'নেতার আদেশ অমান্যই ছিল উক্ত যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ' মতামত বিশ্লেষণ কর।
উত্তর: "নেতার আদেশ অমান্য করাই উক্ত যুদ্ধে তথা উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ।" মতামতটি যথার্থ। উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অমান্য করায় মুসলিম বাহিনী বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম বাহিনীর শ্রেষ্ঠ বীর হযরত হামযা (রা) এবং পতাকাবাহী মুসাবসহ ৭০ জন বীর সৈনিক যুদ্ধে শহিদ হন এবং মহানবি (সা.) নিজেও মারাত্মক আহত হন। রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উহ্রদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করেছিলেন, এ বাহিনী এখানে নিয়োজিত থাকলে শত্রুবাহিনী কোনো অবস্থাতেই পিছন থেকে আক্রমণ করতে সাহস পেত না এবং উদ্বুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটত না। কিন্তু নেতার আদেশ অমান্য করে মুসলিম সৈন্যরা অবশ্যম্ভাবী বিজয় অর্জনে ব্যর্থ হয়ে এক নির্মম শিক্ষা অর্জন করে। যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়ার যে বিপদ তা তারা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে আর কোনো যুদ্ধেই মুসলিম সৈন্যবাহিনী এরূপ মারাত্মক ভুল করেনি। তাই মুসলমানদের জন্য এ যুদ্ধে পরাজয় পরোক্ষভাবে আশীর্বাদস্বরূপ ছিল। উদ্দীপকে কোচের আদেশ না মেনে দুজন ট্রেইনি ছাত্র গভীর জলে গিয়ে ডুবে যায়। অনুরূপ উহুদের যুদ্ধে মহানবি (সা.)-এর আদেশ না মেনে তীরন্দাজরা গিরিপথ ত্যাগ করলে মুসলমানদের পরাজয় ঘটে। পরিশেষে বলা যায়, নেতার আদেশ অমান্য করার কারণেই ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'নেতার আদেশ অমান্যই ছিল উক্ত যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ'…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর