিকতার জন্য মদিনা আক্রমণ করে। অতঃপর ৬২৫ খ্রিষ্টাব্দের ২১ মার্চ ওহুদের প্রান্তরে উভয় বাহিনী পরস্পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুনাফিকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম সৈন্যদের গনিমতের প্রতি লোভের কারণে দুর্ভাগ্যবশত মুসলমানগণ এ যুদ্ধে পরাজিত হয়। এ সময় মহানবি (সা.) আইনাইন পাহাড়ের গিরিপথে পাহারার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। কিন্তু তারা যুদ্ধে বিজয় নিশ্চিত ভেবে সেখান থেকে সরে আসলে মুসলমানরা পরাজিত হয়। উদ্দীপকের জনাব শাহ সুলতান নিজ অঞ্চল ইছাপুর পরিত্যাগ করে উজান নগরে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে ইছাপুরের বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাকে উজান নগর হতে বিতাড়নের পরিকল্পনা করলে একটি যুদ্ধ সংঘটিত হয়। উক্ত যুদ্ধে জয়লাভ নিশ্চিত ভেবে সীমানা পাহারায় নিয়োজিত কিছু সৈন্য সেনাপতি শাহ সুলতানের নির্দেশ অমান্য করে তাদের অবস্থান পরিবর্তনপূর্বক শত্রু বাহিনীর পরিত্যক্ত মালামাল সংগ্রহে লিপ্ত হলে জয়লাভের দ্বারপ্রান্তে এসেও তাদের পরাজয় ঘটে। উদ্দীপকের সুলতানের পাহারায় নিযুক্ত সৈন্যদের নেতার আদেশ অমান্য ও পরাজয়। মুসলমানদের উহুদের যুদ্ধের ঘটনাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের সাথে আমার পঠিত ওহুদের যুদ্ধের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে তোমার পঠিত কোন যুদ্ধের ঘটনার প্র…

উদ্দীপক

জনাব শাহ সুলতান নিজ অঞ্চল ইছাপুর পরিত্যাগ করে উজান নগরে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে ইছাপুরের বিরোধী শক্তি ঐক্যবন্ধ হয়ে তাকে উজান নগর হতে বিতাড়নের পরিকল্পনা করলে একটি যুদ্ধ সংঘটিত হয়। উক্ত যুদ্ধে জয়লাভ নিশ্চিত ভেবে সীমানা পাহারায় নিয়োজিত কিছু সৈন্য সেনাপতি শাহ সুলতানের নির্দেশ অমান্য করে তাদের অবস্থান পরিবর্তনপূর্বক শত্রু বাহিনীর পরিত্যক্ত মালামাল সংগ্রহে লিপ্ত হলে জয়লাভের দ্বারপ্রান্তে এসেও তাদের পরাজয় ঘটে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

আনসার শব্দের অর্থ সাহায্যকারী।

উত্তর

বিশ্ব ইতিহাসে মহানবি (সা.)-এর বিদায় হজের ভাষণের গুরুত্ব অপরিসীম। এ ভাষণে তিনি বিশ্ব মানবতার মুক্তির নির্দেশনা দেন। এ ভাষণে তিনি রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক সকল বিষয়ের নির্দেশনা দেন। তিনি নারীদের সম্মান দেন, দাস-দাসীর মর্যাদা দেন, বাবা-মার মর্যাদা দান করেন। তার এ ভাষণ ছিল আন্তর্জাতিক সনদ। তাই এ ভাষণের তাৎপর্য অপরিসীম।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত যুদ্ধের ঘটনাটিতে আমার পঠিত ওহুদের যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে।৬২৪ খ্রিষ্টাব্দে সংঘটিত বদরের যুদ্ধে পরাজয়ের মাত্র ১ বছর পরই ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশরা আবার মক্কা আক্রমণ করলে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশদের আক্রমণের সংবাদে মহানবি (সা.) ১০০০ সাহাবি নিয়ে কুরাইশদের প্রতিরোধ করার জন্য রওয়ানা হন। পথিমধ্যে কুখ্যাত মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ অনুচরসহ মুসলিম বাহিনী থেকে সরে দাঁড়ায়। ফলে মহানবি (সা.) মাত্র ৭০০ সৈন্য নিয়ে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করেন। কুরাইশরা মূলত বদর যুদ্ধে পরাজয়, মুসলমানদের প্রতি প্রতিহিংসা, নারীদের কুমন্ত্রণা ও আবু সুফিয়ানের বর্বর মানসিকতার জন্য মদিনা আক্রমণ করে। অতঃপর ৬২৫ খ্রিষ্টাব্দের ২১ মার্চ ওহুদের প্রান্তরে উভয় বাহিনী পরস্পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুনাফিকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম সৈন্যদের গনিমতের প্রতি লোভের কারণে দুর্ভাগ্যবশত মুসলমানগণ এ যুদ্ধে পরাজিত হয়। এ সময় মহানবি (সা.) আইনাইন পাহাড়ের গিরিপথে পাহারার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন। কিন্তু তারা যুদ্ধে বিজয় নিশ্চিত ভেবে সেখান থেকে সরে আসলে মুসলমানরা পরাজিত হয়। উদ্দীপকের জনাব শাহ সুলতান নিজ অঞ্চল ইছাপুর পরিত্যাগ করে উজান নগরে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে ইছাপুরের বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাকে উজান নগর হতে বিতাড়নের পরিকল্পনা করলে একটি যুদ্ধ সংঘটিত হয়। উক্ত যুদ্ধে জয়লাভ নিশ্চিত ভেবে সীমানা পাহারায় নিয়োজিত কিছু সৈন্য সেনাপতি শাহ সুলতানের নির্দেশ অমান্য করে তাদের অবস্থান পরিবর্তনপূর্বক শত্রু বাহিনীর পরিত্যক্ত মালামাল সংগ্রহে লিপ্ত হলে জয়লাভের দ্বারপ্রান্তে এসেও তাদের পরাজয় ঘটে। উদ্দীপকের সুলতানের পাহারায় নিযুক্ত সৈন্যদের নেতার আদেশ অমান্য ও পরাজয়। মুসলমানদের উহুদের যুদ্ধের ঘটনাবলির সাথে ওতপ্রোতভাবে জড়িত।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের সাথে আমার পঠিত ওহুদের যুদ্ধের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উক্ত যুদ্ধ অর্থাৎ ওহুদ যুদ্ধের ফলাফল ছিল মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা এবং শিক্ষা লাভের যুদ্ধ।ওহুদের যুদ্ধে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর কাছে ৭০০ সৈন্যের মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধে হযরত মুহাম্মদ (সা.)-এর দন্ত মোবারক শহিদ হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। এ যুদ্ধে গনিমতের প্রতি লোভের কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। তবে উহুদের যুদ্ধে সাময়িকভাবে বিজয়ী হলেও কুরাইশ বাহিনী মদিনা দখল করতে পারেনি বা মুসলমানদের ধ্বংস করে তাদের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি। অপরদিকে, এ যুদ্ধে পরাজিত হলেও মুসলমানরা ইমান ও ধৈর্যের যে শিক্ষা লাভ করে তার বিনিময়ে তারা পরবর্তী সময়ে সংঘটিত সকল যুদ্ধে অভূতপূর্ব সফলতা অর্জন করে। তারা এ যুদ্ধে শৃঙ্খলা, নেতার প্রতি আনুগত্য ও নিয়মানুবর্তিতার যে মহান শিক্ষা লাভকরে তাকে যুদ্ধ বিজয়ের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে। এ যুদ্ধের ফলে মক্কার সাথে ষড়যন্ত্রকারী বনু কাইনুকা ও বনু নাজিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। তাছাড়া এ যুদ্ধে জয়লাভ করেও কুরাইশরা মিশরের সাথে ব্যবহৃত বাণিজ্যপথ উদ্ধার করতে পারেনি। মূলত কুরাইশদের এ বিজয় ছিল পরাজয়ের নামান্তর। কেননা তাদের বিজয় ছিল ক্ষণস্থায়ী।পরিশেষে বলা যায় যে, ওহুদের যুদ্ধে কুরাইশরা সাময়িক বিজয় লাভকরলেও মুসলমানদের এ পরাজয় নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও নেতার প্রতি আনুগত্যের যে শিক্ষা দেয় তাকে কেন্দ্র করে তারা ভবিষ্যৎ বিজয়ের অনুপ্রেরণা লাভ করে। তাই এ যুদ্ধের গুরুত্ব অনস্বীকার্য।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।