শেয়ারFacebookWhatsApp

চিত্রটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা কর।

উত্তর: চিত্রটি ইসলামের ইতিহাসের উহুদ যুদ্ধের ইঙ্গিত প্রদান করছে। উদ্দীপকে লক্ষ করা যায়, কোচ ছেলেদের সাঁতার শেখান এবং গভীর জলে যেতে নিষেধ করেন। কিন্তু দুজন ছাত্র তার কথা না মেনে গভীর জলে গিয়ে ডুবে যায়। ফলে ক শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনাটি উহুদের যুদ্ধের প্রতি ইঙ্গিত করে। কেননা উদ্বুদ যুদ্ধে অনুরূপ ঘটনা ঘটেছিল। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কুরাইশরা পরাজিত হয়। তারা বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প হলে পরের বছর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নেতার আদেশ উপেক্ষা করার কারণে মুসলমান পরাজয় বরণ করে। ৬২৫ খ্রিষ্টাব্দে, কাফিররা মদিনা আক্রমণ করলে রাসুল (সা.) ৭০০ মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে উপনীত হন। যুদ্ধের শুরুতে রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উদ্বুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করলেন এবং উদ্বুদ পাহাড়কে পশ্চাতে রেখে স্বীয় সৈন্যব্যূহ রচনা করলেন। চিরাচরিত দ্বন্দ্ব-যুদ্ধের পরই উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। মুজাহিদদের তীব্র আক্রমণে কাফেরগণ ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। কাফিরদের পরাজয় হয়েছে মনে করে মুসলিম সৈন্যরা যুদ্ধক্ষেত্রের পরিত্যক্ত মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। গিরিপথ রক্ষক তিরন্দাজগণ ও তাদের নেতার নির্দেশ অমান্য করে এ কাজে লেগে পড়ে। এ সময় রণকৌশলী খালেদ অরক্ষিত গিরিপথ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মুসলমানদের বিপর্যন্ত করে ফেলে। হঠাৎ অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। বীরকেশরী হামযা (রা.)-সহ ৭০ জন মুজাহিদ এ যুদ্ধে শহিদ হন। অনেক সাহাবি আহত হন। অতএব বলা যায়, উদ্দীপকের চিত্রটি উহুদ যুদ্ধের প্রতি ইঙ্গিত করছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

চিত্রটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যা…

উদ্দীপক

কোচ পুকুরের সাঁতার শেখানোর জন্য কিছু ছেলেদের যথাযথ ট্রেনিং দিচ্ছিলেন। ছেলেরা খুব আনন্দ-উচ্ছ্বাস নিয়ে পুকুরে সাঁতার শিখছিল। কোচ টেনিং-এর শুরুতে জানিয়েছিলেন বেশি গভীর জলে না যেতে। আয়ত্তসীমার মধ্যেই সাঁতার শেখানো হচ্ছিল। হঠাৎ দুজন ছেলে নিজেদের মধ্যে সাঁতারের প্রতিযোগিতা করে গভীর জলে চলে গেলে দুজনেই ডুবে যায় এবং এক শোকাবহ ঘটনার সৃষ্টি হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

মদিনার পূর্ব নাম ইয়াসরিব।

উত্তর

হিলফুল ফুজুল রাসুল (সা.) কর্তৃক ৫৯০ সালে গঠিত একটি শান্তি সংঘের নাম। প্রতিবছর জিলহজ মাসে আরবে বিখ্যাত উকাজ, মেলা অনুষ্ঠিত হতো। এ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যা ইতিহাসে 'হরবুল ফুজ্জার' নামে পরিচিত। রাসুল (সা.) বাল্যকালে এ যুদ্ধের তাণ্ডবলীলা প্রত্যক্ষ করেন। এতে তাঁর কচিমন কেঁদে ওঠে। মানবতার এ অপমান সহ্য করতে না পেরে যুদ্ধ বন্ধের জন্য কনিষ্ঠ পিতৃব্য জুবাইর ও অন্যান্য কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে তিনি একটি শান্তি কমিটি গঠন করেন। এ শান্তি কমিটি ইসলামের ইতিহাসে 'হিলফুল ফুজুল' নামে প্রসিদ্ধ।

উত্তর

চিত্রটি ইসলামের ইতিহাসের উহুদ যুদ্ধের ইঙ্গিত প্রদান করছে। উদ্দীপকে লক্ষ করা যায়, কোচ ছেলেদের সাঁতার শেখান এবং গভীর জলে যেতে নিষেধ করেন। কিন্তু দুজন ছাত্র তার কথা না মেনে গভীর জলে গিয়ে ডুবে যায়। ফলে ক শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনাটি উহুদের যুদ্ধের প্রতি ইঙ্গিত করে। কেননা উদ্বুদ যুদ্ধে অনুরূপ ঘটনা ঘটেছিল। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কুরাইশরা পরাজিত হয়। তারা বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প হলে পরের বছর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নেতার আদেশ উপেক্ষা করার কারণে মুসলমান পরাজয় বরণ করে। ৬২৫ খ্রিষ্টাব্দে, কাফিররা মদিনা আক্রমণ করলে রাসুল (সা.) ৭০০ মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে উপনীত হন। যুদ্ধের শুরুতে রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উদ্বুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করলেন এবং উদ্বুদ পাহাড়কে পশ্চাতে রেখে স্বীয় সৈন্যব্যূহ রচনা করলেন। চিরাচরিত দ্বন্দ্ব-যুদ্ধের পরই উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। মুজাহিদদের তীব্র আক্রমণে কাফেরগণ ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। কাফিরদের পরাজয় হয়েছে মনে করে মুসলিম সৈন্যরা যুদ্ধক্ষেত্রের পরিত্যক্ত মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। গিরিপথ রক্ষক তিরন্দাজগণ ও তাদের নেতার নির্দেশ অমান্য করে এ কাজে লেগে পড়ে। এ সময় রণকৌশলী খালেদ অরক্ষিত গিরিপথ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মুসলমানদের বিপর্যন্ত করে ফেলে। হঠাৎ অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। বীরকেশরী হামযা (রা.)-সহ ৭০ জন মুজাহিদ এ যুদ্ধে শহিদ হন। অনেক সাহাবি আহত হন। অতএব বলা যায়, উদ্দীপকের চিত্রটি উহুদ যুদ্ধের প্রতি ইঙ্গিত করছে।

উত্তর

"নেতার আদেশ অমান্য করাই উক্ত যুদ্ধে তথা উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ।" মতামতটি যথার্থ। উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অমান্য করায় মুসলিম বাহিনী বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম বাহিনীর শ্রেষ্ঠ বীর হযরত হামযা (রা) এবং পতাকাবাহী মুসাবসহ ৭০ জন বীর সৈনিক যুদ্ধে শহিদ হন এবং মহানবি (সা.) নিজেও মারাত্মক আহত হন। রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উহ্রদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করেছিলেন, এ বাহিনী এখানে নিয়োজিত থাকলে শত্রুবাহিনী কোনো অবস্থাতেই পিছন থেকে আক্রমণ করতে সাহস পেত না এবং উদ্বুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটত না। কিন্তু নেতার আদেশ অমান্য করে মুসলিম সৈন্যরা অবশ্যম্ভাবী বিজয় অর্জনে ব্যর্থ হয়ে এক নির্মম শিক্ষা অর্জন করে। যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়ার যে বিপদ তা তারা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে আর কোনো যুদ্ধেই মুসলিম সৈন্যবাহিনী এরূপ মারাত্মক ভুল করেনি। তাই মুসলমানদের জন্য এ যুদ্ধে পরাজয় পরোক্ষভাবে আশীর্বাদস্বরূপ ছিল। উদ্দীপকে কোচের আদেশ না মেনে দুজন ট্রেইনি ছাত্র গভীর জলে গিয়ে ডুবে যায়। অনুরূপ উহুদের যুদ্ধে মহানবি (সা.)-এর আদেশ না মেনে তীরন্দাজরা গিরিপথ ত্যাগ করলে মুসলমানদের পরাজয় ঘটে। পরিশেষে বলা যায়, নেতার আদেশ অমান্য করার কারণেই ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।