শেয়ারFacebookWhatsApp

মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে কেন বেছে নিলেন? ব্যাখ্যা কর।

উত্তর: মদিনার অনুকূল পরিবেশ ও আল্লাহর হিজরতের নির্দেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।তৎকালীন মক্কা ও মদিনা শরিফের জলবায়ু, ভূপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, মক্কার চেয়ে মদিনার জমি ছিল উর্বর এবং তুলনামূলক উত্তম। মদিনার আবহাওয়া ছিল আরামদায়ক। আবহাওয়া রুক্ষতার কারণে মক্কানগরীর লোকজনের মন-মেজাজ ছিল রুক্ষ। পক্ষান্তরে, মদিনার লোকজন ছিল নরম স্বভাবের, দয়ালু ও পরোপকারী। সে কারণে মদিনার লোকজন হযরত মুহাম্মদ (স.)-কে মদিনায় যেতে আমন্ত্রণ জানান। মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসী ছিল তুলনামূলক ধর্মভীরু। তারা পূর্ববর্তী আসমানী কিতাব পড়ত এবং ধর্মবেত্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখত। মদিনার অনেকেই জানত যে, শেষ জামানায় একজন নবি ও রাসুল আসবেন এবং তাঁর আগমনের সময় নিকটবর্তী হয়েছে। এজন্য তারা সেই নবির উম্মত হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। মদিনায় আউস ও খাযরাজ গোত্র ছিল অত্যন্ত প্রভাবশালী। কিন্তু বহু বছর পূর্ব থেকে এ দুই গোত্রের মধ্যে গোত্রীয় কলহ লেগেছিল। উভয় গোত্র একজন নিরপেক্ষ, অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন নেতার অভাব অনুভব করত। লোকমুখে মদিনাবাসী হযরত মুহাম্মদ (স.)-এর বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, নিরপেক্ষতা ও আধ্যাত্মিকতার কথা জানতে পারে। ফলে উভয় গোত্র হযরত মুহাম্মদ (সা.)-কে মদিনায় হিজরত করতে দাওয়াত দেন। তাছাড়া মদিনাবাসী মহানবি (সা.) এর মাতার দিক দিয়ে আত্মীয় ছিল।অতএব, মদিনার অনুকূল পরিবেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে কেন বেছে নিলেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মহানবি (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর দীর্ঘদিন গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এরপর ৬১৩ খ্রিষ্টাব্দ থেকে যখন প্রকাশ্যে ধর্ম প্রচার শুরু করে তখন থেকে তাদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে অত্যাচারীদের হাত থেকে নিজেদের এবং ইসলামকে রক্ষার জন্য নিজের জন্মভূমি থেকে অন্য জায়গায় প্রস্থান করতে বা দেশ ত্যাগ করতে বাধ্য হন।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

হিজরত অর্থ দেশ ত্যাগ। তবে মহানবি (সা.) কর্তৃক ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় গমনকে হিজরত বলা হয়।

উত্তর

মক্কা থেকে মদিনায় হিজরতকারীদের মুহাজির ও মদিনার সাহায্যকারীদের আনসার বলা হয়। মক্কার কুরাইশরা মহানবি (সা.) ও মুসলামনদের ওপর অমানুষিক অত্যাচার চালালে আল্লাহর নির্দেশে মহানবি (সা.) ও অনেক মুসলমান জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেন, যারা মুহাজির নামে পরিচিত। আর যেসব মদিনাবাসী মুসলামান হিজরতকারীদের নিজের খাদ্য, বাসস্থান, অর্থ এমনকি স্ত্রীদেরকেও ভাগ করে দিয়ে সাহায্য করেন ইতিহাসে তারা আনসার নামে পরিচিত।

উত্তর

মদিনার অনুকূল পরিবেশ ও আল্লাহর হিজরতের নির্দেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।তৎকালীন মক্কা ও মদিনা শরিফের জলবায়ু, ভূপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, মক্কার চেয়ে মদিনার জমি ছিল উর্বর এবং তুলনামূলক উত্তম। মদিনার আবহাওয়া ছিল আরামদায়ক। আবহাওয়া রুক্ষতার কারণে মক্কানগরীর লোকজনের মন-মেজাজ ছিল রুক্ষ। পক্ষান্তরে, মদিনার লোকজন ছিল নরম স্বভাবের, দয়ালু ও পরোপকারী। সে কারণে মদিনার লোকজন হযরত মুহাম্মদ (স.)-কে মদিনায় যেতে আমন্ত্রণ জানান। মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসী ছিল তুলনামূলক ধর্মভীরু। তারা পূর্ববর্তী আসমানী কিতাব পড়ত এবং ধর্মবেত্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখত। মদিনার অনেকেই জানত যে, শেষ জামানায় একজন নবি ও রাসুল আসবেন এবং তাঁর আগমনের সময় নিকটবর্তী হয়েছে। এজন্য তারা সেই নবির উম্মত হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। মদিনায় আউস ও খাযরাজ গোত্র ছিল অত্যন্ত প্রভাবশালী। কিন্তু বহু বছর পূর্ব থেকে এ দুই গোত্রের মধ্যে গোত্রীয় কলহ লেগেছিল। উভয় গোত্র একজন নিরপেক্ষ, অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন নেতার অভাব অনুভব করত। লোকমুখে মদিনাবাসী হযরত মুহাম্মদ (স.)-এর বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, নিরপেক্ষতা ও আধ্যাত্মিকতার কথা জানতে পারে। ফলে উভয় গোত্র হযরত মুহাম্মদ (সা.)-কে মদিনায় হিজরত করতে দাওয়াত দেন। তাছাড়া মদিনাবাসী মহানবি (সা.) এর মাতার দিক দিয়ে আত্মীয় ছিল।অতএব, মদিনার অনুকূল পরিবেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত মুসলমানদের হিজরতের ঘটনা ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা- যা যথার্থ ও যুক্তিযুক্ত। মুসলমানদের মদিনায় হিজরতের ফলে তাদের ওপর পরিচালিত অত্যাচার ও নির্যাতনের অবসান হয়। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরাসহ মদিনাবাসীরা মুসলমানদের সাদরে গ্রহণ করলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং ইসলামের প্রসার ঘটে। মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) নবগঠিত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি হন। যার ফলে মহানবি (সা.) ও মদিনার মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায়। দলে দলে মুসলমানগণ মদিনায় আগমন করলে মদিনায় ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মক্কার অবহেলিত ইসলাম মদিনায় ব্যাপক মর্যাদা লাভকরে। ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয়। এ মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করেই পরিবর্তীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম পরিপূর্ণ লাভ করে। এখন থেকে শক্তিশালী হয়েই মুহাম্মদ (সা.) তাঁর জন্মভূমি মক্কা দখল করে ইসলামের বিজয় নিশান উড়াতে সক্ষম হন। এভাবে হিজরতের ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়। পরিশেষে বলা যায়, হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় শুরু হয় এবং অনুকূল পরিবেশ লাভ করে ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে মদিনা ইসলামের রাষ্ট্রে পরিণত হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।