উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উহুদের যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই মুসলমানদের অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল।উদ্দীপকে বর্ণিত ঈসা খাঁ কলেজের কিছু শিক্ষার্থী অধ্যক্ষের নির্দেশ অমান্য করে মারাত্মাক বিপদে পড়ে। অন্য শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। একইভাবে উহুদ যুদ্ধে গিরিপথ রক্ষায় নিয়োজিত মুসলিম সৈন্যরা তাদের দায়িত্বে অবহেলা করায় মুসলিম বাহিনী পরাজিত হয়। বদরের যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করলেও উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমান ও ধৈর্যের অগ্নিপরীক্ষা। এ যুদ্ধ ছিল তাদের ভক্তি, বিশ্বাস ও আত্মজিজ্ঞাসার পরীক্ষা। যুদ্ধে কুরাইশরা সাময়িক জয়লাভ করলেও প্রকৃতপক্ষে কুরাইশরা মানসিক ও শারীরিক শক্তি হারিয়ে ফেলে এবং এ কারণে তাদের জয় ছিল নামমাত্র। অপরদিকে, মুসলিম বাহিনী সাময়িকভাবে পরাজিত হলেও এ যুদ্ধ হতে তারা যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ পালন এবং যুদ্ধে চূড়ান্ত জয়লাভপর্যন্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার শিক্ষালাভ করে। এছাড়া উহুদ যুদ্ধে মুসলিম বাহিনী আরও ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলাবদ্ধ হওয়ারও শিক্ষা লাভ করে। ফলে পরবর্তী যুদ্ধসমূহে উহুদের যুদ্ধের অভিজ্ঞতা তাদের ঐক্যবদ্ধভাবে যুদ্ধে জয়লাভের অনুপ্রেরণা যোগায়। আর উহুদের যুদ্ধে কুরাইশরা আপাতদৃষ্টিতে জয়লাভ করলেও প্রকৃত জয়লাভ তারা করতে পারেনি। উহুদের পর মুসলমান শক্তি যুদ্ধে আর তেমন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়নি, যা মূলত উহুদের যুদ্ধের পরাজয় থেকে প্রাপ্ত শিক্ষারই ফল।পরিশেষে বলা যায়, উহুদ যুদ্ধের শিক্ষা পরবর্তীতে মুসলামানদের অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসল…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর