শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংঘ গড়ে তোলার উদ্দেশ্য তোমার পঠিত বইয়ের আলোকে বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংঘের সাথে আমার পাঠ্যবইয়ের হিলফুল ফুজুল গঠনের মিল রয়েছে। মূলত সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অত্যাচার বন্ধের উদ্দেশ্যে এ সংঘ গঠন করা হয়।প্রতিবছর জিলহজ মাসে আরবে উকাজ মেলা বসত। এ মেলায় ঘৌড়দৌড়কে কেন্দ্র করে কুরাইশ ও বনু কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ যুদ্ধ হারবুল ফুজ্জার নামে পরিচিত। মহানবি (সা.) এ যুদ্ধের ভয়াবহতা ও নারী-শিশুদের করুণ পরিণতি প্রত্যক্ষ করে অত্যন্ত ব্যথিত হন। ৫ বছর ধরে চলা এ যুদ্ধের বীভৎসলীলা দেখে কিশোর মুহাম্মদ বিচলিত হন এবং আরববাসীকে এ রকম ভয়াবহতা থেকে রক্ষার পথ খুঁজতে থাকেন। অতঃপর তিনি একটি শান্তিসংঘ গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং ৫৯০ খ্রিস্টাব্দে সমমনা নিঃস্বার্থ কিছু উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে একটি শান্তিসংঘ গঠন করেন। এ সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল, ফাজেল, ফাজায়েল ও মুফাজজলের নাম অনুসারে এ সংঘের নাম রাখা হয় হিলফুল ফুজুল। এ শান্তিসংঘ ৫০ বছর স্থায়ী হয়েছিল। হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ছিল-১. অসহায়, নিঃস্ব ও দুর্গতদের সেবা প্রদান।২. যথাসাধ্য চেষ্টা করে অত্যাচারীকে বাধা দান এবং অত্যাচারিতকে সাহায্য করা। ৩. দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা যেন কোনো ব্যক্তি বা গোত্র শান্তিভঙ্গের কারণ না হতে পারে।৪. বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখা।৫. কোনো বিদ্রোহীকে মক্কায় আশ্রয় না দেওয়া।৬. দুর্বল, এতিমদের সাহায্য করা।৭. বিদেশি বণিকদের মক্কায় বাণিজ্যের সময় নিরাপত্তা প্রদান করা।অতএব, হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল আর্তমানবতার সেবায় গৃহীত জনকল্যাণকর কার্যাবলি সম্পাদন ও অপরাধের অবসান ঘটানো।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংঘ গড়ে তোলার উদ্দেশ্য তোমার পঠিত বইয়ের আলোকে বর্ণন…

উদ্দীপক

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মঞ্জুরুল কাদের দ্বাদশ ক্লাসে একদিন একজন সংস্কারকের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, 'বাল্যকাল থেকেই তিনি অসহায় দুস্থ আর্তপীড়িত, দরিদ্র ও এতিমদের উপর ধনীদের জুলুম, অত্যাচার ও নিপীড়নের অবসানকল্পে প্রায়ই চিন্তামগ্ন থাকতেন।' এজন্য তিনি একটি বিশেষ কমিটি গঠন করেন। এটি বিশ্বের ইতিহাসে প্রথম মানবকল্যাণ সংঘ, যা ১৯৬৫ খ্রিস্টাব্দে গঠিত হয়ে প্রায় ৫০ বছরকাল স্থায়ী ছিল।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

হযরত মুহাম্মদ (স) কর্তৃক গঠিত সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল।

উত্তর

হিলফুল ফুজুল বা সেবা সংঘ রাসুল (সা.) কর্তৃক ৫৯০ সালে গঠিত একটি শান্তি সংঘের নাম। প্রতিবছর জিলহজ মাসে আরবে বিখ্যাত উকাজ মেলা অনুষ্ঠিত হতো। এ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যা ইতিহাসে 'হরবুল ফুজ্জার' নামে পরিচিত। রাসুল (সা.) বাল্যকালে এ যুদ্ধের তাণ্ডবলীলা প্রত্যক্ষ করেন। এতে তাঁর কচিমন কেঁদে ওঠে। মানবতার এ অপমান সহ্য করতে না পেরে যুদ্ধ বন্ধের জন্য কনিষ্ঠ পিতৃব্য জুবাইর ও অন্যান্য কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে তিনি একটি শান্তি কমিটি গঠন করেন। এ সেবা সংঘ ইসলামের ইতিহাসে 'হিলফুল ফুজুল' নামে প্রসিদ্ধ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংঘের সাথে আমার পাঠ্যবইয়ের হিলফুল ফুজুল গঠনের মিল রয়েছে। মূলত সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অত্যাচার বন্ধের উদ্দেশ্যে এ সংঘ গঠন করা হয়।প্রতিবছর জিলহজ মাসে আরবে উকাজ মেলা বসত। এ মেলায় ঘৌড়দৌড়কে কেন্দ্র করে কুরাইশ ও বনু কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ যুদ্ধ হারবুল ফুজ্জার নামে পরিচিত। মহানবি (সা.) এ যুদ্ধের ভয়াবহতা ও নারী-শিশুদের করুণ পরিণতি প্রত্যক্ষ করে অত্যন্ত ব্যথিত হন। ৫ বছর ধরে চলা এ যুদ্ধের বীভৎসলীলা দেখে কিশোর মুহাম্মদ বিচলিত হন এবং আরববাসীকে এ রকম ভয়াবহতা থেকে রক্ষার পথ খুঁজতে থাকেন। অতঃপর তিনি একটি শান্তিসংঘ গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং ৫৯০ খ্রিস্টাব্দে সমমনা নিঃস্বার্থ কিছু উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে একটি শান্তিসংঘ গঠন করেন। এ সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল, ফাজেল, ফাজায়েল ও মুফাজজলের নাম অনুসারে এ সংঘের নাম রাখা হয় হিলফুল ফুজুল। এ শান্তিসংঘ ৫০ বছর স্থায়ী হয়েছিল। হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ছিল-১. অসহায়, নিঃস্ব ও দুর্গতদের সেবা প্রদান।২. যথাসাধ্য চেষ্টা করে অত্যাচারীকে বাধা দান এবং অত্যাচারিতকে সাহায্য করা। ৩. দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা যেন কোনো ব্যক্তি বা গোত্র শান্তিভঙ্গের কারণ না হতে পারে।৪. বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখা।৫. কোনো বিদ্রোহীকে মক্কায় আশ্রয় না দেওয়া।৬. দুর্বল, এতিমদের সাহায্য করা।৭. বিদেশি বণিকদের মক্কায় বাণিজ্যের সময় নিরাপত্তা প্রদান করা।অতএব, হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল আর্তমানবতার সেবায় গৃহীত জনকল্যাণকর কার্যাবলি সম্পাদন ও অপরাধের অবসান ঘটানো।

উত্তর

বর্তমান সমাজের প্রেক্ষাপটে নানারূপ অন্যায়, জুলুম ও অত্যাচারের নিরসনকল্পে উক্ত সংগঠন তথা হিলফুল ফুজুলের গুরুত্ব অপরিসীম।চুরি, ডাকাতি, ছিনতাই ও হানাহানি প্রতিরোধ করতে শান্তি-শৃঙ্খলারলক্ষ্যে বর্তমান সমাজে হিলফুল ফুজুলের মতো শান্তিসংঘ অতীব গুরুত্বপূর্ণ। কেননা এ ধরনের সংগঠনের ফলে সমাজে হানাহানি কমবে, অত্যাচার কমবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। ৫৯০ খ্রিস্টাব্দে রাসুল (সা.) সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (সা.) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সংঘের মূল উদ্দেশ্য ছিল- ক. দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, খ. বিভিন্ন গোত্রের মধ্যে সম্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, গ. অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, ঘ. দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা, ঙ. বিদেশি বণিকদের জান ও মালের নিরাপত্তা বিধান করা এবং চ. সকল প্রকার অন্যায় ও অবিচার অবসানের চেষ্টা করা। সৈয়দ আমীর আলী বলেন, "এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রভূত শক্তি সঞ্চার করেছিল এবং প্রথম বর্ষেই এটির হস্তক্ষেপে ভীতি প্রদর্শন বন্ধ, বলশালীর আইন-শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং সহায়হীনের প্রতি অন্যায়ের প্রতিকার বিধানে অগ্রগতি সাধিত হয়েছিল।" তাই বর্তমান সমাজে প্রচলিত জুয়া, মাদক, অন্যায়-অত্যাচার চাঁদাবাজি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হিলফুল ফুজুলের মতো সংগঠনের গুরুত্ব অপরিসীম। যুবকরা এগিয়ে এসে এরকম সংঘ গঠন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।