উদ্দীপকে আদিবার পঠিত চুক্তির সাথে তোমার পঠিত কোন চুক্তির সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আদিবার পঠিত চুক্তির সাথে ইসলামের ইতিহাসের হুদাইবিয়ার চুক্তির সাদৃশ্য রয়েছে।৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরতের পর হযরত মুহাম্মদ (সা.) একটি নতুন ইসলামি রাষ্ট্র গঠন করেন। তিনি মদিনায় ৬ বছর অতিবাহিত করার পর ৬২৮ খ্রিষ্টাব্দে মাতৃভূমি দর্শন ও ওমরা হজ পালনের জন্য মক্কাভিমুখে রওয়ানা হন। মহানবি (সা.)-এর আগমনের সংবাদ পেয়ে মক্কার কুরাইশরা খালিদ ও ইকরামার নেতৃত্বে একদল সেনা প্রেরণ করে তাঁকে বাধা প্রদান করে। মহানবি (সা.) বাধাপ্রাপ্ত হয়ে মক্কা থেকে ৯ মাইল দূরে অবস্থিত হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। মহানবি (সা.) হযরত উসমান (রা.)-কে প্রতিনিধি প্রেরণ করে কুরাইশদের নিকট তাঁর আগমনের হেতু জানান এবং কুরাইশরা হোলায়েসকে প্রেরণ করে মুসলমানদের মদিনায় ফিরে যাবার অনুরোধ করে। ইতিমধ্যে হযরত উসমান (রা.)-কে হত্যার গুজব রটলে মহানবি (সা.) সকল মুসলমানকে নিয়ে বাইয়াতুর রিজওয়ান গ্রহণ করেন। এ সংবাদ কুরাইশদের নিকট পৌছালে তারা হযরত উসমান (রা.)-কে ছেড়ে দেয় এবং আলাপ আলোচনার পর মহানবি (সা.)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে যা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত।উদ্দীপকে আদিবা জানতে পারে একজন আদর্শ মহাপুরুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য তার মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হন।পথিমধ্যে তিনি অমুসলিমদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যাত্রাপথে শিবির স্থাপন করতে বাধ্য হন। সেখানে অনেক আলাপ আলোচনার পর বিধর্মীদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির কারণে আদর্শ মহাপুরুষের জীবনে মহাবিজয় সংঘটিত হয়।অতএব উদ্দীপকের আদিবার জানা চুক্তির সাথে হযরত মুহাম্মদ (সা.)-এর হুদাইবিয়ার সন্ধি সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে আদিবার পঠিত চুক্তির সাথে তোমার পঠিত কোন চুক্তির সাদৃশ্য আছ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর