উদ্দীপকের সন্ধির সাথে ইসলামের ইতিহাসের কোন সন্ধির মিল পাওয়া যায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবি (সা.)-এর গৃহীত হুদাইবিয়ার চুক্তির সাদৃশ্য রয়েছে।মহানবি (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করে ইসলাম সুপ্রতিষ্ঠিত করার ৬ বছর পর উমরা হজ পালন ও মাতৃভূমি মক্কা পরিদর্শনের জন্য ৬২৮ খ্রিষ্টাব্দে ১৪০০ সাহাবি নিয়ে মক্কার দিকে রওয়ানা হন। কুরাইশ নেতারা এ সংবাদে ইকরামার নেতৃত্বে মুসলমানদের বার্তা প্রদান করলে মহানবি (সা.) হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। অতঃপর বহু ঘটনা পরিক্রমা ও আলাপ আলোচনার পর মহানবি (সা.) কুরাইশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন যা ইতিহাসে হুদাইবিয়ার চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে মদিনা ও মক্কার মধ্যে শান্তি স্থাপিত হয় এবং একে অপরের আক্রমণের হুমকি থেকে মুক্ত হয়। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (সা.)-কে রাষ্ট্রপ্রধান ও ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেয়। তাছাড়া এ চুক্তির মাধ্যমে মদিনা নিরাপত্তা লাভকরলে ইসলাম প্রচার ও প্রসারের অনুকূল পরিবেশ তৈরি হয়। এ সন্ধির গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় হিসেবে বর্ণনা করেছেন। উদ্দীপকে ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন ও জর্ডানের প্রধানমন্ত্রী আবদেল সালামের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির সাথে মহানবি (সা.)-এর হুদাইবিয়ার সন্ধির সাদৃশ্য লক্ষণীয়। কেননা এ চুক্তির মাধ্যমে যেমন উভয় দেশের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং পরস্পর পরস্পরের আক্রমণের হুমকি থেকে নিরাপত্তা লাভ করে তেমনি মদিনা সনদের মাধ্যমে মক্কা ও মদিনার মধ্যে শত্রুতার অবসান হয়ে শান্তি স্থাপিত হয়।সুতরাং উদ্দীপকের ১৯৯৪ সালের সম্পাদিত ইসরাইল-জর্ডানের শান্তি চুক্তির সাথে ৬২৮ খ্রিষ্টাব্দে মক্কা ও মদিনার মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সন্ধির সাথে ইসলামের ইতিহাসের কোন সন্ধির মিল পাওয়া যায়? আল…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর