শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার পঠিত যুদ্ধের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী ছিল- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত উক্ত যুক্ত অর্থাৎ উহুদ যুদ্ধের তাৎপর্য ও প্রভাব ছিল সুদূরপ্রসারী। কেননা এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমানিী পরীক্ষা এবং শিক্ষা লাভের যুদ্ধ। -উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। উহুদের যুদ্ধে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর কাছে ৭০০ সৈন্যের মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধে হযরত মুহাম্মদ (সা.)-এর দন্ত মোবারক শহিদ হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। এ যুদ্ধে গনিমতের প্রতি লোভের কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। তবে উহুদের যুদ্ধে সাময়িকভাবে বিজয়ী হলেও কুরাইশ বাহিনী মদিনা দখল করতে পারেনি বা মুসলমানদের ধ্বংস করে তাদের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি। অপরদিকে, এ যুদ্ধে পরাজিত হলেও মুসলমানরা ইমান ও ধৈর্যের যে শিক্ষা লাভ করে তার বিনিময়ে তারা পরবর্তী সময়ে সংঘটিত সকল যুদ্ধে অভূতপূর্ব সফলতা অর্জন করে। তারা এ যুদ্ধে শৃঙ্খলা, নেতার প্রতি আনুগত্য ও নিয়মানুবর্তিতার যে মহান শিক্ষা লাভ-করে তাকে যুদ্ধ বিজয়ের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে। এ যুদ্ধের ফলে মক্কার সাথে ষড়যন্ত্রকারী বনু কাইনুকা ও বনু নাজিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। তাছাড়া এ যুদ্ধে জয়লাভ করেও কুরাইশরা মিশরের সাথে ব্যবহৃত বাণিজ্যপথ উদ্ধার করতে পারেনি। মূলত কুরাইশদের এ বিজয় ছিল পরাজয়ের নামান্তর। কেননা তাদের বিজয় ছিল ক্ষণস্থায়ী। পরিশেষে বলা যায়, উহুদের যুদ্ধে কুরাইশরা সাময়িক বিজয় লাভকরলেও মুসলমানদের এ পরাজয় নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও নেতার প্রতি আনুগত্যের যে শিক্ষা দেয় তাকে কেন্দ্র করে তারা ভবিষ্যৎ বিজয়ের অনুপ্রেরণা লাভ করে। তাই এ যুদ্ধের গুরুত্ব অনস্বীকার্য।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার পঠিত যুদ্ধের তাৎপর্য ও প্…

উদ্দীপক

ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় গোলাপি দল নীল দল অপেক্ষা শক্তিশালী ছিল। গোলাপি ফুটবল দলের প্রশিক্ষক নীল দলকে পরাজিত করার লক্ষ্যে তার পরিকল্পনামতো মাঠের নির্দিষ্ট স্থানে খেলোয়াড়দের মোতায়েন করেন এবং যার যার অবস্থান থেকে বিপক্ষ দলের বিরুদ্ধে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু খেলা শুরুর একপর্যায়ে খেলোয়াড়গণ প্রশিক্ষকের নির্দেশ অমান্য করে তাদের অবস্থান। রিবর্তন করলে গোলাপি দলের পরাজয় ঘটে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

রোমান সম্রাট হিরাক্লিয়াস মহানবি (সা.) কর্তৃক প্রেরিত দূতকে অভ্যর্থনা জানান।

উত্তর

মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে কুরআন মজিদে উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত ফুটবল খেলার ঘটনাটিতে আমার পঠিত উহুদের যুদ্ধের ঘটনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের ফুটবল প্রতিযোগিতায় গোলাপি দলের প্রশিক্ষক নীল দলকে পরাজিত করার লক্ষ্যে পরিকল্পনামতো খেলোয়াড় সাজান কিন্তু খেলা শুরু হলে গোলাপি দল কোচের নির্দেশ অমান্য করলে তাদের পরাজয় ঘটে।' যা উহুদের যুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। ৬২৫ খ্রিষ্টাব্দে কুরাইশরা মদিনা আক্রমণ করলে হযরত মুহাম্মদ (সা.) উহুদ যুদ্ধে সকলকে রণসাজে সজ্জিত হতে নির্দেশ দেন। মোট এক হাজার সৈন্যের এ বাহিনীতে ২ জন মাত্র অশ্বারোহী, ৭০ জন বর্মধারী, ৪০ জন তীরন্দাজ ছিলেন। মদিনা থেকে চার মাইল দূরে উহুদ পাহাড়। সে পাহাড়ের পাশে রাসুল (সা.) সুবিধাজনক স্থানে শিবির স্থাপন করেন। উহুদের যুদ্ধে কাফেরদের তিন হাজার সৈন্যের মোকাবিলায় মহানবি (সা.) মাত্র এক হাজার সৈন্য নিয়ে উদ্বুদের প্রান্তরে রওয়ানা হন। কিন্তু মাঝপথে 'বিশ্বাসঘাতক মুনাফেক আবদুল্লাহ বিন উবাই তিনশত লোক নিয়ে দল ত্যাগ করে। অতঃপর মাত্র ৭০০ জন নিয়ে মহানবি (সা.) যুদ্ধের প্রস্তুতি নেন। তিনি ৫০ জন তীরন্দাজ নিযুক্ত করেন গিরিপথ পাহারা দেওয়ার জন্য। যুদ্ধের ময়দানে তুমুল লড়াই শুরু হলে শত্রুবাহিনী মুসলমানদের সাথে ময়দানে টিকতে না পেরে পালাতে আরম্ভ করে। তুমুল যুদ্ধে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত তখন জয়ের উল্লাসে গিরিপথ রক্ষীরা শত্রুদের ফেলে যাওয়া ধনসম্পদ সংগ্রহ করতে গিয়ে মহানবি (সা.)-এর নির্দেশ ভুলে যান। এ সুযোগে শত্রুরা গিরিপথ দিয়ে পাল্টা আক্রমণ করে। অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। যার ফলে মুসলমানদের মহাবীর হামজাসহ ৭০ জন শাহাদাত বরণ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনাটিতে আমার পঠিত উহুদের যুদ্ধের প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উক্ত যুক্ত অর্থাৎ উহুদ যুদ্ধের তাৎপর্য ও প্রভাব ছিল সুদূরপ্রসারী। কেননা এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমানিী পরীক্ষা এবং শিক্ষা লাভের যুদ্ধ। -উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। উহুদের যুদ্ধে ৩,০০০ সৈন্যের কুরাইশ বাহিনীর কাছে ৭০০ সৈন্যের মুসলিম বাহিনী পরাজিত হয়। এ যুদ্ধে হযরত মুহাম্মদ (সা.)-এর দন্ত মোবারক শহিদ হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। এ যুদ্ধে গনিমতের প্রতি লোভের কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। তবে উহুদের যুদ্ধে সাময়িকভাবে বিজয়ী হলেও কুরাইশ বাহিনী মদিনা দখল করতে পারেনি বা মুসলমানদের ধ্বংস করে তাদের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি। অপরদিকে, এ যুদ্ধে পরাজিত হলেও মুসলমানরা ইমান ও ধৈর্যের যে শিক্ষা লাভ করে তার বিনিময়ে তারা পরবর্তী সময়ে সংঘটিত সকল যুদ্ধে অভূতপূর্ব সফলতা অর্জন করে। তারা এ যুদ্ধে শৃঙ্খলা, নেতার প্রতি আনুগত্য ও নিয়মানুবর্তিতার যে মহান শিক্ষা লাভ-করে তাকে যুদ্ধ বিজয়ের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে। এ যুদ্ধের ফলে মক্কার সাথে ষড়যন্ত্রকারী বনু কাইনুকা ও বনু নাজিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। তাছাড়া এ যুদ্ধে জয়লাভ করেও কুরাইশরা মিশরের সাথে ব্যবহৃত বাণিজ্যপথ উদ্ধার করতে পারেনি। মূলত কুরাইশদের এ বিজয় ছিল পরাজয়ের নামান্তর। কেননা তাদের বিজয় ছিল ক্ষণস্থায়ী। পরিশেষে বলা যায়, উহুদের যুদ্ধে কুরাইশরা সাময়িক বিজয় লাভকরলেও মুসলমানদের এ পরাজয় নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও নেতার প্রতি আনুগত্যের যে শিক্ষা দেয় তাকে কেন্দ্র করে তারা ভবিষ্যৎ বিজয়ের অনুপ্রেরণা লাভ করে। তাই এ যুদ্ধের গুরুত্ব অনস্বীকার্য।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।