উক্ত খলিফার বিদ্রোহ দমনে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
উত্তর: বিদ্রোহ দমনে হযরত আবু বকর (রা.) গৃহীত পদক্ষেপগুলো নিম্নে বিশ্লেষণ করা হলো : মহানবীর মৃত্যুর পর বিভিন্ন ভন্ড নবীর আবির্ভাব ঘটে, এছাড়াও অনেকে ইসলাম ত্যাগ করে এবং যাকাত দিতে অস্বীকার করে এবং আন্দোলন শুরু করে। ইসলামকে রক্ষা করার জন্য এবং এসব আন্দোলনকারীদের বিরুদ্ধে হযরত আবু বকর বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। সেনাবাহিনীকে ১১ টি ভাগে বিভক্ত করে তিনি প্রত্যেকটি ভাগে একজন অভিজ্ঞ সেনাপতিকে দায়িত্ব ন্যস্ত করেন এবং নিজে সামগ্রিক অভিযানের নেতৃত্বে পার গ্রহণ করেন। ভন্ড নবী তোলায়হা বেদুইন সম্প্রদায়কে যাকাত না দিতে উস্কানি দেয়। এমন পরিস্থিতিতে হযরত আলী, তালহা এবং জুবায়ের প্রমুখের নেতৃত্বে রাবাদা ও জুলকাশার য্যদ্ধে তাদেরকে পরাজিত করে মদিনা থেকে বিতাড়িত করেন। এতে করে মদিনার মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে যায়। ভন্ড নবী মুসায়লামা ছিল সবচেয়ে শক্তিশালী। সেই ভন্ড নবী সাজাহকে বিবাহ করার পর ৪০ হাজার সৈন্যবাহিনী নিয়ে বনু হানিফ গোত্রের সহায়তায় ইসলামকে ধ্বংস করতে উদ্যত হয়। ৬৩৩ খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে খলিফা তাদের দমন করেন। এই যুদ্ধে মুসায়লামার যৌথবাহিনী পরাজিত হয় এবং তার অনুসারী ও হানিফ গোত্রের হাজার হাজার লোক নিহত হয়। অর্থাৎ খলিফা আবু বকর (রা.) সরাসরি যুদ্ধ ঘোষণা করে সব ভন্ড নবীকে পরাজিত করে। পরবর্তীতে মুসায়লামা ও আসওয়াদ আনসি নিহত হয়। তবে তোলায়হা ও সাজাহ ইসলাম গ্রহণ করে। এভাবে খলিফা আবু বকর রা. মুসলিম সেনাপতিদের মাধ্যমে সমগ্র আরবের বিদ্রোহ দমন করেন এবং মুসলিম আধিপত্য পুনঃ প্রতিষ্ঠা করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত খলিফার বিদ্রোহ দমনে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর