উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত বইয়ের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান – ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত মহানবি (সা.)-এর মদিনায় হিজরতের সাদৃশ্য বিদ্যমান।রাসুল (সা.)-এর নবুয়তপ্রাপ্তির পূর্বে আরবের লোকেরা নানা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিল। রাসুল (সা.) নবুয়তপ্রাপ্তির পর তাদেরকে পৌত্তলিকতা ত্যাগ করে একত্ববাদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দেন।তখন কুরাইশরা তাঁর প্রতি অমানবিক নির্যাতন চালায়। প্রদত্ত উদ্দীপকে দেখা যায়, ইমাম আনাস সাহেব দলমত নির্বিশেষে সকলের নিকট প্রিয় ছিলেন। কিন্তু মসজিদের খতিব নিযুক্ত হয়ে যখন সমাজের লোকদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন, তখন তাঁর প্রতি বর্বর সমাজ অমানুষিক অত্যাচার চালায়। তদ্রূপ রাসুল (সা.) যখন মক্কাবাসী কুরাইশদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন, তখন তারা রাসুল (সা.)-এর প্রতি অত্যাচার নির্যাতন চালায়। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) নবুওয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নব মুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন।অতএব উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর উপর নির্যাতন ও হত্যার পরিকল্পনা এবং এর প্রেক্ষিতে মদিনায় হিজরতের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত বইয়ের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান – …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর