উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ যুদ্ধের ফলে ইসলাম স্থায়িভাবে প্রতিষ্ঠিত হয়- উক্তিটির যথার্থতা নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যুদ্ধ তথা বদরের যুদ্ধের ফলে ইসলাম স্থায়িভাবে প্রতিষ্ঠিত হয়।' উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। হযরত মুহাম্মদ (সা.)-এর বদরের যুদ্ধে জয়লাভ ও মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যাপক গুরুত্বপূর্ণ। মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে ১০০০ সৈন্যের কুরাইশ বাহিনীকে ১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দে বদর প্রান্তরে পরাজিত করে মহানবি (সা.) মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। কুরাইশরা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার যে চক্রান্ত নিয়ে মদিনা আক্রমণ করে মহানবি (সা.) তা প্রতিহত করে শিশু ইসলামি রাষ্ট্রকে রক্ষা করেন। কেননা বদরের যুদ্ধে পরাজিত হলে হয়তো মদিনা রাষ্ট্র অঙ্কুরেই বিনষ্ট হতো। মহানবি (সা.) বদরের যুদ্ধের পর আরও অনেকে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেন, যা মক্কাসহ সমগ্র আরবে ইসলামি শাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে। মহানবি (সা.) মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে মহান সংস্কারক হিসেবে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনবদ্য সাফল্য অর্জন করেন। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ। মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করে তিনি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন। অতএব, মহানবি (সা.) বদরের যুদ্ধে জয়ী হয়ে মদিনা রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। যাকে কেন্দ্র করে পরবর্তীতে বিশাল ইসলামি সাম্রাজ্য গড়ে ওঠে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ যুদ্ধের ফলে ইসলাম স্থ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর