উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত মহানবি (স.)-এর ওপর অত্যাচার নির্যাতন এবং এর প্রেক্ষিতে হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের জনাব 'ক' তার মতাদর্শ প্রচার করা শুরু করলে একদল উগ্রগোষ্ঠী তাকে বিরত থাকার জন্য হুমকি দেয়। কিন্তু তিনি দমে যান নি। কেননা তিনি জানতেন মতাদর্শ প্রচার করতে গেলে লাঞ্চিত হতে হয়, রক্তাক্ত হতে হয় এমনকি দেশও ছাড়তে হয়। এ ঘটনা মহানবি (স.) এর ইসলাম প্রচারের প্রেক্ষিতে তার ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হয়রত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন।।অতএব উদ্দীপকের সাথে আমার পঠিত মহানবি (সা.)-এর উপর নির্যাতন ও এর প্রেক্ষিতে হিজরতের ঘটনার সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর