শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রোহিঙ্গাদের সাথে মুহাম্মদ (স) সময়কার কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের অন্যতম ঘটনা হযরত মুহাম্মদ (স)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে। মানবতার মুক্তির দূত মহানবি (স) নবুয়ত লাভের পর মক্কাবাসীর কাছে তাওহিদের বাণী প্রচার শুরু করেন। এতে মক্কার পৌত্তলিক কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর ওপর অত্যাচার, নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেলে হযরত আবু বকর (রা)-কে সাথে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায় । উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিয়ানমার শাসকগোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার- নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে । বাংলাদেশ সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সহায়তা করছে। অনুরূপভাবে মহানবি (স) কুরাইশদের অত্যাচার- নির্যাতনের কারণেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন । তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কুরাইশরা তাঁর ওপর নির্যাতন শুরু করে । তাঁকে পাগল বলে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। এমনকি তারা মহানবি (স)-কে হত্যার পরিকল্পনা করে। ফলে মহানবি (স) আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আর এ হিজরতের মাধ্যমে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। কেননা মদিনাবাসী তাঁকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেয়। এরপর ইসলাম দ্রুতগতিতে প্রসার লাভ করে এবং শেষ পর্যন্ত মহানবি (স) মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই বলা যায়, অত্যাচার-নির্যাতনের প্রেক্ষিতে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এবং সে দেশের সহযোগিতা লাভের দিক দিয়ে উদ্দীপকের রোহিঙ্গাদের ঘটনা ও হিজরতের ঘটনার মধ্যে মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের রোহিঙ্গাদের সাথে মুহাম্মদ (স) সময়কার কোন ঘটনার সাদৃশ্য র…

উদ্দীপক

বার্মার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, ঘরবাড়ি ও ফসল পোড়ানোর শিকার হয়ে ৬ লক্ষ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে এই সকল রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে তাদের সহযোগিতা করেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সাহায্য প্রদানে এগিয়ে এসেছে।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

মদিনার পূর্ব নাম ইয়াসরিব।

উত্তর

মজলিশ-উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ । প্রাক-ইসলামি যুগের দারুল নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদ এর অনুকরণে রাসুল (স) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন, যা পরবর্তীতে হযরত আবু বকর (রা)-ও অনুসরণ করেন। হযরত ওমর (রা) এ ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি সব সময় বলতেন, পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না । এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিশ-উস-শুরা নামে পরিচিত। এটি মজলিশ-আল-আম ও মজলিশ-আল-খাস— এ দু ভাগে বিভক্ত ছিল।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের অন্যতম ঘটনা হযরত মুহাম্মদ (স)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে। মানবতার মুক্তির দূত মহানবি (স) নবুয়ত লাভের পর মক্কাবাসীর কাছে তাওহিদের বাণী প্রচার শুরু করেন। এতে মক্কার পৌত্তলিক কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর ওপর অত্যাচার, নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেলে হযরত আবু বকর (রা)-কে সাথে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায় । উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিয়ানমার শাসকগোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার- নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে । বাংলাদেশ সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সহায়তা করছে। অনুরূপভাবে মহানবি (স) কুরাইশদের অত্যাচার- নির্যাতনের কারণেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন । তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কুরাইশরা তাঁর ওপর নির্যাতন শুরু করে । তাঁকে পাগল বলে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। এমনকি তারা মহানবি (স)-কে হত্যার পরিকল্পনা করে। ফলে মহানবি (স) আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আর এ হিজরতের মাধ্যমে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। কেননা মদিনাবাসী তাঁকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেয়। এরপর ইসলাম দ্রুতগতিতে প্রসার লাভ করে এবং শেষ পর্যন্ত মহানবি (স) মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই বলা যায়, অত্যাচার-নির্যাতনের প্রেক্ষিতে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এবং সে দেশের সহযোগিতা লাভের দিক দিয়ে উদ্দীপকের রোহিঙ্গাদের ঘটনা ও হিজরতের ঘটনার মধ্যে মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দান মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদানের সাথে তুলনীয়। জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য ও আশ্রয় দান করেন তারা আনসার নামে পরিচিত। প্রাথমিক পর্যায়ে ইসলামের প্রচার ও প্রসারে আনসার ও মুহাজিরদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ, তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্য দানের ঘটনায়ও মুহাজির ও আনসারদের অবদানের চিত্র প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আসা এবং বাংলাদেশ সরকার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তাদের সহযোগিতা প্রদান যথাক্রমে মুহাজির ও আনসারদের ভূমিকার ইঙ্গিত বহন করে। ইসলাম প্রচারের শুরুর দিকে মুহাজির ও আনসারদের অবদান ছিল সরচেয়ে বেশি। মুহাজিররা জন্মভূমি ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মদিনায় হিজরত করেন । তারা নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়ে ইসলাম ও রাসুল (স)-এর সেবায় নিঃস্বার্থভাবে কাজ করেন। এছাড়া আনসাররা তাদের জানমালসহ সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেন। মদিনায় আগত মুহাজিরদের জন্য তারা নিজের অর্থ, সম্পদ ও বাড়ি-ঘর ভাগ করে দেন । তাদের নজিরবিহীন কোরবানি ও সাহায্যে ইসলামের মান-মর্যাদা বৃদ্ধি পায়। ইসলাম ও রাসুল (স)-এর সেবায় তারা যে সততা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, মানব ইতিহাসে তা বিরল। উপরের আলোচনা থেকে বলা যায়, ইসলামের প্রাথমিক পর্যায়ে মুহাজিরদের ত্যাগ-তিতিক্ষা এবং আনসারদের সাহায্য-সহযোগিতা ও নিঃস্বার্থ ভালোবাসা আজকের বিশ্বব্যাপী বিস্তৃত ইসলাম প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছিল । তাদের অবদান ছাড়া ইসলামের এ পর্যায়ে পৌঁছানো দুঃসাধ্য হতো।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।