শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মক্কা বিজয়ের গুরুত্ব আলোচনা কর।

উত্তর: ইসলামের ইতিহাসে ৬৩০ খ্রিস্টাব্দের মক্কা বিজয়ের গুরুত্ব অপরিসীম।৮ম হিজরির ১৮ রমজান তথা ৬৩০ খ্রিষ্টাব্দে ১০,০০০ সাহাবিসহ রাসুল (সা.) মক্কা অভিমুখে যাত্রা করেন এবং বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। মক্কাবাসীরা রাসুল (সা.)-কে কত অত্যাচার ও নির্যাতন করেছে। কিন্তু মক্কা বিজয়ের পর তিনি তাদেরকে কোনো শাস্তি দেননি। উপরন্তু তাদেরকে ক্ষমা করে দেন। মক্কা বিজয় ইসলামের ইতিহাসের পূর্ণতা সাধন করে এবং এর সঙ্গে মহানবি (সা.)-এর সাথে কুরাইশদের শত্রুতার সমাপ্তি ঘটে। মক্কা বিজয়ের অর্থই হচ্ছে পৌত্তলিকতার বিরুদ্ধে ইসলামের জয়। কেননা মক্কা তখন ছিল পৌত্তলিকতার কেন্দ্রস্থল। সুদীর্ঘ একুশ বছর ধরে মুসলমানরা কুরাইশদের যে অত্যাচার, অবিচার, উৎপীড়ন-নিপীড়ন ও লাঞ্ছনা-গঞ্জনা ভোগ করে আসছিলেন এদিন তার পরিসমাপ্তি ঘটে। রক্ত দ্বারা নয়, মহানবি (সা.) প্রেম দ্বারা মক্কা বিজয় সম্পন্ন করেন। এরূপ রক্তপাতহীন বিজয় দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন। রাসুলুল্লাহ (সা.)-এর মক্কা বিজয়ের পর মুসলমানগণ নতুন জীবন লাভ করে। এ বিজয় হযরত মুহাম্মদ (সা.)-কে এমন এক উচ্চাসন প্রদান করে, যার স্বাভাবিক পরিণতি হিসেবে তিনি আরব উপদ্বীপের একচ্ছত্র অধিপতি হলেন। মক্কা বিজয়ের স্বাভাবিক পরিণতিই হলো সমগ্র আরবে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা।অতএব, ৬৩০ সালের মক্কা বিজয়ের তাৎপর্য ব্যাপক।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মক্কা বিজয়ের গুরুত্ব আলোচনা কর।

উদ্দীপক

নেতার অন্যতম গুণ হচ্ছে নিজের পরিকল্পনা ও মতামতের প্রতি সকলকে আকৃষ্ট করা। এক্ষেত্রে অর্থবহ ভাষণ বা জ্বালাময়ী বক্তৃতার কোনো বিকল্প নেই। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, ধর্মীয় ক্ষেত্রে হোক বা রাজনীতির বিষয়ই হোক কিংবা সমাজ সংগঠনের ক্ষেত্রেই হোক বড় বড় নেতা ও মনীষীরা গুরুত্বপূর্ণ বক্তৃতা বা ভাষণের মাধ্যমে নিজের মতাদর্শ সমাজে প্রতিষ্ঠা করেছেন। ইতিহাসের ধারাবাহিকতায় কোনো কোনো ভাষণ আবার কালজয়ী ভাষণ হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ঠাঁই করে নিয়েছে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয় সম্পন্ন হয়।

উত্তর

মহানবি (সা.)-এর বিদায় হজের ভাষণের দুটি উপদেশ হলো- ১. মহানবি (সা.) বলেন, "ওহে জনমণ্ডলী নিশ্চয় তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেমন অধিকার রয়েছে তোমাদের প্রতি তাদেরও তেমন অধিকার রয়েছে।" ২. দাসদাসীদের অধিকার বিষয়ে মহানবি (সা.) বলেন, "তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের নির্যাতন করার কোনো অধিকার তোমাদের নেই। তোমার যা খাবে ও পরবে তাদেরকেও তা খাওয়াবে ও পরাবে।"

উত্তর

ইসলামের ইতিহাসে ৬৩০ খ্রিস্টাব্দের মক্কা বিজয়ের গুরুত্ব অপরিসীম।৮ম হিজরির ১৮ রমজান তথা ৬৩০ খ্রিষ্টাব্দে ১০,০০০ সাহাবিসহ রাসুল (সা.) মক্কা অভিমুখে যাত্রা করেন এবং বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। মক্কাবাসীরা রাসুল (সা.)-কে কত অত্যাচার ও নির্যাতন করেছে। কিন্তু মক্কা বিজয়ের পর তিনি তাদেরকে কোনো শাস্তি দেননি। উপরন্তু তাদেরকে ক্ষমা করে দেন। মক্কা বিজয় ইসলামের ইতিহাসের পূর্ণতা সাধন করে এবং এর সঙ্গে মহানবি (সা.)-এর সাথে কুরাইশদের শত্রুতার সমাপ্তি ঘটে। মক্কা বিজয়ের অর্থই হচ্ছে পৌত্তলিকতার বিরুদ্ধে ইসলামের জয়। কেননা মক্কা তখন ছিল পৌত্তলিকতার কেন্দ্রস্থল। সুদীর্ঘ একুশ বছর ধরে মুসলমানরা কুরাইশদের যে অত্যাচার, অবিচার, উৎপীড়ন-নিপীড়ন ও লাঞ্ছনা-গঞ্জনা ভোগ করে আসছিলেন এদিন তার পরিসমাপ্তি ঘটে। রক্ত দ্বারা নয়, মহানবি (সা.) প্রেম দ্বারা মক্কা বিজয় সম্পন্ন করেন। এরূপ রক্তপাতহীন বিজয় দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন। রাসুলুল্লাহ (সা.)-এর মক্কা বিজয়ের পর মুসলমানগণ নতুন জীবন লাভ করে। এ বিজয় হযরত মুহাম্মদ (সা.)-কে এমন এক উচ্চাসন প্রদান করে, যার স্বাভাবিক পরিণতি হিসেবে তিনি আরব উপদ্বীপের একচ্ছত্র অধিপতি হলেন। মক্কা বিজয়ের স্বাভাবিক পরিণতিই হলো সমগ্র আরবে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা।অতএব, ৬৩০ সালের মক্কা বিজয়ের তাৎপর্য ব্যাপক।

উত্তর

মহানবি (সা.)-এর জীবনের শেষ হজকে বিদায় হজ বলা হয়। তিনি ৬৩২ খ্রিস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি লক্ষাধিক মুসলমানকে সাথে নিয়ে মক্কায় যাত্রা করে জিলহজ মাসের ৮ তারিখ (৭ মার্চ) সেখানে হাজির হন। এটিই তার জীবনের শেষ হজ বিধায় একে হুজ্জাতুল বিদা বলা হয়। এ হজ উপলক্ষ্যে হযরত মুহাম্মদ (সা.) আরাফাতের পর্বত শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত জনসমুদ্রকে লক্ষ করে যে অভিভাষণ প্রদান করেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তার এ ভাষণ অন্ধকার ও অসাম্যের চির অবসান করে দুনিয়ার বুকে শান্তির আদর্শ এবং এক নতুন আলোকময় যুগের সূচনা করে। এ ভাষণে মানবজাতির সামগ্রিক মুক্তির ও কল্যাণের প্রতিটি দিক ফুটে উঠেছে। বিদায় হজের ভাষণ লক্ষাধিক মানুষের সামনে কুফর ও শিরকে নিমজ্জিত, শোষিত 'বঞ্চিত' নিপীড়িত ও নিষ্পেষিত, অনাগত ভবিষ্যতের সকল মানুষের মুক্তির উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাষণ দেন তাকে অনায়াসে মানবতার মুক্তির সনদ বলা যায়। মহানবি (সা.) মানুষে মানুষে বৈষম্য দূর করে সকল মানুষের সমমর্যাদা দান করেন। তিনি দাসপ্রথার চির অবসান ঘটান। মহানবি (সা.)-এর বিদায় হজের ভাষণ ছিল মানবতার মুক্তির সনদ ও মানবজাতির মৌলিক অধিকার সংরক্ষণের দলিল। কেননা এতে সকল মানুষের অধিকার ও দাবির ব্যাপারে ঘোষণা দেওয়া হয়। এ ভাষণে মহানবি (সা.) ঘোষণা করেন সকল মানুষই সমান। কালো-সাদাতে, আরব-অনারবে, নারী-পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। তিনি গোত্রীয় ব্যবস্থা বিলোপ করে একজাতি প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, ব্যক্তির যোগ্যতা, সততা, কর্ম ও দক্ষতার কারণে তার মর্যাদা নির্ধারিত হবে। তাছাড়া তিনি নারী সমাজের মর্যাদাপূর্ণ অবস্থান বর্ণনা করে নারী-পুরুষকে একে অপরের পোশাক হিসেবে ঘোষণা করেন। মহানবি (সা.) ঘোষণা করেন "মানুষের মধ্যে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ যে ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী।"
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।