শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, মাহফুজ আটরাই গ্রামের একজন ভদ্র ছেলে হিসেবে পরিচিত। সে প্রতিদিন কাজকর্ম শেষ করে বিকেলে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সবুজ মাঠে এক কোণে একাকী বসে চিন্তা করে। সে চিন্তা করে সমাজের খারাপ মানুষগুলোকে কীভাবে ভালো পথে আনা যায়। যা মহানবি (সা.)-এর মক্কার তিন মাইল দূরে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। বিবি খাদিজার সাথে বিবাহের পর মুহাম্মদ (সা.) এর আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ফলে তাঁর জীবনে মানবকল্যাণ সাধন ও স্রষ্টার আরাধনার সুযোগ সৃষ্টি হয়। চারদিকে অরাজক পরিস্থিতি দেখে তিনি বিচলিত হয়ে পড়েন এবং পরিবার, সমাজ বা রাষ্ট্রে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে উপায় খুঁজতে থাকেন। এ জন্য তিনি প্রায়ই পবিত্র কাবাঘর থেকে তিন মাইল দূরে 'জাবাল আল নূর' বা নূর পাহাড়ের হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে পবিত্র রমজান মাসের ২৭ তারিখে তিনি ঐশীবাণী লাভ করেন।অতএব, উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর শান্তি প্রতিষ্ঠার চিন্তায় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ…

উদ্দীপক

মাহফুজ আটরাই গ্রামের একজন ভদ্র ছেলে হিসেবে পরিচিত। সে প্রতিদিন কাজকর্ম শেষ করে বিকেলে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সবুজ মাঠে এক কোণে একাকী বসে চিন্তা করে। সে চিন্তা করে সমাজের খারাপ মানুষগুলোকে কীভাবে ভালো পথে আনা যায়। একদিন রাতে সে স্বপ্ন দেখলো এক মহাপুরুষ তাকে কিছু বাণী শিখিয়ে দিয়ে বললো, এগুলো মানুষের মাঝে প্রচার কর।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'কাবা' থেকে জাবালে নূরের দূরত্ব তিন মাইল।

উত্তর

নবুয়ত শব্দটি আরবি। এর অর্থ সংবাদবাহক বা সংবাদ পৌঁছানো ইত্যাদি। আর রিসালাত অর্থ বার্তা বা চিঠি। মহান আল্লাহর বাণী মানুষের নিকট পৌছানোর দায়িত্বকে রিসালাত বলে। যাদের ওপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এবং সেই আসমানি কিতাবের বাণী যারা মানুষের নিকট পৌছাতেন তারা হলেন রাসুল। পক্ষান্তরে যাদের ওপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি কিন্তু তারা রাসুলগণের প্রতিনিধি হয়ে আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছাতেন তারা হলেন নবি। তাই বলা যায় সকল রাসুলই নবি ছিলেন কিন্তু সকল নবি রাসুল ছিলেন না।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি মহানবি (সা.)-এর জীবনের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, মাহফুজ আটরাই গ্রামের একজন ভদ্র ছেলে হিসেবে পরিচিত। সে প্রতিদিন কাজকর্ম শেষ করে বিকেলে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সবুজ মাঠে এক কোণে একাকী বসে চিন্তা করে। সে চিন্তা করে সমাজের খারাপ মানুষগুলোকে কীভাবে ভালো পথে আনা যায়। যা মহানবি (সা.)-এর মক্কার তিন মাইল দূরে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। বিবি খাদিজার সাথে বিবাহের পর মুহাম্মদ (সা.) এর আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ফলে তাঁর জীবনে মানবকল্যাণ সাধন ও স্রষ্টার আরাধনার সুযোগ সৃষ্টি হয়। চারদিকে অরাজক পরিস্থিতি দেখে তিনি বিচলিত হয়ে পড়েন এবং পরিবার, সমাজ বা রাষ্ট্রে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে উপায় খুঁজতে থাকেন। এ জন্য তিনি প্রায়ই পবিত্র কাবাঘর থেকে তিন মাইল দূরে 'জাবাল আল নূর' বা নূর পাহাড়ের হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে পবিত্র রমজান মাসের ২৭ তারিখে তিনি ঐশীবাণী লাভ করেন।অতএব, উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর শান্তি প্রতিষ্ঠার চিন্তায় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার মিল রয়েছে।

উত্তর

মহানবি (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে হেরা গুহায় ধ্যানমগ্র থাকা অবস্থায় নবুয়ত লাভ করেন।৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসে স্বর্গীয় দূত জিবরাঈল (আ.) হেরা পর্বতে গুহায় আবির্ভূত হয়ে তাঁকে বলেন, 'ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক্ব'। (পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন- সূরা আলাক: ১-৫)। এ সময় তিনি ভীত হয়ে বাড়িতে ফিরে বিবি খাদিজাকে তাকে বস্ত্রাবৃত করতে বললেন। খাদিজা তাকে অভয় দিলেন এবং বৃদ্ধ ও অন্ধ চাচাতো ভাই নওফলের পুত্র ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকার ইহুদি ও খ্রিষ্টান ধর্মগ্রন্থ সম্বন্ধে অগাধ জ্ঞান ছিল। তিনি এ ঘটনার বিবরণ শুনে অচিরেই মুহাম্মদের নবি বা পয়গম্বর হওয়ার কথা জানালেন। এভাবে হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রত্যাদেশ লাভের মাধ্যমে নবুয়ত লাভ করেন। অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে পবিত্র রমজান মাসের ২৭ তারিখে আল্লাহর কাছ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহি লাভ করেন। তিনি পৃথিবীতে আল্লাহর প্রেরিত শেষ নবি। নবুয়ত লাভের এ ঘটনার পর দীর্ঘ ২৩ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে মুহাম্মদ (সা.)-এর কাছে ওহি নাজিলের মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন পূর্ণাঙ্গতা লাভ করে। ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর মহানবি (স.) গোপনে কাছের আত্মীয়দের মধ্যে তাওহিদের (আল্লাহর একত্ববাদ) বাণী প্রচার করতে থাকেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে স্ত্রী খাদিজা (রা) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।