শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক চুক্তি স্বাক্ষরের সাথে তোমার পঠিত সাংবিধানিক চুক্তির তুলনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক চুক্তির সাথে আমার পঠিত ঐতিহাসিক মদিনা সনদের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের বিশিষ্ট ধর্মপ্রচারক মুহিবুল্লাহ নিজ অঞ্চলে মতাদর্শ প্রচারে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে গমন করেন। তিনি নিজ অঞ্চলে ধর্মীয় মতাদর্শ প্রচার করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা তাকে বাধা দেয় এমনকি হত্যার ষড়যন্ত্র করে। এমতাবস্থায় তিনি পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে সেখানকার জনগোষ্ঠীর সাথে সহাবস্থানের জন্য সাংবিধানিক চুক্তি স্বাক্ষর করেন, যা মদিনা সনদকে নির্দেশ করে। ৬২২ খ্রিষ্টাব্দে মহানবি হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার পর মদিনার আনসার, মুহাজির, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক ও মাওয়ালিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন ও ভবিষ্যৎ চলার দিকনির্দেশনামূলক যে লিখিত বিবরণ তৈরি করেন তাকে মদিনা সনদ বলে। ঐতিহাসিক মদিনা সনদে ৪৭টি মতান্তরে ৫৩টি ধারা ছিল। এ সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। এ সনদ ইতিহাসের প্রথম লিখিত সনদ। - এ সনদের মাধ্যমে মদিনার সকল নাগরিককে সমান মর্যাদা দেওয়া হয় এবং ব্যক্তির অপরাধের জন্য গোত্রকে বাদ দিয়ে শুধু ব্যক্তির অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ সনদের মাধ্যমে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বহিঃশত্রু দ্বারা মদিনা আক্রান্ত হলে সকলে মিলে নিজস্ব ব্যয়ভার বহনের মাধ্যমে প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। গোত্রে গোত্রে হানাহানি, রক্তপাতের পরিবর্তে মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয়। মদিনাকে পবিত্র শহর ঘোষণা করে মহানবি (সা.) মদিনা রাষ্ট্রের প্রধান হন।অতএব উদ্দীপকের সাংবিধানিক চুক্তির সাথে মহানবি (সা.)-এর মদিনার সনদের সাদৃশ্য পরিলক্ষিত হয়। উভয় সনদের মাধ্যমে প্রতিটি মানুষের সমমর্যাদা নিশ্চিত করা হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক চুক্তি স্বাক্ষরের সাথে তোমার পঠিত সাংব…

উদ্দীপক

বিশিষ্ট ধর্ম প্রচারক মুহিবুল্লাহ শাহ নিজ অঞ্চলে ধর্মীয় মতাদর্শ প্রচারে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে গমন করেন। সেখানে তিনি স্থায়ী বসতি গড়ে তোলেন। উক্ত অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পূর্ব হতেই পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত বিদ্যমান ছিল। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীদের সাথে নবাগত জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে তিনি একটি সাংবিধানিক চুক্তি সম্পাদন করেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

মদিনার পূর্বনাম ইয়াসরিব।

উত্তর

মদিনা হতে মক্কায় হজ পালনের জন্য আগত লোকজন মহানবি (সা.)-এর নিকট ইসলাম গ্রহণ করে এবং আকাবা নামক স্থানে যে শপথ গ্রহণ করে তাকে আকাবা শপথ বলা হয়। আকাবা একটি উপত্যকার নাম। মহানবি (সা.) মক্কায় হজ পালনের জন্য আসা ব্যক্তিদের মধ্যে ইসলাম প্রচার করতেন। এসময় মদিনার একদল লোক তাঁর হাতে ইসলাম গ্রহণ করে এবং ইসলামের প্রসারে ভূমিকা রাখার শপথ গ্রহণ করে, যা আকাবার শপথ নামে পরিচিত। ৬২০ খ্রিষ্টাব্দে ১ম, ৬২১ খ্রিষ্টাব্দে ২য় ও ৬২২ খ্রিষ্টাব্দে ৩য় শপথ অনুষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক চুক্তির সাথে আমার পঠিত ঐতিহাসিক মদিনা সনদের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের বিশিষ্ট ধর্মপ্রচারক মুহিবুল্লাহ নিজ অঞ্চলে মতাদর্শ প্রচারে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে গমন করেন। তিনি নিজ অঞ্চলে ধর্মীয় মতাদর্শ প্রচার করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা তাকে বাধা দেয় এমনকি হত্যার ষড়যন্ত্র করে। এমতাবস্থায় তিনি পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে সেখানকার জনগোষ্ঠীর সাথে সহাবস্থানের জন্য সাংবিধানিক চুক্তি স্বাক্ষর করেন, যা মদিনা সনদকে নির্দেশ করে। ৬২২ খ্রিষ্টাব্দে মহানবি হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার পর মদিনার আনসার, মুহাজির, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক ও মাওয়ালিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন ও ভবিষ্যৎ চলার দিকনির্দেশনামূলক যে লিখিত বিবরণ তৈরি করেন তাকে মদিনা সনদ বলে। ঐতিহাসিক মদিনা সনদে ৪৭টি মতান্তরে ৫৩টি ধারা ছিল। এ সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। এ সনদ ইতিহাসের প্রথম লিখিত সনদ। - এ সনদের মাধ্যমে মদিনার সকল নাগরিককে সমান মর্যাদা দেওয়া হয় এবং ব্যক্তির অপরাধের জন্য গোত্রকে বাদ দিয়ে শুধু ব্যক্তির অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ সনদের মাধ্যমে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বহিঃশত্রু দ্বারা মদিনা আক্রান্ত হলে সকলে মিলে নিজস্ব ব্যয়ভার বহনের মাধ্যমে প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। গোত্রে গোত্রে হানাহানি, রক্তপাতের পরিবর্তে মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয়। মদিনাকে পবিত্র শহর ঘোষণা করে মহানবি (সা.) মদিনা রাষ্ট্রের প্রধান হন।অতএব উদ্দীপকের সাংবিধানিক চুক্তির সাথে মহানবি (সা.)-এর মদিনার সনদের সাদৃশ্য পরিলক্ষিত হয়। উভয় সনদের মাধ্যমে প্রতিটি মানুষের সমমর্যাদা নিশ্চিত করা হয়।

উত্তর

পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ চুক্তি তথা মদিনা সনদ অনন্য ভূমিকা পালন করে।উদ্দীপকের সাংবিধানিক চুক্তির সাথে মহানবি (সা.)-এর মদিনা সনদের সাদৃশ্য লক্ষণীয়। মানবাধিকার সনদের মাধ্যমে যেমন প্রতিটি মানুষের অধিকার ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রদান করা হয়। তেমনি মদিনা সনদের মাধ্যমে সকল ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া হয় এবং ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির সমাজ গঠন করা হয়। পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ ছিল সর্বপ্রথম লিখিত সংবিধান। মদিনায় মহানবি (সা.)-এর হিজরতের পূর্বে কেন্দ্রীয় কোনো সংগঠন ছিল না। সে কারণে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি ৬২২ সালে ৪৭টি ধারা সংবলিত মদিনা সনদ প্রণয়ন করে মদিনাকে সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেন। একটি সুখী, শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্রের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে সহাবস্থান ও পারস্পরিক সাহায্য-সহযোগিতা অপরিহার্য। মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকরা অন্তঃকলহে ক্ষিপ্ত ছিল। বিশেষ করে আউস ও খাযরাজ গোত্রের কলহ সর্বজনবিদিত। তাই মহানবি (সা.) মদিনার সনদ প্রণয়ন করে সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে আইনের দ্বারা সহাবস্থান ও পারস্পরিক সাহায্য-সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করেন। এ সনদের মাধ্যমে মহানবি (সা.) শতধাবিভক্ত ও আত্মকলহে লিপ্ত মদিনাবাসীর মধ্যে গৃহযুদ্ধের অবসান ঘটান। ফলে সমাজে অনাবিল শান্তি প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদ বিভিন্ন ধর্ম ও মতবাদে বিশ্বাসী গোত্র এবং বেদুইন আরবদেরকে একটি সুসংহত জাতিতে পরিণত করে। মহানবি (সা.) মদিনা সনদের মাধ্যমে মুসলমান ও অমুসলমান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করেন। মদিনা সনদ ছিল ভ্রাতৃত্বের ও ঐক্যের সেতুবন্ধ- যা জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-দলমত নির্বিশেষে সকলকে একসূত্রে গ্রন্থিত করেছিল। তাই এটি ছিল পারস্পরিক সহাবস্থানের দলিলের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।