শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবী (সাঃ) এর গৃহীত কোন সন্ধি বা চুক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবী (সাঃ) এর হুদায়বিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকে ইসরাইল এবং জর্ডানের মধ্যে ১৯৯৪'সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে এক দেশ অন্য দেশের উপর কোন আঘাত হানবে না, আক্রমণের ভীতি পরিদর্শন করবে না এবং কোন প্রকার সংঘর্ষে লিপ্ত হবে না বলে ঐক্যমত্য পোষণ করে। এর ফলে দুই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়।৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলোও উদ্দীপকের ইসরাইল এবং জর্ডানের চুক্তির শর্তগুলোর অনুরুপ। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ করা ছিল। আর এই সন্ধির মেয়াদকালে জনগণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা এবং একে অপরের ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীকরণ একমত হন। এই হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কেননা এটি ছিল কুরাইশদের বিরুদ্ধে মুসলমানদের শ্রেষ্ঠ বিজয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবী (সাঃ) এর গৃহীত কোন সন্ধি বা চুক…

উদ্দীপক

ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজার রবিন ও জর্ডানের প্রধানমন্ত্রী আবদেল সালাম আল মাজলির মধ্যে ১৯৯৮ সালে ২৬ অক্টোবর এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে উভয় দেশ পরিবর্তিতে কোন সংঘর্ষে লিপ্ত হবে না— এ শর্তে একমত হয়। আর এই চুক্তি দ্বারা উভয় দেশের জনসাধারণের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা এবং এক দেশ হতে অন্য দেশের উপর কোন আঘাত আসবে না বা এক দেশ দ্বারা অন্য দেশের কোন ক্ষতি হবে না বলে একমত হয়। তাছাড়া এই চুক্তি দ্বারা এক দেশ অন্য দেশকে আক্রমণের ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে ঐকমত্য পোষণ করে। তবে আলজাজিরা নিউজ চ্যানেলের এক নিউজ বিশ্লেষণ বলা হয় যে, এ চুক্তি ছিল জর্ডানের পরোক্ষ বিজয়।

Dhaka · 2021

উত্তর

৬২৫ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে সংঘটিত হয়।

উত্তর

শত্রুবাহিনী থেকে আত্মরক্ষার্থে খন্দকের যুদ্ধে কৌশল হিসেবে মহানবী (সাঃ) পরিখা খনন করেছিলেন। খন্দকের যুদ্ধে কুরাইশ ও তাদের মিত্রদের বিশাল সৈন্যবাহিনীকে মোকাবিলার জন্য মোহাম্মদ( সাঃ) পারসিক সাহাবী সালমান ফারসি ( রাঃ) এর পরামর্শ শহরের অরক্ষিত স্থানে গভীর পরিখা খননের ব্যবস্থা করেন। মহানবী (সা) ৩ হাজার সাহাবাকে সাথে নিয়ে রমজান মাসে মদিনার উত্তর ও পশ্চিম দিকে গভীর পরিখা খনন করেন। তাই কুরাইশ ও মিত্রবাহিনী মদিনার নগরী অবরোধ করল তারা মদিনায় প্রবেশ করতে না পারায় মুসলমানরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবী (সাঃ) এর হুদায়বিয়ার সন্ধির সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকে ইসরাইল এবং জর্ডানের মধ্যে ১৯৯৪'সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে এক দেশ অন্য দেশের উপর কোন আঘাত হানবে না, আক্রমণের ভীতি পরিদর্শন করবে না এবং কোন প্রকার সংঘর্ষে লিপ্ত হবে না বলে ঐক্যমত্য পোষণ করে। এর ফলে দুই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়।৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধির শর্তগুলোও উদ্দীপকের ইসরাইল এবং জর্ডানের চুক্তির শর্তগুলোর অনুরুপ। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে বলেও হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ করা ছিল। আর এই সন্ধির মেয়াদকালে জনগণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করা এবং একে অপরের ক্ষতিসাধন করবে না বলেও সন্ধি স্বাক্ষরকারীকরণ একমত হন। এই হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কেননা এটি ছিল কুরাইশদের বিরুদ্ধে মুসলমানদের শ্রেষ্ঠ বিজয়।

উত্তর

উক্ত সন্ধিকে তথা হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়। নিম্নে উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদর্শন করা হলো: ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। মহানবীর রাজনৈতিক জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ এটি। সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপাত দৃষ্টিতে এই সন্ধিপত্র কুরাইশদের অনুকূলের সম্পাদিত হয়েছে বলে মনে হলেও মূলত এটি ছিল ওই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। কেননা দূরদৃষ্টিতে বিচার করলেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। কেননা এই চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। যার ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির ফলে একদিকে যেমন মুসলমানদের নিশ্চিন্ত হয়ে বসবাসের সুযোগ আসে অন্যদিকে এর ফলে ইসলামের প্রচারপ্রসার দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সফল বয়ে আনে। এছাড়াও এটি ছিল মুসলমান স্বতন্ত্র: শক্তির একটি বহিঃপ্রকাশ যা মহানবীর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপ লাভ করতে সাহায্য করে। তাই হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।