বর্তমান সমাজের প্রেক্ষাপটে নানারূপ অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচারের নিরসনকল্পে উক্ত সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বর্তমান সমাজের প্রেক্ষাপটে নানারূপ অন্যায়, জুলুম ও অত্যাচারের নিরসনকল্পে উক্ত সংগঠন তথা হিলফুল ফুজুলের গুরুত্ব অপরিসীম।চুরি, ডাকাতি, ছিনতাই ও হানাহানি প্রতিরোধ করতে শান্তি-শৃঙ্খলারলক্ষ্যে বর্তমান সমাজে হিলফুল ফুজুলের মতো শান্তিসংঘ অতীব গুরুত্বপূর্ণ। কেননা এ ধরনের সংগঠনের ফলে সমাজে হানাহানি কমবে, অত্যাচার কমবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। ৫৯০ খ্রিস্টাব্দে রাসুল (সা.) সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (সা.) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সংঘের মূল উদ্দেশ্য ছিল- ক. দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, খ. বিভিন্ন গোত্রের মধ্যে সম্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, গ. অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, ঘ. দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা, ঙ. বিদেশি বণিকদের জান ও মালের নিরাপত্তা বিধান করা এবং চ. সকল প্রকার অন্যায় ও অবিচার অবসানের চেষ্টা করা। সৈয়দ আমীর আলী বলেন, "এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রভূত শক্তি সঞ্চার করেছিল এবং প্রথম বর্ষেই এটির হস্তক্ষেপে ভীতি প্রদর্শন বন্ধ, বলশালীর আইন-শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং সহায়হীনের প্রতি অন্যায়ের প্রতিকার বিধানে অগ্রগতি সাধিত হয়েছিল।" তাই বর্তমান সমাজে প্রচলিত জুয়া, মাদক, অন্যায়-অত্যাচার চাঁদাবাজি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হিলফুল ফুজুলের মতো সংগঠনের গুরুত্ব অপরিসীম। যুবকরা এগিয়ে এসে এরকম সংঘ গঠন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
বর্তমান সমাজের প্রেক্ষাপটে নানারূপ অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচার…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর