উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যপুস্তকের উহুদ যুদ্ধের ঘটনার প্রতি ইঙ্গিত করছে। উদ্দীপকে লক্ষ করা যায়, করিমগঞ্জ অঞ্চলের শাসক পার্শ্ববর্তী রহমতগঞ্জের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তাদেরকে আক্রমণ করে প্রথমে পরাজিত হয়ে পরে প্রতিশোধ গ্রহণের জন্য আবারও রহমতগঞ্জ আক্রমণ করে। নেতার আদেশ অমান্য করার জন্য রহমতগঞ্জবাসী এ যুদ্ধে পরাজিত হন। অনুরূপ ঘটনা উহুদ যুদ্ধের ক্ষেত্রেও ঘটেছিল। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কুরাইশরা পরাজিত হয়। তারা বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প হলে পরের বছর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নেতার আদেশ উপেক্ষা করার কারণে মুসলমান পরাজয় বরণ করে। ৬২৫ খ্রিস্টাব্দে কুরাইশরা মদিনা আক্রমণ করলে রাসুল (সা.) ৭০০ মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে উপনীত হন। যুদ্ধের শুরুতে রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উহুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করলেন এবং উহুদ পাহাড়কে পশ্চাতে রেখে স্বীয় সৈন্যব্যূহ রচনা করলেন। চিরাচরিত দ্বন্দ্ব-যুদ্ধের পরই উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। মুজাহিদদের তীব্র আক্রমণে কাফেরগণ ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। কাফিরদের পরাজয় হয়েছে মনে করে মুসলিম সৈন্যরা যুদ্ধক্ষেত্রের পরিত্যক্ত মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। গিরিপথ রক্ষক তিরন্দাজগণ ও তাদের নেতার নির্দেশ অমান্য করে এ কাজে লেগে পড়ে। এ. সময় রণকৌশলী খালেদ অরক্ষিত গিরিপথ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মুসলমানদের বিপর্যস্ত করে ফেলে। হঠাৎ অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। বীরকেশরী হামযা (রা.)-সহ ৭০ জন মুজাহিদ এ যুদ্ধে শহিদ হন। অনেক সাহাবি আহত হন। অতএব বলা যায়, উদ্দীপকের ঘটনা পাঠ্যবইয়ের উহুদ যুদ্ধের ঘটনার প্রতি ইঙ্গিত করছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করছে? ব্য…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর