উক্ত সন্ধিকে পবিত্র কুরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে কেন? যুক্তি প্রদর্শন কর।
উত্তর: উক্ত সন্ধিকে তথা হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়। নিম্নে উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদর্শন করা হলো: ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও মহানবী (সা.) এর মধ্যে কিছু শর্তসাপেক্ষে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। মহানবীর রাজনৈতিক জীবনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ এটি। সন্ধির শর্ত অনুসারে মুসলমান এবং কুরাইশদের মধ্যে আগামী ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে। হজের সময় কুরাইশরা মুসলমানদের জান মালের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে হজের উদ্দেশ্যে মক্কা আসার সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া আর কোন মরনাস্ত্র সাথে আনতে পারবে না। আর এর বিনিময়ে মক্কার বণিকগণ নির্বিঘ্নে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আপাত দৃষ্টিতে এই সন্ধিপত্র কুরাইশদের অনুকূলের সম্পাদিত হয়েছে বলে মনে হলেও মূলত এটি ছিল ওই মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। কেননা দূরদৃষ্টিতে বিচার করলেই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। কেননা এই চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। যার ফলে মুসলমানদের স্বতন্ত্র শক্তির বহিঃপ্রকাশ ঘটে। যার ফলে কুরাইশরা মহানবীকে একজন মহান নেতা এবং মদীনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির ফলে একদিকে যেমন মুসলমানদের নিশ্চিন্ত হয়ে বসবাসের সুযোগ আসে অন্যদিকে এর ফলে ইসলামের প্রচারপ্রসার দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এবং ইসলামের শক্তি বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে ৬৩০ খ্রিস্টাব্দে মুসলমানরা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ সফল বয়ে আনে। এছাড়াও এটি ছিল মুসলমান স্বতন্ত্র: শক্তির একটি বহিঃপ্রকাশ যা মহানবীর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং স্বীকৃতির মাধ্যমে ইসলামের শক্তি সুসংহত রূপ লাভ করতে সাহায্য করে। তাই হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত সন্ধিকে পবিত্র কুরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে কেন? যুক্…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর