উদ্দীপকের খলিফা আল মাহ্দীর কার্যক্রমের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফা কার্যক্রম সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের খলিফা আল মাহ্দীর কার্যক্রমের সাথে খলিফা আবু বকর (রা.) এর সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মহানবীর ইন্তেকালের পর আরবের বিভিন্ন গোত্র ইসলাম ত্যাগ করে তাদের গোত্রধর্মে ফিরে যাচ্ছিল। এ সময় বিভিন্ন ভন্ড নবীর আবির্ভাব দেখা যায়। এই সময় আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নামের এই সব ভন্ড নবীর আন্দোলনে ইসলামের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়লে হযরত আবু বকর স্বধর্মত্যাগী ও ভন্ড নবীদের আন্দোলন দমন করেন এবং বিপর্যয়ের হাতে রক্ষা করেন। ফিরোজ দাইলমির নেতৃত্বে আসওয়াদ আনসি নিহত হয়। আর খালিদ বিন ওয়ালিকে প্রেরণ করে আবু বকর (রা.) মুসায়লামা, তোলায়হা এবং সাজাহকে কঠোর হস্তে দমন করেন। দক্ষিণ সিরিয়ায় কিছু মানুষ জাকাত অস্বীকার করতে থাকে, আবু বকর (রা.) তাদেরকেও কঠোর হস্তে দমন করেন। এই ঘটনায ইসলামের ইতিহাসে রিদ্দা বা স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ নামে পরিচিত। উদ্দীপকে ও আব্বাসী বংশের ৩য় খলিফা আল মাহ্দীর সময়কালে হাশিম বিন হাকিম (মুকান্না) নিজেকে আল্লাহর অবতার বলে মিথ্যা নবুয়তের দাবী করেন। পারস্যের কেউ কেউ আবার যাকাত দিতেও অস্বীকার করে। খলিফা মাহ্দী কঠোর হস্তে সকল ভন্ড নবী এবং ভন্ড ধর্মীয় নেতাদেরকে দমন করেন এবং যাকাত অস্বীকারকারীদের যাকাত দিতে বাধ্য করেন। তাই বলা যায়, উদ্দীপকের খলিফা আল মাহ্দীর কার্যক্রমের সাথে খলিফা আবু বকর (রা.) এর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের খলিফা আল মাহ্দীর কার্যক্রমের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর