উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি ইসলামের ইতিহাসের উহুদের যুদ্ধের (৬২৫ খ্রি.)প্রতি ইঙ্গিত প্রদান করছে।উদ্দীপকে দেখা যায়, সুন্দরবনে ভ্রমণরত ঈসা খাঁ কলেজের শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলা হয়েছিল। অধ্যক্ষ শ্রেণি শিক্ষকের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের বনের ভিতর প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু কয়েকজন শিক্ষার্থী তার আদেশ অমান্য করে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। অনুরূপ ঘটনা ৬২৫ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ ও মদিনার মুসলমানদের মধ্যে সংঘটিত উহুদ যুদ্ধের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। মদিনার মুসলিম সেনা শিবিরের এক পাশে একটি সংকীর্ণ গিরিপথ ছিল। ঐ পথে শত্রুর আক্রমণের সম্ভাবনা থাকায় রাসূল (সা.) সেটি পাহারা দেওয়ার জন্য ৫০ জন তীরন্দাজ নিযুক্ত - করেন। রাসূল (সা.) তাদের কোনো অবস্থাতেই গিরিপথ ত্যাগ না করার নির্দেশ দেন। কিন্তু মহানবি (সা.)-এর আদেশ উপেক্ষা করে তীরন্দাজ বাহিনী তাদের অবস্থান ত্যাগ করে গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঐ অরক্ষিত গিরিপথ দিয়ে কুরাইশ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ পাল্টা আক্রমণ চালায়। ফলে মুসলিম বাহিনী পরাজিত হয়। পরাজিত হয়ে মুসলিম বাহিনী পলায়ন করতে থাকে। স্বয়ং মহানবি (সা.) ইবনে কামিয়া কর্তৃক আক্রান্ত হন। হযরত আলী (রা), হযরত আবু বকর (রা.) প্রমুখ বিশিষ্ট ১১ জন সাহাবি তাঁদের জীবন বিপন্ন করে মহানবি (সা.)-এর চারপাশে দুর্ভেদ্য ব্যূহ রচনা করে আহত রাসূল (সা.)-কে সাথে নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।অতএব, উদ্দীপকে উহুদের যুদ্ধের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর