শেয়ারFacebookWhatsApp

নেতার আদেশ অমান্য করা উক্ত লড়াইয়ে রহমতগঞ্জবাসীর পরাজয়ের অন্যতম কারণ- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: নেতার আদেশ অমান্য উক্ত লড়াইয়ে তথা ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ। মন্তব্যটি যথার্থ। উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অমান্য করায় মুসলিম বাহিনী বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম বাহিনীর, শ্রেষ্ঠ বীর হযরত হামযা (রা) এবং পতাকাবাহী মুসাবসহ ৭০ জন বীর সৈনিক যুদ্ধে শহিদ হন এবং মহানবি (সা.) নিজেও মারাত্মক আহত হন। রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উহুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করেছিলেন, এ বাহিনী এখানে নিয়োজিত থাকলে শত্রুবাহিনী কোনো অবস্থাতেই পিছন থেকে আক্রমণ করতে সাহস পেত না এবং উদ্বুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটত না। কিন্তু নেতার আদেশ অমান্য 'করে মুসলিম সৈন্যরা অবশ্যম্ভাবী বিজয় অর্জনে ব্যর্থ হয়ে এক নির্মম শিক্ষা অর্জন করে। যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়ার যে বিপদ তা তারা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে, আর কোনো যুদ্ধেই মুসলিম সৈন্যবাহিনী এরূপ মারাত্মক ভুল করেনি। তাই মুসলমানদের জন্য এ যুদ্ধে পরাজয় পরোক্ষভাবে আশীর্বাদস্বরূপ ছিল। উদ্দীপকে দেখা যায়, আগের বছরের যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচন এবং নেতা হত্যার প্রতিশোধ নিতে করিমগঞ্জের শাসক রহমতগঞ্জ আক্রমণ করে। এ আক্রমণ প্রতিরোধের জন্য বশির উদ্দিন ৫০ জন তীরন্দাজকে নির্দিষ্ট স্থান ত্যাগ না করার নির্দেশ দেন। কিন্তু তারা এ নির্দেশ অমান্য করে। এ জেরে যুদ্ধে রহমতগঞ্জের পরাজয় ঘটে। আর উহুদ যুদ্ধেও অনুরূপ ঘটনা ঘটেছিল। পরিশেষে বলা যায়, নেতার আদেশ অমান্য করা ছিল ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

নেতার আদেশ অমান্য করা উক্ত লড়াইয়ে রহমতগঞ্জবাসীর পরাজয়ের অন্যতম কারণ…

উদ্দীপক

করিমগঞ্জ অঞ্চলের শাসক পার্শ্ববর্তী রহমতগঞ্জ অঞ্চলের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে প্রভাব-প্রতিপত্তি বজায় রাখার জন্য তাদেরকে আক্রমণ করলে মুখোমুখি লড়াইয়ে করিমগঞ্জ অঞ্চল পরাজিত হয় এবং তাদের নেতাও নিহত হন। এই পরাজয়ের গ্লানি মুছে ফেলতে এবং নেতার হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য করিমগঞ্জের নতুন শাসক আবারও রহমতগঞ্জ আক্রমণ করে। রহমতগঞ্জের শাসক বশির উদ্দিন ৫০ জন তীরন্দাজকে নির্দেশ দেন, "আমরা সবাই লড়াইয়ে শাহাদাত বরণ করলেও তোমরা এই সরু পথ থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না"। কিন্তু নেতার আদেশ অমান্য করার জন্য রহমতগঞ্জবাসী এই লড়াইয়ে পরাজিত হয়।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

৬২৪ সালে বদরের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

মদিনা হতে মক্কায় হজ পালনের জন্য আগত লোকজন মহানবি (সা.)-এর নিকট ইসলাম গ্রহণ করে এবং আকাবা নামক স্থানে যে শপথ গ্রহণ করে তাকে আকাবা শপথ বলা হয়। আকাবা একটি উপত্যকার নাম। মহানবি (সা.) মক্কায় হজ পালনের জন্য আসা ব্যক্তিদের মধ্যে ইসলাম প্রচার করতেন। এসময় মদিনার একদল লোক তাঁর হাতে ইসলাম গ্রহণ করে এবং ইসলামের প্রসারে ভূমিকা রাখার শপথ গ্রহণ করে। যা আকাবার শপথ নামে পরিচিত। ৬২০ খ্রিষ্টাব্দে ১ম, ৬২১ খ্রিষ্টাব্দে ২য় ও ৬২২ খ্রিষ্টাব্দে ৩য় শপথ অনুষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যপুস্তকের উহুদ যুদ্ধের ঘটনার প্রতি ইঙ্গিত করছে। উদ্দীপকে লক্ষ করা যায়, করিমগঞ্জ অঞ্চলের শাসক পার্শ্ববর্তী রহমতগঞ্জের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তাদেরকে আক্রমণ করে প্রথমে পরাজিত হয়ে পরে প্রতিশোধ গ্রহণের জন্য আবারও রহমতগঞ্জ আক্রমণ করে। নেতার আদেশ অমান্য করার জন্য রহমতগঞ্জবাসী এ যুদ্ধে পরাজিত হন। অনুরূপ ঘটনা উহুদ যুদ্ধের ক্ষেত্রেও ঘটেছিল। ৬২৪ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কুরাইশরা পরাজিত হয়। তারা বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প হলে পরের বছর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নেতার আদেশ উপেক্ষা করার কারণে মুসলমান পরাজয় বরণ করে। ৬২৫ খ্রিস্টাব্দে কুরাইশরা মদিনা আক্রমণ করলে রাসুল (সা.) ৭০০ মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে উপনীত হন। যুদ্ধের শুরুতে রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উহুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করলেন এবং উহুদ পাহাড়কে পশ্চাতে রেখে স্বীয় সৈন্যব্যূহ রচনা করলেন। চিরাচরিত দ্বন্দ্ব-যুদ্ধের পরই উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। মুজাহিদদের তীব্র আক্রমণে কাফেরগণ ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। কাফিরদের পরাজয় হয়েছে মনে করে মুসলিম সৈন্যরা যুদ্ধক্ষেত্রের পরিত্যক্ত মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। গিরিপথ রক্ষক তিরন্দাজগণ ও তাদের নেতার নির্দেশ অমান্য করে এ কাজে লেগে পড়ে। এ. সময় রণকৌশলী খালেদ অরক্ষিত গিরিপথ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মুসলমানদের বিপর্যস্ত করে ফেলে। হঠাৎ অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। বীরকেশরী হামযা (রা.)-সহ ৭০ জন মুজাহিদ এ যুদ্ধে শহিদ হন। অনেক সাহাবি আহত হন। অতএব বলা যায়, উদ্দীপকের ঘটনা পাঠ্যবইয়ের উহুদ যুদ্ধের ঘটনার প্রতি ইঙ্গিত করছে।

উত্তর

নেতার আদেশ অমান্য উক্ত লড়াইয়ে তথা ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ। মন্তব্যটি যথার্থ। উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অমান্য করায় মুসলিম বাহিনী বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম বাহিনীর, শ্রেষ্ঠ বীর হযরত হামযা (রা) এবং পতাকাবাহী মুসাবসহ ৭০ জন বীর সৈনিক যুদ্ধে শহিদ হন এবং মহানবি (সা.) নিজেও মারাত্মক আহত হন। রাসুল (সা.) ৫০ জন তিরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে উহুদ ও আইনাইন পাহাড়ের মধ্যবর্তী কৌশলগত সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করেছিলেন, এ বাহিনী এখানে নিয়োজিত থাকলে শত্রুবাহিনী কোনো অবস্থাতেই পিছন থেকে আক্রমণ করতে সাহস পেত না এবং উদ্বুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটত না। কিন্তু নেতার আদেশ অমান্য 'করে মুসলিম সৈন্যরা অবশ্যম্ভাবী বিজয় অর্জনে ব্যর্থ হয়ে এক নির্মম শিক্ষা অর্জন করে। যুদ্ধক্ষেত্রে নেতার আদেশ অগ্রাহ্য করা এবং বিশৃঙ্খল হওয়ার যে বিপদ তা তারা মর্মে মর্মে অনুভব করেন। পরবর্তীকালে, আর কোনো যুদ্ধেই মুসলিম সৈন্যবাহিনী এরূপ মারাত্মক ভুল করেনি। তাই মুসলমানদের জন্য এ যুদ্ধে পরাজয় পরোক্ষভাবে আশীর্বাদস্বরূপ ছিল। উদ্দীপকে দেখা যায়, আগের বছরের যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচন এবং নেতা হত্যার প্রতিশোধ নিতে করিমগঞ্জের শাসক রহমতগঞ্জ আক্রমণ করে। এ আক্রমণ প্রতিরোধের জন্য বশির উদ্দিন ৫০ জন তীরন্দাজকে নির্দিষ্ট স্থান ত্যাগ না করার নির্দেশ দেন। কিন্তু তারা এ নির্দেশ অমান্য করে। এ জেরে যুদ্ধে রহমতগঞ্জের পরাজয় ঘটে। আর উহুদ যুদ্ধেও অনুরূপ ঘটনা ঘটেছিল। পরিশেষে বলা যায়, নেতার আদেশ অমান্য করা ছিল ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।